শরীফে উল্লেখিত হয়েছে, হজরত সামুরা বলেছেন-_ রসুলুল্লাহ স. এরশাদ করেছেন, যে ব্যক্তি রক্তপণ গ্রহণ করার পর রক্তপণ প্রদানকারীকে হত্যা করে তাকে কিছুতেই ক্ষমা করা যাবে না। “আর কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জীবন। ওহে বিবেচকগণ'_একথার অর্থ কিসাসের মধ্যেই রয়েছে মহাজীবনের মহাসাফল্য। একথার মর্ম উপলব্ধি করতে পারলে কিসাসের ভয়াবহ রূপ অন্তরাত্মায় আমূল চিহ্নিত থাকবে । এতে করে কেউ আর হত্যাকান্ডে উৎসাহ বোধ করবে না। অন্যকে হত্যা করলে নিজেকেও নিহত হতে হবে- এ বিশ্বাসের কারণে সম্ভাব্য নিহত ব্যক্তি ও হত্যাকারী উভয়ের জীবন রক্ষা পাবে। ইসলামপূর্ব যুগের অধিবাসীরা একজন নিহত ব্যক্তির প্রতিশোধ নিতে গিয়ে অনেক লোককে হত্যা করতো । এতে করে প্রজ্বলিত হতো অন্তহীন জিঘাংসার অনল। কিসাসের দণ্ডাদেশ প্রবার্তত করে সে অনলকে নির্বাপিত করা হয়েছে। প্রথমোক্ত ব্যাখ্যানুসারে আয়াতের অর্থ দীড়ায়, কিসাস বিধিবদ্ধ হওয়াতে তোমাদের জীবন রক্ষা পেয়েছে। আর শেষোক্ত ব্যাব্যানুসারে অর্থ হবে, কিসাসের বিধি প্রবর্তন করাতে হত্যাকারী ব্যতীত অন্যদেরও প্রাণ রক্ষা পেয়েছে। এরকমও অর্থ করা যেতে পারে যে, কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের পারলৌকিক জীবনের স্বচ্ছতা । যে হত্যাকারীর উপর কিসাস কার্যকর হবে, সে হয়ে যাবে অপরাধমুক্ত । আখেরাতে তার এই অপরাধের বিচার আর হবে না। বরং সে লাভ করবে পবিত্র চিরস্থায়ী জীবন । “হে বোধসম্পন্ন ব্যক্তিগণ'__ এই সক্কোধনটির মাধ্যমে একথাটি বুঝানো হয়েছে যে, যারা বিবেচক এবং জ্ঞানী তারাই কেবল শরিয়তের বিধানের রহস্য ও প্রয়োজনীয়তা অনুধাবন করতে সক্ষম যেহেতু তারা জ্ঞানী তাই কেবল তাদেরকে উদ্দেশ্য করে সর্বসাধারণকে আয়াত শেষে এই মর্মে সদুপদেশ দেয়া হয়েছে, “যাতে তোমরা সাবধান হতে পারো ।' সুরা বাকারা £ আয়াত ১৮০, ১৮১, ১৮২ "90955 21 ৬৫পগ +062525805575445৮795559 ০০০০০ $3354:58-8৫৫ 2), 16৫,৮৫১55৫3৫ ৪5 €9%2৫5৮ ০৯05] |||. 011100118.001 তক্দার মাযর৩৯
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।