Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বদর যুদ্ধের একমাস আগে । আর বদর যুদ্ধ সংঘটিত হয়েছিলো, দ্বিতীয় হিজরী রমজানের সতেরো তারিখে । হজরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হয়েছে- রসুল পাক স. রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখার জরুরী নির্দেশ দিতেন। এরপর যখন রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরার রোজা হয়ে গেলো ইচ্ছাধীন। যে ইচ্ছা করতো, রাখতো । যে ইচ্ছা করতো না, ছেড়ে দিতো । বোখারী, মুসলিম । হজরত সালমা বিন আকওয়া থেকে বর্ণিত হয়েছে_ রসুলপাক স. একজন ঘোষণাকারীকে এই মর্মে ঘোষণা দিতে বলতেন- আজ আশুরার দিন। যারা পানাহার করেছে, তারা যেনো সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে । আর যারা পানাহার করেনি, তারাও যেনো আর পানাহার না করে_ রোজার নিয়ত করে। কারণ, আজ আশুরা । বোখারী ও মুসলিম। কোনো কোনো তাফসীরকার বলেছেন, এই আয়াত রমজানের রোজা সম্পর্কিত । পূর্বের ওয়াজিব রোজা সম্পর্কে নয়। তাই এই আয়াতটি রহিত হয়েছে একথা বলা যায় না। হজরত ইবনে হাজার আসকালানী বলেছেন, আশুরার রোজা আল্লাহ্‌পাকের পক্ষ থেকে ফরজ করা হয়নি। রসুলপাক স.-ই আশুরার রোজাকে গুরুত্ৃপূর্ণ মনে করতেন। এরকমও হতে পারে যে, রসুলপাক স. আশুরার রোজা গুরুতৃপূর্ণ মনে করে পালন করতেন। তাই অন্যদেরও এই নির্দেশ দিতেন। আর তিনি চাইতেন, রোজা সম্পর্কিত কোনো ফরজ হুকুম অবতীর্ণ হোক। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, মহানবী স. যখন মদীনা শরীফে এলেন, তখন দেখলেন, ইহুদীরা আশুরার দিন রোজা রাখে । তিনি ইহুদীদের নিকট এর কারণ জানতে চাইলেন । তারা বললো, আশুরা একটি মহান দিবস। এই দিনে আল্লাহ্‌ পাক বনীইসরাইলদেরকে শক্রর হাত থেকে পরিত্রাণ দিয়েছিলেন। সেই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশার্থে হজরত মুসা এই দিনে রোজা প্রতিপালন করতেন। তাই আমরাও রোজা রাখি। রসুল পাক স. বললেন, যদি তাই হয়, তবে আমি তো তোমাদের চেয়ে মুসার অধিক অনুসরণের দাবীদার । একথার পর থেকে তিনি আশুরার রোজা ছাড়েননি । নিজে রাখতেন এবং অপরকেও রাখতে বলতেন। বোখারী, মুসলিম ! জননী আয়েশা থেকে বর্ণিত হয়েছে, মূর্খতার যুগে কোরাইশরা আশুরার রোজা রাখতো । নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে রসুল পাক স.ও আশুরার রোজা পালন করতেন। মদীনা শরীফে এসেও তিনি আশুরার রোজা ছাড়েননি । নিজে রাখতেন এবং অপরকেও রাখতে বলতেন । এরপর যখন রমজান শরীফের ফরজ বিধান অবতীর্ণ হলো, তখন তিনি আশুরার রোজা ছেড়ে দিলেন। বোখারী, মুসলিম । জালালুদ্দিন সুযুতী বলেছেন, হজরত মুআজ বিন জাবাল থেকে আহমদ, আবু দাউদ এবং হাকেম আশুরা এবং প্রতিমাসের তিনদিনের রোজা ওয়াজিব হওয়ার বিবরণ দিয়েছেন। ওই রোজাগুলো রমজান শরীফের ফরজ বিধান জারী তাফসীরে মাযহারী/৩৫৮ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।