Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হাদিসটি উপস্থাপন করেন, যেখানে বলা হয়েছে_ এক ইহুদী এক রমণীর মস্তক দুই পাথরের মাঝে রেখে পিষে ফেলে হত্যাকান্ড ঘটিয়েছিলো । ঘটনাটি যখন রসুল পাক স. এর গোচরীভূত হলো, তখন তিনিও হত্যাকারীর মস্তক দুই পাথরের মধ্যে রেখে পিষে ফেলতে নির্দেশ দিলেন। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে, তিনি হজরত ওমর থেকে বর্ণনা করেছেন, হজরত ওমর বলেছেন, আমি সে সময় উপস্থিত ছিলাম_ যখন রসুল পাক স. গর্ভস্থিত সন্তান সম্পর্কে বিধান বর্ণনা করছিলেন । ঘটনাটি ছিলো এই- ইবনে মালিক এলেন। তিনি রসুল পাক স. সকাশে আরজ পেশ করলেন, আমাদের ওখানে দুই রমণী মারামারিতে লিপ্ত হয়েছিলো । তখন একজন অপরজনকে তাবুর খুঁটি দিয়ে আঘাত করে। আঘাতপ্রাপ্তা সে আঘাতে মৃত্যুবরণ করেছে। নিহত রমণী ছিলো গর্ভবতী; এ আঘাতে তার গর্তস্থিত সন্তানও মৃত্যুবরণ করেছে। রসুল পাক স. গর্ভস্থিত সন্তানের বিনিময়ে একটি ক্রীতদাস মুক্ত করার নির্দেশ দিলেন এবং নিহত রমণীর বিনিময়ে প্রয়োগ করলেন কিসাস। আহমদ । জমহুর ওলামা বলেছেন, ছড়ি বা লাঠির আঘাতে মারা গেলে কিসাস ওয়াজিব হবে না। তাদের প্রমাণ হচ্ছে, হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, রসুল পাক স. এরশাদ করেছেন ভুল এবং ভুলের অনুরূপ ইচ্ছাকৃত হত্যা হচ্ছে, ছড়ি বা লাঠির আঘাতে হত্যা। এরকম হত্যার রক্তপণ একশত উট, যেগুলোর মধ্যে চল্লিশটিকে হতে হবে গর্ভবতী । আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা । ইবনে হাব্বান হাদিসটির শুদ্ধতার সমর্থক । হজরত আবু হোরায়রা বলেন, হুজাইল গোত্রের দুই নারী মারামারি করার সময় একে অন্যকে পাথর ছুঁড়ে মারে। আঘাতপ্রান্তা রমণীটি তখন মৃত্যুমুখে পতিত হয়। তার পেটের সন্তানটিও মারা যায়। রসুল পাক স. তখন সিদ্ধান্ত দিয়েছিলেন, গর্ভের নিহত সন্তানের জন্য একজন ক্রীতদাস বা ত্রীতদাসীকে মুক্ত করে দিতে হবে । আর মৃতার জন্য রক্তপণ দিতে হবে । হজরত মু'শীরা বিন শো'বা থেকেও এরকম বর্ণনা এসেছে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে_অসতর্ক ও বিচলিত অবস্থায় ছুঁড়ে মারা পাথরের কিংবা ছড়ির বা লাঠির আঘাতে যদি কেউ মারা যায়, তবে হত্যাকারীর উপর ভ্রমবশতঃ হত্যার বিধান প্রযোজ্য হবে। তার রক্তপণও ভুলের রক্তপণ সদৃশ । আর যে ব্যক্তি জেনে শুনে হত্যা করেছে, তার উপর কিসাস ওয়াজিব। আবু দাউদ ও নাসাঈ । ইমাম আবু হানিফার মতে, ভারী ভৌতা বস্তু ছারা হত্যা করলে কিসাস ওয়াজিব হবে না। প্রমাণ এই-_ হজরত আলী থেকে বর্ণিত হয়েছে, রসুল পাক স. এরশাদ করেছেন, লোহা নয় এমন বস্তুর আঘাতে নিহত হলে কিসাস প্রযোজ্য নয়। দারা কুতনী। কিন্তু এই হাদিসের সূত্রসংযুক্ত মুয়াল্লা বিন জালাল সম্পর্কে ইয়াহইয়া বিন মুঈন বলেছেন, সে নিজে হাদিস প্রস্তুতকারী । জমহুর আলেমগণ বলেছেন, যদি ধরে নেয়া যায় যে, হাদিসটি শুদ্ধ নয়, তবু ওই হাদিসটি তো তাফসীরে মাযহারী/৩৪৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।