নির্ভরযোগ্য যেখানে বলা হয়েছে--তলোয়ার ব্যতীত অন্য বস্তু দ্বারা মৃত্যু ঘটানো হলে কিসাস ওয়াজিব নয় । এই হাদিসটি বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা এবং হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ । কিন্তু এর সুত্রসংশরিষ্ট আবু মুয়াজ সুলায়মান বিন আরকাম পরিত্যক্ত বলে চিহ্ত। অন্য সূত্রে হজরত আবু বকরা ও হজরত নোমান বিন বশীর থেকেও বর্ণিত হয়েছে এই হাদিসটি । কিন্ত এই সূত্রের বর্ণনাকারী মুবারক বিন ফুজালা ইমাম আহমদের নিকট অনির্ভরযোগ্য । আবার হজরত নোমান বিন বশীর থেকে বর্ণিত হয়েছে_ রসুল পাক স. এরশাদ করেছেন, তলোয়ার ব্যতীত অন্য কোনো বন্ত ছারা হত্যা ভ্রমাত্মক হত্যা । এমতো ক্ষেত্রে রক্তপণ ওয়াজিব। অন্য বর্ণনায় এসেছে- লোহা ব্যতীত অন্য বস্তু দ্বারা হত্যা বিভ্রমজনিত হত্যা । কিন্তু এই বর্ণনাসূত্রভূত জাবির জু'ফী মিথ্যাবাদী বলে চিহিত। কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমাপ্রদর্শন করা হলে প্রচলিত প্রথার অনুসরণ করা ও সদয়ভাবে তার দেয় পরিশোধ করা কর্তব্য। এখানে ক্ষমা করা বুঝাতে 'উফিয়া' শব্দটি ব্যবহৃত হয়েছে। “উফিয়া' বা “আফউন' শব্দটির অর্থ ক্ষমা করা বা শাস্তিযোগ্য কাউকে শাস্তি থেকে অব্যাহতি দেয়া। কামুস অভিধান প্রণেতা এরকম বলেছেন। তার অপরাধ ক্ষমা করে দেয়া হলো- একথা বুঝাতে আরবীভাষীগণ বলে থাকেন “উফিয়ালাহু জামবুহ' অথবা “আফালাহু জামবাহ্'। কামুস অভিধান রচয়িতার অভিমত এই যে, জাম্বুন (পাপ) শব্দটি উল্লেখ না থাকলেও পাপের ক্ষমা বুঝাতে আফউন উল্লেখই যথেষ্ট । এখানে তার ভাই বলতে বুঝানো হয়েছে_ নিহত ব্যক্তির ভাই, অভিভাবক, উত্তরাধিকারী । এর পরে উল্লেখিত "শাইয়ুন' শব্দটির অর্থ হবে অপরাধ । “মিন আখিহি শাইয়ুন' অর্থ হত্যাকারীকে কিছুটা ক্ষমাপ্রদর্শন (রক্তের দাবীর আংশিক ক্ষমা)। অর্থাৎ এভাবে ক্ষমা করলে হত্যাকারীর কিছুটা অপরাধ মাফ হবে__ পুরোটা নয়। তাই সে কিসাস থেকে অব্যাহতি পাবে। কিন্ত তাকে দিয়ত বা রক্তপণ পরিশোধ করতেই হবে। আয়াতের আরেকটি ব্যাখ্যা এরকম হতে পারে যে, নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা ক্ষমা করে দিলে হত্যাকারীর পুরো অপরাধ ক্ষমা হয়ে যায়। কিন্তু রক্তপণ পরিশোধ ওয়াজিব হয়। এরকম ব্যাখ্যাই ইমাম শাফেয়ী ও তার অনুসারীদের দলিল । আজহারী বলেছেন, “আফ্” শব্দটি মূলতঃ উত্তরসূরী বা অবশিষ্ট অর্থে ব্যবহৃত। অন্য আয়াতেও এর দৃষ্টান্ত রয়েছে। যেমন- “হে নবী! তারা আপনার নিকট জানতে চায়, কোন বস্তু ব্যয় করা হবে। আপনি বলে দিন, “আফু' (যা অবশিষ্ট থাকে)। (ইয়াস আলু নাকা মাজা ইউনফিকুন কুলিল আফু)। এখানে আফু শব্দটি অবশিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে । কাউকে অবশিষ্ট কোনো কিছু দান করলে আরববাসীরা বলে থাকে আফাউতু ফুলানা বি মালী। এই বিশ্লেষণসূত্রে আয়াতে উল্লেখিত ভাই-এর অর্থ হবে, নিহত ব্যক্তির ওয়ারিশ । এমতাবস্থায় আয়াতের অর্থ দাঁড়াবে এ রকম-_ নিহত ব্যক্তির ওয়ারিশকে তার মুসলমান ভাই (হত্যাকারী) তার সম্পদ থেকে তাফসীরে মাযহারী/৩৪৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।