হওয়ার পূর্বে ওয়াজিব ছিলো । রমজানের ফরজ বিধানের মাধ্যমে ওই রোজাগুলোর ওয়াজিব হুকুম রহিত হয়ে যায়। উপরোক্ত বিবরণগুলোর মাধ্যমে এখন একথা পরিষ্কার যে, 'আইয়ামাম মা'দুদাত' অর্থ রমজান মাসের রোজা । কেউ পীড়িত হলে তার উপরে রোজার ফরজ হুকুম আর বলবৎ থাকে না। এই অব্যাহতি ওই অসুস্থ ব্যক্তির জন্য, রোজা রাখলে যার রোগ বৃদ্ধি পায় অথবা আরোগ্য বিলম্বিত হওয়ার আশংকা থাকে । অথবা বর্তমানে সুস্থ কিন্ত রোজা রাখলে যার অসুস্থ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে । ওই গর্ভবতী অথবা দুপ্ধদান্্রী মাতাও অব্যাহতির আওতায় পড়বে- যে রোজা রাখলে শিশুর প্রাণনাশের আশংকা থাকে । জেনে রাখা প্রয়োজন যে, রুগ্ন ব্যক্তির জন্য রোজা রাখার অনুমতি রয়েছে। এ ব্যাপারে সকলেই একমত । কিন্তু ইমাম আহমদ বলেছেন, রুগ্ন ব্যক্তি যদি রোজা না রাখে, পানাহার করতে পারবে, তবে রোজাকালীন সময়ে স্ত্রী সহবাস করতে পারবে না। তার মতে রোজা ভঙ্গকারী মুসাফিরের জন্য একই বিধান। যদি তারা ওরকম করে, তবে কাফফারা ওয়াজিব হবে। আর প্রথমে পানাহার এবং পরে সহবাস করলে কাফ্ফারাও দিতে হবে না। রোগ বৃদ্ধি অথবা উপশম বিলম্বিত হওয়ার আশংকা থাকলে রোজা না রাখার ব্যাপারে সকলের এঁকমত্য রয়েছে। ইবনে সিরীন বলেছেন, রোগ সামান্য হলেও রোজা পরিত্যাগ করতে পারবে। কারণ, আয়াতে রোগের কোনো সীমাচিহন নেই। হাসান এবং ইব্রাহিম বলেছেন, ওই ব্যক্তিকে রুগ্ন বলা যাবে, উপবিষ্ট অবস্থায় নামাজ আদায় করা যার জন্য জায়েয । ভ্রমণে থাকলে রোজা পরিত্যাগ করা বৈধ । এখানে “আলা' অব্যয়টি এই ইঙ্গিত বহন করে যে, রোজাদার অবস্থায় কেউ ভ্রমণে বহির্গত হলে, সে রোজা ভঙ্গ করতে পারবে না। এটা একমত্য। দাউদ জাহেরী বলেছেন, দীর্ঘ অথবা নাতিদীর্ঘ সকল অবস্থার মুনাফির ইচ্ছা করলে রোজা ভঙ্গ করতে পারবে । কতো দূরে গেলে নামাজ কসর করা যাবে বা রোজা ভঙ্গ করা যাবে-__ এ সম্পর্কে ইমামগণের মধ্যে মতানৈক্য পরিদৃষ্ট হয়। ইমাম মালেক, শাফেয়ী ও উর্ধে। কেনোনা হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে- রসুল পাক স. বলেছেন, হে মক্কাবাসী । তোমরা চার বুরিদ এর কম দূরত্বে নামাজে কসর কোরো না। চার বুরিদের পরিমাণ হচ্ছে, মক্কা থেকে আসফান পর্যন্ত । হাদিসটি বর্ণনা করেছেন দারা কুতনী। কিন্তু এর বর্ণনাসূত্রভূত ইসমাইল বিন আয়াশ অত্যধিক দুর্বল বলে চিহিত । আরেক বর্ণনাকারী আবদুল ওয়াহাবও অত্যত্ত দুর্বল। আহমদ এবং ইয়াহইয়া বিন মুঈন বলেছেন, আবদুল ওয়াহাব অপদার্থ । সুফিয়ান সওরী বলেছেন, সে মিথ্যাবাদী। আর নাসাঈ বলেছেন, মাতরুকুল হাদিস। স্বাভাবিক গতিতে উট অথবা মানুষ একদিনে যতোটুকু দূরত্ব অতিক্রম করতে সক্ষম, ততোটুকু দূরত্বকে একদিনের দূরত্ বলে! এভাবে অতিক্রান্ত তিনদিনের ভাফলীলে মাযহারী/৩৫৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।