Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আইন, ছুদ ইগফিরলী। রবী ইবনে আনাস বলেছেন, কাফ,হা, ইয়া, আঈন, ছুদ _ এর অর্থ তিনি যাকে ইচ্ছে সাহায্য করেন, তিনি ছাড়া অন্য কেউ সাহায্য দেয় না। কতিপয় আলেম বলেছেন, বিচ্ছিন্ন অক্ষরগুলো কোরআনের নাম। হজরত কাতাদা থেকে আবদুর রাজ্জাক এরকম বিবরণ এনেছেন । হজরত কাতাদার উক্তি অনুসারে বুঝা যায়, বিচ্ছিন্ন অক্ষর দ্বারা কোরআন এবং কিতাবের নাম সম্পর্কে অবহিত করা হয়েছে। আমি বলি, বিচ্ছিন্ন বর্ণমালার দ্বারা আল্লাহ্‌্পাকের নাম উদ্দেশ্য হলে, একথা মেনে নিতে হবে যে_ নামগুলো হবে অবশ্যই গশুণবাচক। আর গুণবাচক নাম আল্লাহতায়ালার সম্পূর্ণ সন্ত্বাকে নির্দেশ করে না। আর কোরআনের নাম বলে মেনে নিলে গুণবাচক নামকেই ধরে নিতে হবে। যেমন কোরআন, ফোরকান, নূর, হায়াত, রূহ, জিকির, কিতাব ইত্যাদি। কিন্তু একথাটিও মেনে নেয়া যায় না। কারণ, আল্লাহ্র নাম এবং কোরআনের নামের অর্থ মানুষ জানে । কিন্তু হরূফে মুকাত্তায়াতের অর্থ মানুষেরা জানে না। এই জ্ঞান বক্তার সঙ্গেই সংশ্লিষ্ট, তিনি যাকে ইচ্ছা করেন-_ তাকেই এই জ্ঞান দান করেন। সুতরাং শেষ পর্যন্ত এমতটি সুপ্রতিষ্ঠিত হচ্ছে যে, হরূফে মুকাত্তায়াত আল্লাহপাক এবং তীর প্রিয় রসুলের মধ্যবর্তী একটি গোপন রহস্য । এরহস্য ভেদ করে- এমন কেউ নেই। তবে হ্যা, আল্লাহপাক যদি ইচ্ছা করেন তবে রসুলের একনিষ্ঠ অনুসারীদের কাউকে কাউকে এই দুর্জেয় রহস্যটির অংশ দান করেন। হরূফে মুকাত্তায়াত যেমন সাধারণের জ্ঞানবহির্ভুত। তেমনি আয়াতে মুতাশাবিহাতের অর্থও সাধারণের নাগালের বাইরে । “আর রহমানু আলাল আরশিশ্তাওয়া, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম'_ এ সকল আয়াতের শব্দগত বা প্রকাশ্য অর্থ করা যায় না। মোতাজিলারা এরকম করেছে_ তাই তারা ভ্রষ্ট । মোহাম্মাদুর রসুলুল্লাহ স. এসমস্ত আয়াতের প্রকৃত অর্থ জানতেন। তার কতিপয় একনিষ্ঠ অনুসারীগণও জানতেন। দুর্বোধ্য এ বিষয়টি সম্পর্কে এতোটুকু বলা যায় যে, আল্লাহ্পাকের গুণাবলী অসীম ও অশেষ । যেমন তিনি এরশাদ করেছেন, “হে প্রিয় নবী! আপনি বলুন_ আমার আল্লাহ্পাকের বাণী লিখতে গিয়ে সাগরের সমূদয় পানিও যদি কালি হিসেবে ব্যবহৃত হয়, তবে আমার প্রভুর বাণী শেষ হওয়ার পূর্বেই সাগর শুকিয়ে যাবে।' আরো বলেছেন, 'পৃথিবীর সমস্ত গাছকে যদি লেখনী করা হয়, সাত সাগরের পানি যদি হয় কালি- তবে কলম ও কালি এক সময় নিঃশেষ হয়ে যাবে- তবু জাল্লাহ্পাকের কথা শেষ হবেনা ।' এটা চিরস্তন সত্য যে, শব্দকে আশ্রয় করা হয় কোনো না কোনো অর্থ প্রকাশের জন্য। শব্দ সসীম। কিন্তু আল্লাহ্পাকের সত্তা ও বৈশিষ্ট্যাবলী অসীম । আর মানবিক জ্ঞান আল্লাহ্পাকের অস্তিত্ব ও গুণাবলীর মহিমা আয়ত্ত করচ্চে অক্ষম। তবে হ্যা, আত্মিকভাবে এই উদাহারণরহিত জ্ঞান সম্পর্কে বিস্ময়বিমুঢ় পরিচিতি যতকিঞ্তিত লাভ করা যেতেও পারে । আর বিষয়টি কেবল সাধারণ ব্যক্তি |. ]1100118.00] হস মান

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।