হত্যা করা যাবে। ইমাম আবু হানিফা, দাউদ জাহেরী, শাফেয়ী ও আহমদ বলেছেন, কোনো অবস্থাতেই পিতাকে হত্যা করা যাবে না। হানাফীদের দলিল হজরত ওমর বিন খাত্তাব বর্ণিত হাদিসটি । তিনি বলেছেন, আমি রসুল পাক স. থেকে শুনেছি, পুত্র হস্তারক পিতার উপর কিসাস কার্যকর করা যাবে না। তিরমিজি। হাদিসটির এক বর্ণনাকারীর নাম হাজ্জাজ বিন আরতাত । ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন অন্য সূত্রে- যে সূত্রটি অধিকতর বিশুদ্ধ । বায়হাকীও এর বিশুদ্ধতার সমর্থক। তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন হজরত সুরাকা থেকে । কিন্তু তার সনদ দুর্বলতাদুষ্ট। উপরন্ত বর্ণনাকারী আমর বিন শুয়াইবের নিকটে এসে সূত্রটি জটিলতাক্রান্ত হয়েছে। ফলে কেউ কেউ বর্ণনা করেছেন আমর থেকে । আবার কেউ করেছেন, সুরাকা থেকে । মাধ্যম ব্যতিরেকে আমর বিন শুয়াইব থেকে বর্ণনা করেছেন আহমদ । কিন্তু তার উ্ধ্ব সূত্রভূত ইবনে লেহিয়া দুর্বল বর্ণনাকারী । এই হাদিসটি আবার তিরমিজি ও ইবনে মাজা বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে। কিন্তু এই সূত্রসংযুক্ত ইসমাইল বিন মুসলিমও দুর্বল। অথচ বায়হাকী বলেছেন, হাসান বিন আবদুল্লাহ্ আমবরী তার অনুসরণ করেছেন আমর বিন দিনারের সুত্রে । শায়েখ আবদুল হক বলেছেন, এ সকল বর্ণনা ক্রুটিমুক্ত নয়। শাফেয়ী বলেছেন, আমি অনেক বিজ্ঞজন থেকে এই সিদ্ধান্তটি সংরক্ষণ করেছি যে, পুত্রহস্তারক পিতাকে হত্যা করা যাবে না। এটাই আমার মত । কয়েকজন মিলে একজনকে হত্যা করলে তার বিধান কী? এই প্রশ্নটি ব্যাখ্যা সাপেক্ষ । বলা যেতে পারে সকলে যদি একযোগে আঘাত করে, তবে সকলের উপর কিসাস কার্যকর করতে হবে । কিন্তু ছিনতাইকারীর বিধান স্বতন্ত্র। কেনোনা ছিনতাইকারীকে হত্যা করতে একে অপরাপেক্ষা অগ্রগামী হয়। সকলেরই উদ্দেশ্য থাকে হত্যাকান্ড ঘটানো । মসনদ এবং চলপিতে উল্লেখিত হয়েছে__হত্যাকারীদের সকলের উপর কিসাস প্রয়োগ করতে হবে। তবে দলভৃতদের কেউ কেউ যদি আঘাত করা থেকে বিরত থাকে তবে তাদের উপর কিসাস প্রযোজ্য হবে না, যদিও তারা হত্যাকারীদের সহচর ও সাহায্যকারী হয়। কিসাসের বিধান কেবল আঘাতকারীদের উপর । ছিনতাইকারীর সকল হস্তারকের উপর কিসাস ওয়াজিব । সকলকে হত্যা করতে হবে । আবু দাউদ বলেছেন, ইমাম আহমদের একটি বর্ণনায় দেখা যায়_তাদেরকে কতল করা যাবে না। বরং রক্তপণ গ্রহণ করতে হবে। হজরত সাঈদ বিন মুসাইয়েব থেকে বর্ণিত হয়েছে-_-সাময়াতে একজনকে হত্যা করা হয়েছিলো । হজরত ওমর তার বিনিময়ে সাতজনকে হত্যার নির্দেশ দিয়েছিলেন । বলেছিলেন, এই হত্যাকান্ডে যদি সাময়াবাসীরা সকলে জড়িত থাকতো, তবে আমি সবাইকে হত্যার নির্দেশ দিতাম । মালেক, শাফেয়ী এবং ভিন্ন সনদে বোখারী । তাফসীরে মাযহারী/৩৪৬ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।