Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

0) তোমাদের মধ্যে কাহারও মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধন-সম্পত্তি রাখিয়া যায় তবে প্রচলিত প্রথামত তাহার পিতা-মাতা ও আত্মীয়স্বজনের জন্য অসিয়ৎ করার বিধান তোমাদিগকে দেওয়া হইল । ইহা সাবধানীদের জন্য একটি কর্তব্য । [7] উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই । আল্লাহ্‌ সর্বশ্বোতা, সর্বজ্ঞ । [77 তবে যদি কেহ অসিয়ৎকারীর পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশংকা করে, অতঃপর সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়, তবে তাহার কোন অপরাধ নাই। আল্লাহ্‌ ক্ষমাপরায়ণ,পরম দয়ালু। মৃত্যুর সন্নিকটবর্তী- এরকম নিশ্চিত হলে অসিয়ত করার নিয়ম। বিপুল বিস্তাধিকারীরা কেবল অসিয়ত করার যোগ্য । আয়াতে উল্লেখিত 'খইর' শব্দটির অর্থ, অধিক সম্পদ | কতিপয় ভাষ্যকার এরকম বলেছেন। হজরত আলী থেকে বর্ণিত হয়েছে_ তার এক মুক্ত ক্রীতদাস অসিয়ত করতে মনস্থ করলেন। তার অধিকারে ছিলো মাত্র নয়শত দিরহাম । হজরত আলী তাকে অসিয়ত করতে নিষেধ করে বললেন, অসিয়ত সম্পর্কে আল্লাহপাক এরশাদ করেছেন, “ইনতারাকা খইর ।” “খইর' অর্থ অধিক সম্পদ ৷ অতএব তুমি অসিয়ত কোরো না। ইবনে আবী শাইবা তার মুসান্নাফ গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন। জননী আয়েশা বলেছেন, এক পরিমাণ কতো? সে বললো, তিন হাজার দিরহাম । আমি বললাম, পোষ্য কতজন? সে বললো, চারজন । আমি তখন তাকে বললাম, যারা অধিক সম্পদের অধিকারী তারাই অসিয়ত করার যোগ্য । আল্লাহ্পাকের বিধান এরকমই । সুতরাং তুমি তোমার সম্পদ পরিবার পরিজনের জন্য রেখে যাও। ইসলামের প্রাথমিক যুগে অসিয়ত সম্পর্কিত এই আয়াতের বিধান ফরজ ছিলো । পরে এই বিধান রহিত হয়ে যায়। আলেমগণ বলেছেন, উত্তরাধিকার সম্পর্কিত আয়াতগুলো যখন অবতীর্ণ হয়, তখন এই আয়াতটি রহিত হয়ে যায়। তাছাড়া রসুল পাক স. এরশাদ করেছেন, আল্লাহপাক সকল দাবীদারের দাবী মিটিয়ে দিয়েছেন। অতএব তোমরা সাবধান হয়ে যাও। অংশীদারদের জন্য কোনো অসিয়ত নেই। আমি বলি, বিষয়টি চিন্তাভাবনা সাপেক্ষ । আসলে উত্তরাধিকার ও অসিয়তের মধ্যে কোনো বিরোধ নেই। বরং অসিয়ত উত্তরাধিকারের বিধানকে অধিকতর গুরুত্ববহ করে তুলেছে। তবে একথা ঠিক যে, অসিয়তের বিধান অবতীর্ণ হয়েছে আগে এবং মিরাসের বিধান অবতীর্ণ হয়েছে পরে । এই দুই বিধানের মধ্যে যেহেতু বিরোধ নেই, সেহেতু রহিত করা বা হওয়ারও অবকাশ এখানে নেই । আর এ সম্পর্কিত হাদিস সম্পর্কে একথা বলা যেতে পারে যে, হাদিসগুলো খবরে ওয়াহিদ (একক বর্ণিত) ৷ আর খবরে ওয়াহিদ দ্বারা কোরআনের আয়াত রহিত হয় না। তাফসীরে মাযহারী/৩৫২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।