মীমাংসা স্বরূপ রিছু দেয়া । এ ব্যাখ্যার প্রেক্ষাপটে দেখা যায়, হত্যাকারী, নিহত ব্যক্তি ও নিহত ব্যক্তির ওয়ারিশ (উত্তরাধিকারী) সকলকেই আল্লাহপাক “ভাই" উল্লেখের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। জাহেলিয়াত (মূর্খতা) এবং ইসলামের মধ্যে এভাবেই পার্থক্য নির্দেশ করা হয়েছে। ভাই শব্দটি উল্লেখের মাধ্যমে এই শিক্ষাই দেয়া হয়েছে যে, হত্যাকারীর প্রতি ক্ষমার্হ দৃষ্টি নিবদ্ধ করো । কারণ, সে তোমার ভাই । এখানে একথাটিও সুস্পষ্ট হয়ে উঠেছে যে, হত্যাকান্ড গুরুতর পাপ এবং হত্যাকারী পাপী হলেও মুসলমানই থাকে, কাফের হয়ে যায় না। যদি কাফের হতো তবে “ভাই' শব্দটির উল্লেখ থাকতো না । তাছাড়া আয়াতের শুরুতেই বলা হয়েছে 'হে ইমানদারগণ'_ এই সম্বোধনটিও প্রমাণ করে যে, লঘু বা ঘরু যে পাপই সংঘটিত হোক না কেনো-_ পাপ সংঘটনকারী ইমানদার নামেই অভিহিত হন। “প্রচলিত প্রথার অনুসরণ করা ও সদয়ভাবে তার দেয় পরিশোধ করার বিধান তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘবের নিমিত্তে করা হয়েছে । আর এটা আল্লাহপাকের নিছক অনুগ্রহ'- একথার মাধ্যমে বলা হয়েছে, নিহত ব্যক্তির উত্তরসূরীগণের এই সহজ বিধানকে মেনে নেয়া উচিত। প্রতিশোধস্পৃহার উপরে অনড় থাকা শোভনীয় নয়। শিষ্টাচার, সম্ভ্বীতি ও সৌজন্যমনস্কতাকে মান্য করা বাঞ্থুনীয়। এখানে একথাটিও স্পষ্ট হয়ে উঠেছে যে, হত্যাকারীকে অবকাশ দেয়া না দেয়া নিহত ব্যক্তির উত্তরসূরীদের অধিকারভূত। হত্যাকারী যেনো একথাটি উত্তমরূপে অবগত হয় এবং টালবাহানা না করে দেয় রক্তপণ পরিশোধে ব্রতী হয়। রক্তপণের পরিমাণ নিয়ে দরকষাকষি যেনো না করে এবং সময়মতো তা পরিশোধ করে। সে যেনো স্মরণ করে, ভার লাঘবের এই অবকাশ আল্লাহ্পাকের নিছক অনুগ্হ ব্যতীত আর কিছু নয়। মহান মেহেরবানী এই যে, উম্মতে মোহাম্মদীর জন্য রক্তপণ হিসেবে প্রাপ্ত সম্পদ হালাল । পূর্ববর্তী উম্মতের জন্য এরকম সহজ বিধান ছিলো না। ইহুদীদের প্রতি বিধান ছিলো, কিসাস অথবা নিঃশর্ত ক্ষমা। রক্তপণের কোনো কথা ছিলোই না। আর খৃষ্টানদের প্রতি বিধান ছিলো, কেবলই ক্ষমা। কিসাসের কোনো উল্লেখ ছিলো না। আর শেষ নবীর উম্মতের জন্য কতোই না সুন্দর ও সহজ বিধান। কিসাস, ক্ষমা অথবা রক্তপণ। “এরপরও যে সীমালংঘন করে তার জন্য রয়েছে মর্মস্ত্দ শাস্তি' _একথার অর্থ, ক্ষমা করে দেয়া অথবা রক্তপণ গ্রহণের পরও যদি কেউ হত্যাকারীকে হত্যা করে ফেলে, তবে আখেরাতে তার উপর আপতিত হবে কঠোর শাস্তি। তার জাহান্নামবাস হবে সার্কক্ষণিক। ইবনে জুরাইজ বলেছেন, এরকম সীমালংঘনকারীকে হত্যা করা ওয়াজিব। সে ক্ষমার অযোগ্য। যেহেতু হাদিস তাফসীরে মাযহারী/৩৫০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।