Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই; আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ' (অতএব তিনি পরিবর্তন সাধনকারীদের সম্পর্কে অনবহিত নন)। অসিয়তকারীকে পক্ষপাতিত্ব করতে দেখলে কিংবা অন্যায় অসিয়ত করতে দেখলে কেউ যদি মীমাংসাকারী হিসেবে আবির্ভূত হয়, তবে সে অপরাধী সাব্যস্ত হবে না। ব্যাপারটা এরকম-- কেউ দেখলো মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি ন্যায়বিচার বহির্ভূত অসিয়ত করার উদ্যোগ নিচ্ছে। তখন সে তাকে ন্যায়ানুগতার দিকে পথ প্রদর্শন করবে । যেমন রসুল পাক স. হজরত সা"দ বিন আবী ওয়াককাসকে এক তৃতীয়াংশের অধিক অসিয়ত করতে নিষেধ করেছিলেন। স্বল্প সম্পদের অধিকারীকে একারণে হজরত আলী এবং হজরত আয়েশা অসিয়ত থেকে বিরত রেখেছিলেন। হজরত হাসান বিন বশীর বলেছেন, আমার পিতা আমাকে রসুলপাক স. এর সকাশে হাজির করলেন এবং বললেন, হে আল্লাহ্‌ রসুল! আমি আমার এই সন্তানকে কিছু দিয়েছি । তিনি স. জানতে চাইলেন, তুমি তোমার এই পুত্রকে যা দিয়েছো, অন্য পুত্রদেরকেও কি সে রকম দিয়েছো? পিতা বললেন, না। তাদেরকে কিছু দেয়া হয়নি। তিনি বললেন, তবে একে যা দিয়েছো তা ফিরিয়ে নাও । অন্য বর্ণনায় এসেছে- রসুল স. শেষে বলেছিলেন, আমি অন্যায়ের সাক্ষী হতে পারি না। বোখারী, মুসলিম । কোনো কোনো তাফসীরকার বলেছেন, আয়াতটির (১৮২) মর্ম হচ্ছে, অসিয়তকারী অন্যায় অসিয়ত করলে অভিভাবক অথবা মুসলমান বিচারক অসিয়ত বাতিল করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করবেন। আমি বলি, আয়াতের ব্যাখ্যা এরকম হওয়া উচিত, যাতে দু'রকম অর্থই অন্তর্ভত থাকে । “তবে তার কোনো অপরাধ নেই'- একথার অর্থ, অন্যায় অসিয়ত রহিতকারী গোনাহ্গার হবে না। বরং গোনাহ্‌ হবে তার যে অন্যায় অসিয়ত করবে । আর মীমাংসাকারী বা সংশোধনকারী হবে পুণ্যের অধিকারী । হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে- রসুল স. এরশাদ করেছেন, দীর্ঘ ষাট বৎসর আল্লাহ্‌ পাকের আনুগত্যশীল থাকার পরও যদি কেউ মৃত্যুকালে অন্যায় অসিয়ত করে তবে সে হয়ে যায় জাহান্নামের যোগ্য । আবু দাউদ, তিরমিজি । অসিয়তের রূপান্তর করা নিষিদ্ধ । কিন্ত অন্যায় অসিয়তের সংশোধন নিষিদ্ধ নয় বরং কল্যাণকর । তাই সংশোধনকারীকে এই বলে অভয় দেয়া হয়েছে যে, তার কোনো অপরাধ নেই। “আল্লাহ্‌ পাক ক্ষমাপরায়ণ পরম দয়ালু'-একথার মাধ্যমে সংশোধনকারীকে ক্ষমালাভের সুসংবাদসহ আয়াতের ইতি টানা হয়েছে। সুরা বাকারা $ আয়াত ১৮৩, ১৮৪ ৮৩2 /2সাঞ্জু মাযহারী/৩৫৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।