সমাধানঃ আলোচ্য আয়াতটি রহিত হয়েছে এজমার ছারা । এজমা বা এঁকমত্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে, অংশীদারদের সম্মতি ব্যতীত অসিয়ত সিদ্ধ নয়। উপরন্ত ইমাম চতুষ্টয় ও বিদ্বানগণ এ বিষয়ে একমত্যে এসেছেন যে, যারা অংশীদার নয় তাদের জন্য অসিয়ত ওয়াজিব নয় । আবার ইমাম জুহুরী, আবু বকর হাম্বলী এবং আসহাবে জাওয়াহির মন্তব্য করেছেন, আত্মীয়দের মধ্যে যারা ওয়ারিশ নয়, তাদের জন্য অসিয়ত ওয়াজিব। এই উক্তিটি জমহুরের মতের বিপরীত। এ বিষয়ে এজমা যখন হয়েছে, তখন এটা মানতেই হবে, নিশ্চয়ই পূর্বসূরীদের নিকট কোনো অকাট্য দলিল ছিলো। তাই তারা কোরআনের বিবরণকে পরিত্যাগ করেছেন, যদিও সে দলিল প্রামাণ্যসূত্রে আমাদের নিকট পর্যস্ত পৌছেনি। পরিশেষে ওই একমত্যের সমর্থনে এখানে কিছুসংখ্যক হাদিস উপস্থাপন করা হলো। হজরত আবু উমামা বাহেলী থেকে বর্ণিত হয়েছে- রসুল পাক স. বিদায় হজের ভাষণে ঘোষণা করেছিলেন, আল্লাহপাক নিশ্চিতরূপে প্রত্যেক দাবীদারের দাবী পূরণ করে দিয়েছেন। তাই এখন থেকে অংশীদারদের কোনো অসিয়ত নেই। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা ও নাসাঈ। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন, হাদিসটির সনদ বিশুদ্ধ । আহমদ, তিরমিজি, নাসাঈ ও ইবনে মাজা । আমর বিন খারেজা থেকে, ইবনে মাজা, তিনি সাঈদ “বন আবু সাঈদ থেকে, তিনি হজরত আনাস থেকে এবং বায়হাকী ইমাম শাফেয়ী: পদ্ধতিতে ইবনে উয়াইনা থেকে, তিনি সুলায়মান আহওয়াল থেকে, তিনি মুজাহিদ থেকে বর্ণনা করেছেন, রসুলপাক স. এরশাদ করেছেন- অংশীদারদের জন্য অসিয়ত নেই। হজরত জাবের থেকে দারা কুতনীও এই হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদিসটি মুরসাল। হজরত আলী থেকেও দারাকুতনী দুর্বল সনদ সহযোগে এ হাদিসটি বর্ণনা করেছেন এবং হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন উত্তম সনদে । আমর বিন শোয়াইৰ থেকে তার পিতা ও দাদার মাধ্যমে দারা কৃতনী আরো বর্ণনা করেছেন- রসুলপাক স. এরশাদ করেছেন, অংশীদারদের সম্মতি ব্যতীত অংশীদারদের জন্য অসিয়ত করা বিধেয় নয়। অবিকল এই শব্দ সমূহের মাধ্যমে হজরত আতা খোরাসানী থেকে আবু দাউদও মুরসাল রূপে এ বিবরণটি উল্লেখ করেছেন। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে মুস্তাসিল পদ্ধতিতে বর্ণনা করেছেন ইকরামা, আতা, ইউনুস বিন রাশেদ । বর্ণিত হাদিস সমূহ দৃষ্টে এটাই প্রতীয়মান হয় যে, অসিয়তের এই আয়াতটি রহিত হয়েছে। কিন্তু যে সকল নিকটাত্মীয় অংশীদার নয়, তাদের ব্যাপারে কিছু বলা হয়নি। তবে অসিয়ত ওয়াজিব না হওয়া সম্পর্কে ইবনে জাওজী একটি হাদিস বর্ণনা করেছেন যার বিষয়বস্তু এরকম-- হজরত আবদুল্লাহ ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল পাক স. বলেছেন, যে ব্যক্তির উপর দুই অথবা তিনরাত অতিবাহিত হলো; তার নিকট কিছু সম্পদ সঞ্চিত হলো। সে যদি এমতাবস্থায় অসিয়ত করে তবে তার মাযহারী/৩৫৩ |||.01110019,.0011
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।