অসিয়ত লিপিবদ্ধ হবে (সে অসিয়তের পুণ্য অর্জন করবে)। বোখারী, মুসলিম। এই হাদিস দৃষ্টে প্রতীয়মান হয়- অসিয়ত ওয়াজিব নয়। কারণ, এখানে 'সে যদি অসিয়ত করতে ইচ্ছা করে' এরকম কথা বলা হয়েছে । এরকম ইচ্ছানির্ভর কর্মকে ওয়াজিব বলা যায় না। তবে অংশীদার নয় এমন নিকটাত্বীয়দের জন্য অসিয়ত বৈধ, এটা এঁকমত্য। এরকম অসিয়ত উত্তম এবং পুণ্যার্জনের সহায়ক। কেনোনা এধরনের অসিয়তের মাধ্যমে দান বা অনুদান কার্যকর হয় এবং আত্মীয়তার হকও আদায় হয়ে যায়। এটাও এঁকমত্য যে, অংশীদারদের সম্মতি ছাড়া এক তৃতীয়াংশের অধিক সম্পদ অসিয়ত করা যাবে না। ইমাম শাফেয়ীর একটি অভিমত হচ্ছে, অংশীদারেরা সম্মত হলেও এক তৃতীয়াংশের অধিক অসিয়ত সিদ্ধ নয়। এসম্পর্কে হাদিসে এসেছে, হজরত সা'দ বিন আবী ওয়াক্কাস বলেছেন, আমি গুরুতর অসুস্থ ছিলাম। রসুল পাক স. আমাকে দেখতে এলেন। আমি নিবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! আপনি তো দেখছেন, আমি মৃত্যুপথযাত্রী । এমতাবস্থায় আমি আমার সকল সম্পদ অসিয়ত করে মরতে চাই । তিনি স. বললেন, না। আমি বললাম, তাহলে অর্ধেকের জন্য অসিয়ত করে মরতে চাই। তিনি স. এবারও বললেন, না। আমি বললাম, তবে কি এক তৃতীয়াংশ? তিনি বললেন, হ্যা; এক তৃতীয়াংশ । এক তৃতীয়াংশই অনেক। সন্তান-সন্ততিকে সম্বলহীন করে যাওয়ার চেয়ে স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখে যাওয়া উত্তম । বোখারী, মুসলিম । দারা কুতনী ও বায়হাকী বর্ণনা করেছেন- রসুলপাক স. বলেছেন, হে মানব সম্ভান! আল্লাহ্পাক তোমাদেরকে মৃত্যুর প্রাকালে এক তৃতীয়াংশ সম্পদ দ্বারা পুণ্যার্জনের সুযোগ দান করেছেন, যেনো তা জাকাত হিসেবে গণ্য হয়। এই হাদিসের বর্ণনাকারী ইসমাইল বিন আয়াশ এবং তার ওস্তাদ দু'জনই দুর্বল বর্ণনাকারী হিসেবে চিহ্িত। আহমদ, আবু দাউদ । হজরত আবু হোরায়রা থেকে ইবনে মাজা ও বায়হাকীও এরকম বর্ণনা করেছেন। কিন্তু তাদের বর্ণনাসূত্রও দুর্বল। এরকম আরো বর্ণনা করেছেন হজরত আবুবকর সিদ্দিক থেকে হাফস বিন আমরের পদ্ধতিতে উকাইলী । কিন্ত্ব হাফস বিন আমর পরিত্যক্ত বলে পরিগণিত । “ইহা সাবধানীদের জন্য একটি কর্তব্য'- একথার অর্থ, ন্যায়নিষ্ঠতার সঙ্গে অসিয়ত করা অত্যাবশ্যক । আত্মীয়ের একজনকে অন্যজনাপেক্ষা প্রাধান্য দেয়া অনুচিত। এরকমও যেনো না হয় যে, সম্পদশালীরা অসিয়তের লক্ষ্য হয়, আর সম্পদহীনেরা থেকে যায় বঞ্চিত। অসিয়তের পরিবর্তন সাধন করা অন্যায়। অংশীদার, সাক্ষ্যদাতা এবং অসিয়তপ্রাপ্তদের কেউই কৃত অসিয়তকে রূপান্তরিত করতে পারবে না। যে এ রকম করবে, সে বিধান রূপান্তরের অপরাধে অপরাধী হবে। তাই বলা হয়েছে, “উহা (অসিয়ত) শ্রবণ করিবার পর যদি কেহ ইহার পরিবর্তন সাধন করে তবে তাফসীরে মাযহারী/৩৫৪ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।