যে, একজন নারীর বিনিময়ে একজন পুরুষকে হত্যা করা যাবে । যেহেতু আমর বিন হিশাম থেকে বর্ণিত হয়েছে_মহানবী স. ইয়ামেনবাসীদের নিকট প্রেরিত একটি ফরমানে লিখেছিলেন, নারীর বিনিময়ে পুরুষ হত্যা বৈধ । একথাটি ইমাম মালেক ও শাফেয়ী বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিসের অংশ বিশেষ। হাদিস বিশেষজ্ঞগণ এ সম্পর্কে মতভেদ করেছেন। ইবনে হাজম বলেছেন, আমর বিন হাজমের যে পুস্তিকাতে এই হাদিসটি লিপিবদ্ধ রয়েছে, ওই পুস্তকটি প্রামান্য নয়। উপরন্ত্র ওই হাদিসের এক বর্ণনাকারী সুলায়মান বিন দাউদ, বর্ণনাকারী হিসেবে সকলের নিকট পরিত্যক্ত । আবু দাউদ বলেছেন, কেউ হয়তো ভুলবশতঃ সুলায়মান বিন দাউদের উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে তার নাম হবে সুলায়মান বিন আরকাম । ইমাম হাকেম, ইবনে হাব্বান ও বায়হাকী বলেছেন, হাদিসটি বিশুদ্ধ। ইমাম আহমদও এই মত ব্যক্ত করেছেন। আবার আবু জারয়া, আবু হাতেম এবং একদল হাদিসের হাফেজ সুলায়মান বিন দাউদ সম্পর্কে উত্তম মন্তব্য করেছেন। ইমামগণের একটি বিরাট দল এই হাদিসটির ব্যাপক বিদিতির দিকে লক্ষ্য করে শুদ্ধ হাদিস হিসাবে গ্রহণ করেছেন। যদিও তারা হাদিসটির সনদের ব্যাপারে বিশুদ্ধতার মত ব্যক্ত করেননি। ইমাম শাফেয়ী তার পুস্তিকায় বলেছেন, যতোক্ষণ পর্যন্ত পত্রটি রসুল পাক স. এর বলে প্রমাণিত না হবে, ততোক্ষণ এর গ্রহণযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। ইবনে আবদুল বার বলেছেন, পত্রটি এতিহাসিকগণের নিকট সুপরিচিত এবং বিদ্বানদের নিকট দিবালোকের মতো সত্য ও সমাদৃত । অন্যের ক্রীতদাসকে হত্যা করলে হত্যাকারীর উপর কিসাস কার্মকর হবে কি না সে বিষয়ে ইমামগণ একমত হতে পারেননি । মালেক, শাফেয়ী ও আহমদের মত হচ্ছে, হত্যা করা যাবে না। ইমাম আবু হানিফা বলেছেন, যাবে। ইমামত্রয়ের দলিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত ওই হাদিসটি যেখানে বলা হয়েছে- রসুল পাক স. এরশাদ করেছেন, ক্রীতদাসের বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। দারা কুতনী, বায়হাকী । হানাফীদের পক্ষ থেকে হাদিসটির উপর এমতো মন্তব্য করা হয় যে, এর সূত্রসংযুক্ত জোবায়ের এবং উসমান বিন বাজা বর্ণনাকারী হিসেবে দুর্বল ও পরিত্যক্ত। ইবনে জাওজী এবং হাফেজ ইবনে হাজার আসকালানীও এ রকম বলেছেন। এ প্রসঙ্গে হজরত আলী থেকেও হাদিস বর্ণিত হয়েছে। কিন্ত ওই হাদিসের একজন বর্ণনাকারী জাবির জু*ফীকে হাদিস বর্ণনাকারীগণ মিথ্যাবাদী বলেছেন। হত্যাকারী যে বস্তু দ্বারা হত্যাকান্ড সমাধা করেছে সেই বন্ত দ্বারা কিসাস বিধান কার্যকারী করা হবে, না তলোয়ার দ্বারা? ইমাম আবু হানিফা ও আহমদ বলেছেন তলোয়ার ছারা । দলিল পূর্বেই আলোচিত হয়েছে। ইমাম শাফেয়ী, মালেক ও আহমদের দ্বিতীয় অভিমতে-- ওই বস্তু দ্বারা কিসাসের বিধান কার্যকারী হবে; যা্দারা হস্তারক আঘাত এনেছে। কারণ, কোরআনে উল্লেখ হয়েছে কিসাস শব্দ । | 2100118,0] সষ্পল স্য/০০০
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।