যার অর্থ সমতুল্য । বোখারী ও মুসলিমের হাদিসে উল্লেখিত হয়েছে- এক ইহুদী কোনো এক রমণীর মস্তক গুঁড়িয়ে দিয়েছিলো প্রস্তর দ্বারা । রসুল স. ও প্রস্তর দ্বারা তার মস্তক গুঁড়িয়ে দিয়েছিলেন । এতে প্রমাণিত হয় যে, হত্যাকারীর ব্যবহৃত অন্ত্ দ্বারাই কিসাস বিধান তার উপর কার্যকর করতে হবে । তিরমিজির হাদিসে আরও বলা হয়েছে, রসুল স. এরশাদ করেন, কেউ যদি কাউকে পানিতে ডুবিয়ে মারে তবে তাকেও ডুবিয়ে মারতে হবে । আর আগুনে জ্বালিয়ে হত্যা করার অপরাধের ক্ষেত্রে আগুনে জ্বালিয়ে হত্যা করাই হবে কিসাস। হাদিসটি ইমাম বায়হাকী মায়'রিফা বিন আমর বিন নওফেল বিন এজিদ বিন বারা থেকে আমর তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। কাফেরের বিনিময়ে মুসলমানকে হত্যা করা যাবে কি না সে সম্পার্কেও ইমামগণের মতভেদ রয়েছে। শাফেয়ী এবং আহমদ বলেছেন, হত্যা করা যাবে না। কেনোনা আবু জুহাইফা বর্ণনা করেছেন, তিনি হজরত আলীকে প্রশ্ন করলেন, আপনার নিকট কোরআন পাক ব্যতীত আরো কিছু আছে কি? তিনি বললেন, আল্লাহ্পাকের শপথ! আর কিছু নেই। তবে হ্যা, একটি জ্ঞান এমন রয়েছে, যার দ্বারা আল্লাহ্র কালাম হৃদয়ঙ্গম করা যায়। আরেকটি বিষয়ও পুস্তিকায় লিপিবদ্ধ রয়েছে। আমি বললাম, কী? তিনি বললেন, রক্তপণ ও বন্দীর মুক্তিপণ । আর সেখানে এই বিধানটিও লিপিবদ্ধ রয়েছে যে, কাফেরের বিনিময়ে মুসলমানকে হত্যা করা যাবে না। বোখারী, আহমদ । আহমদের বর্ণনায় একথাটিও রয়েছে- আশ্রিতকে আশ্রয়কালীন অবস্থায় হত্যা করা যাবে না। বর্ণিত ইমামদ্বয় প্রমাণ হিসেবে হজরত আমর বিন শোয়াইব থেকে তার পিতা ও দাদার মাধ্যমে বর্ণনা করেছেন_ রসুল পাক স. এই মর্মে সিদ্ধান্ত দান করেছেন যে, মুসলমানকে কাফেরের বিনিময়ে হত্যা করা যাবে না। ইমাম আহমদ এবং নাসাঈ ব্যতীত অন্যান্য সুনান রচয়িতাগণও এরকম বর্ণনা করেছেন। ইবনে মাজা বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে এবং ইবনে হাব্বান বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে । হজরত আতা, তাউস, হামাস এবং মুজাহিদ থেকে মুরসাল পদ্ধতিতে শাফেয়ী বর্ণনা করেছেন_ রসুলপাক স. মক্কাবিজয়ের দিন বলেছেন, অবিশ্বাসীর পরিবর্তে বিশ্বাসীকে হত্যা করা যাবে না। এই হাদিসটি ইমরান থেকে বর্ণনা করেছেন বায়হাকী । জননী আয়েশা থেকে বর্ণিত হয়েছে- রসুলপাক স. বলেছেন, তিনটি অপরাধে অপরাধী না হওয়া পর্যস্ত কোনো মুসলমানকে কিছুতেই হত্যা করা যাবে না। ১. বিবাহিত ব্যভিচারী । ২. পরিকল্লিতভাবে মুসলমানকে হত্যাকারী । ৩. ইসলাম পরিত্যাগকারী ৷ রসুল পাক স. এর বিরুদ্ধাচরণ করলে কার্যকর করতে হবে হত্যা, শুলদন্ড অথবা দেশাস্তর । আবু দাউদ, নাসাঈ । আবদুর রাজ্জাক মুয়াম্মার থেকে, তিনি জুহুরী থেকে, তিনি সালিম থেকে, সালিম তার পিতা থেকে বর্ণনা করেছেন_ একবার এক মুসলমান তাফসীরে মাযহারী/৩৪৪ . ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।