Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পরিবর্তনের জন্য তারা রোজার সংখ্যা বাড়িয়ে দিলো আরো দশদিন। এভাবে রোজার মোট সংখ্যা দাড়ালো চল্রিশে। একবার তাদের রাজা রোগাক্রান্ত হলো । সে তখন মানত করলো, আরোগ্য লাভ করলে রোজা আরো সাতদিন বাড়িয়ে দেয়া হবে। আরোগ্য লাভের পর সেই রাজা রোজা বৃদ্ধি করলো আরো সাতদিন। পরবর্তী রাজা রোজার সংখ্যা নির্ধারণ করলো পঞ্চাশ দিন। মুজাহিদ বলেছেন, একবার মহামারীতে তাদের অনেক লোক মৃত্যুবরণ করলো। তখন সকলে মিলে পরামর্শ করে আরো দশদিন রোজা বাড়িয়ে দিলো । কিছুদিন পর বাড়ালো আরো দশদিন। শা'বী বলেছেন, আমি যদি সারাবছর রোজা রাখি তবুও সন্দেহের দিন, অর্থাৎ যেদিন শাবান না রমজান ঠিক করা যায় না, সেদিন রোজা ভঙ্গ করি। কারণ, পূর্বে ও পরে একদিন করে রোজা বাড়িয়ে নিয়েছিলো। এভাবে প্রতি বছর তারা রোজার সংখ্যা বাড়িয়ে দিতো । এরকম করতে করতে তাদের রোজার সংখ্যা দাড়িয়েছিলো পঞ্চাশে। বাগবীও এরকম বর্ণনা করেছেন। সুদ্দী থেকে ইবনে জারীরও এরকম বলেছেন। শযাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো'- এ কথার অর্থ, যেনো তোমরা অবাধ্যতা থেকে রক্ষা পাও । কারণ, রোজা প্রবৃত্তির অবাধ্যতাকে খর্ব করে। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে- রসুল স. বলেছেন, হে যুবকেরা ! তোমরা যারা সমর্থ তারা বিয়ে করো । বিবাহ দৃষ্টিকে আনত করে এবং গণ্তাঙ্গকে নিষিদ্ধতা থেকে বিরত রাখে । আর যারা বিয়ে করতে সমর্থ নয়, তারা যেলো রোজা রাখে । বোখারী, মুসলিম । “সাবধান হয়ে চলতে পারো'_ এ কথার অর্থ এরকম হতে পারে যে, তোমরা যাতে রোজার ব্যাপারে শৈথিল্য থেকে বেচে থাকতে পারো। শৈথিল্যের ব্যাপারটি ছিলো এরকম- লোকেরা কখনো রোজা রাখতো, কখনো রাখতো না। আর যেহেতু এখন রোজা ফরজ করা হলো যাতে তোমরা! শিথিলতা থেকে সাবধান হয়ে চলতে পারো । “নির্দিষ্ট কয়েকদিনের জন্য'-- এ কথার মাধ্যমে রমজান শরীফের রোজাকে বুঝানো হয়নি। বুঝানো হয়েছে ওই স্বল্প সংখ্যক রোজা কয়টির কথা- যেগুলো রমজান শরীফের রোজার বিধানের পূর্বে পালিত হতো। কোনো কোনো তাফসীরকার বলেছেন, “আইয়ামাম মা'দুদাত (নির্দিষ্ট কয়েকদিনের জন্য)' অর্থ প্রতিমাসের তিনদিন এবং আশুরার রোজা । এই রোজাগুলো ছিলো ওয়াজিব। এরপর রমজানের ফরজ বিধান অবতীর্ণ হলে, ওয়াজিব রোজাগুলো রহিত হয়ে যায়। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, হিজরতের পর পূর্বের কেবলা ও রোজার বিধান রহিত হয়ে যায় । কেউ কেউ বলেছেন, রমজানের রোজা ফরজ হয় , তাফসীরে মাযহারী/৩৫৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।