এক ব্যক্তি যদি একটি দলের সকলকে হত্যা করে- এ ব্যাপারেও ইমামগণের মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা এবং মালেক বলেছেন, তার উপর কেবল কিসাস প্রযোজ্য হবে। শাফেয়ী বলেছেন, হস্তারক যদি তাদেরকে একজন একজন করে হত্যা করে, তবে প্রথম জনের জন্য কিসাস এবং পরবর্তীদের জন্য দিয়ত কার্যকর হবে । আর যদি সে একযোগে সকলকে হত্যা করে, তবে নিহতদের উত্তরাধিকারীগণের মধ্যে লটারী করতে হবে । যার নাম প্রথমে উঠবে তার জন্য হবে কিসাস এবং অবশিষ্টদের জন্য দিয়ত । ইমাম আহমদ বলেছেন, উত্তরাধিকারীদের সকলকে আহবান করলে সকলেই যদি কিসাসের দাবীদার হয়, তবে সকলের পক্ষ থেকে কিসাস কার্যকর হবে। রক্তপণ কার্যকর হবে না। আর যদি কিছু সংখ্যক কিসাসের দাবী তোলে এবং কিছু সংখ্যক যদি দাবীদার হয় রক্তপণের, তবে কিসাসের দাবীদারদের জন্য কিসাস এবং রক্তপণের দাবী উ্থাপণকারীদের জন্য রক্তপণ ওয়াজিব হবে। সবাই যদি রক্তপণের দাবীদার হয়, তবে একটি রক্তপণের পরিমাণ অর্থ সকলের মধ্যে বন্টন করা হবে। এ ব্যাপারে সকল ইমামই একমত্য পোষণ করেছেন যে, কিসাসের বিধান পরিকল্পিত হত্যাকান্ডের জন্য । ভুলক্রমে হত্যাকারীর জন্য নয়। তবে ইচ্ছাকৃত হত্যাকান্ডের সংজ্ঞা নির্ণয়ে ইমামগণ মতভেদ করেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, অস্ত্র বা ধারালো কাষ্ঠখন্ড কিংবা পাথর বা অগ্নি দ্বারা হত্যাকান্ড ঘটানো হলে, তা ইচ্ছাকৃত হত্যা বলে গণ্য হবে। ইমাম শা'বী, নাখয়ী ও হাসান বসরী বলেছেন, ইচ্ছাকৃত হত্যা হলো লোহার অস্ত্র ছারা হত্যা । লৌহনির্মিত অস্ত্র কিংবা ধারালো কোনো বস্তু ছাড়া জেনেশুনে হত্যা করলেও তা প্রকৃত ইচ্ছাকৃত হত্যা বলে গণ্য হবে না। এরকম হত্যাকান্ডকে ইচ্ছাকৃত হত্যাকান্ডের অনুরূপ হত্যাকান্ড বলে অভিহিত করতে হবে । এমতো ক্ষেত্রে কিসাস ওয়াজিব হবে না। রক্তপণ ওয়াজিব হবে। ইমাম শাফেয়ী, আবু ইউসুফ ও মোহাম্মদ বলেছেন, যদি বিশাল পাথর কিংবা ভারী কাষ্ঠখন্ড বারা আঘাতকালে মৃত্যু অবধারিত এরকম দৃঢ় ধারণা থাকে, তবে এ অবস্থাটিও ইচ্ছাকৃত হত্যা । এক্ষেত্রে কিসাস কার্যকর হবে। যদি পানিতে কাউকে ডুবিয়ে দেয়া হয় অথবা কয়েকদিন যাবত কারো পানাহার বন্ধ করে দেয়া হয়, আর এ অবস্থায় মৃত্যুমুখে পতিত যদি কেউ হয়_-- তবে এ অবস্থাটিও কিসাসের আওতায় এসে যাবে । ইমাম মালেক বলেছেন, যদি লাঠি, ছড়ি অথবা ছোট পাথর দ্বারা আঘাত করা হয়, যাতে করে মৃত্যুর আশংকা থাকে না, তবু যদি আঘাত প্রাপ্ত ব্যক্তি মারা যায়_ তবে এটিও হবে ইচ্ছাকৃত হত্যা এবং কিসাসও ওয়াজিব হবে। সাধারণ আলেমগণের মত হচ্ছে, এরকম অবস্থাকে ইচ্ছাকৃত ভুল হত্যা বলা যেতে পারে। তাই এক্ষেত্রে কিসাস নয়, বরং রক্তপণ ওয়াজিব হকে। মোদ্দা কথা, ইমাম আবু হানিফা ছাড়া অন্য সকলেই এ বিষয়ে একমত যে, ধারবিহীন ভারী বস্তু দ্বারা আঘাত হেনে হত্যাকান্ড ঘটালে কিসাস ওয়াজিব । তারা প্রমাণ হিসেবে হজরত আনাস বিন মালেক থেকে বোখারী ও মুসলিম বর্ণিত ওই তাফসীরে মাযহারী/৩৪.৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।