Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এক জিম্মিকে (নিরাপত্রাপ্রাণ্ত কাফেরকে) হত্যা করলো। বিষয়টি হজরত ওসমানের সামনে পেশ করা হলো । তিনি ওই মুসলমানকে হত্যা করেননি । বরং রক্তপণের বিধান প্রয়োগ করেছিলেন। অবশ্য ওই রক্তপণের বিধান ছিলো অত্যন্ত কঠোর। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন, ইবনে হাজমের মতে হাদিসটি শুদ্ধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হজরত ওমর কর্তৃক বর্ণিত হয়েছে_ এমতাবস্থায় কিসাস প্রয়োগযোগ্য। তৎপর বর্ণিত হয়েছে, তবে এক্ষেত্রে কিসাস কার্যকর না করে রক্তপণের বিধানকে গ্রহণ করো। বর্ণিত হাদিসগুলো সম্পর্কে এরকম বলা যায়, হাদিসগুলোয় বিবৃত কাফের বলতে শক্রদেশের কাফের বুঝতে হবে। তারা জিম্মি নয়। রসুল পাক স. এরশাদ করেছেন, নিরাপত্তাপ্রাপ্তদেরকে হত্যা করা যাবে না। এ সমস্ত বিবরণের মাধ্যমে বুঝা যায়, নিরাপত্তার অধিকার বহাল থাকাবস্থায় কাফেরের বিনিময়ে জিম্মিকে হত্যা করা যাবে না। আবার এখানে একথাটিও স্পষ্ট যে, কাফেরের বিনিময়ে জিম্মিকে হত্যা করা যাবে না। এভাবে সহজেই প্রতীয়মান হয়, হাদিসে উল্লেখিত কাফের অর্থ শক্রদেশের কাফের । হজরত ওমর এবং হজরত ওসমানের মন্তব্য সম্পর্কে বলা যায়, তাদের মন্তব্য ছিলো ইজতেহাদ (গবেষণা) লব্ধ । তাই হজরত ওমরের মন্তব্যে দ্যর্থবোধকতা লক্ষণীয় আর হজরত আয়েশার হাদিসে “ইসলাম' শব্দটি সম্ভবত অসাবধানতাবশতঃ সংযুক্ত হয়েছে। জিম্মির বিনিময়ে মুসলমানকে হত্যা করা যাবে- এই সিদ্ধান্তের সমর্থনে হেদায়া প্রণেতা একটি হাদিস সংগ্রহ করেছেন, যেখানে রসুল পাক স. এর বাচনিক বর্ণনায় এসেছে, মুসলমানকে জিম্মির বিনিময়ে হত্যা করা যাবে । আমি বলি, হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে দারা কৃতনী বর্ণনা করেছেন, রসুলপাক স. বলেছেন, জিম্মির হত্যাকারী হিসেবে মুসলমানকে হত্যা করা যাবে । আরো বলেছেন, আমি জিম্মাদারী পূর্ণকারী, আমি অত্যন্ত দয়ালু। দারা কুতনী বলেছেন, এই হাদিসটি ইব্রাহিম ইবনে ইয়াহইয়া ব্যতীত আর কেউ বর্ণনা করেননি । আর হাদিসশান্ত্রবদগণের নিকট ইবাহিম ইবনে ইয়াহইয়া পরিত্যক্ত । ইবনে জাওজী বলেছেন, ইব্রাহিম ইবনে ইয়াহ্‌ইয়া মিথ্যুক প্রকৃত বিষয় হচ্ছে, বর্ণনাটির সনদ ইবনে সুলায়মান পর্যন্ত গিয়েই শেষ হয়েছে। কাজেই হাদিসটি মুরসাল। হাদিসটি যদি মুত্তাসিল সনদে বর্ণিত হতো, তবুও তা দুর্বলতামুক্ত হতে পারতো না। আমি বলি, সর্বোত্তম পন্থা হচ্ছে, 'ন্লানাফসা বিন্নাফসি'_ এই আয়াত দৃষ্টে হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ, হজরত ওসমান এবং হজরত আয়েশা বর্ণিত হাদিসগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ করাই যথেষ্ট । অন্য হাদিসগুলো পরিত্যাগ করাই সঙ্গত। এখানে আরেকটি বিষয় সমস্যা হিসেবে থেকে যায়। সমস্যাটি হচ্ছে, পুত্রের বিনিময়ে পিতাকে হত্যা করা যাবে কি না? এ বিষয়টিও মতানৈক্যমন্ডিত ৷ ইমাম মালেক বলেছেন, পিতা যদি পুত্রকে শায়িত অবস্থায় জবাই করে তবে পিতাকে তাফসীরে মাযহারী/৩৪৫ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।