মর্মে সাক্ষ্য দেয়_ তিনটি কারণ ব্যতীত তার রক্তপাত ঘটানো অবৈধ হবে। ১. হত্যা । ২. বিবাহিতাবস্থায় ব্যভিচার ৷ ৩. ধর্মত্যাগ । বোখারী, মুসলিম । হজরত আবু উমামা থেকে বর্ণিত হয়েছে_অবরুদ্ধ হজরত ওসমান তার গৃহের ছাদে শপথ সহযোগে জিজ্ঞেস করছি তোমরা কি জানো- রসুল পাক স. এরশাদ করেছেন, তিনটি কারণ ব্যতীত মুসলমানের রক্ত নির্গত করা যায় না? যাদেরকে হত্যা করা যায় তারা হচ্ছে- ১. বিবাহিত ব্যভিচারী ২. ধর্মত্যাগী (মোরতাদ) ৩. হস্তারক। শাফেয়ী, আহমদ, তিরমিজি, ইবনে মাজা । হজরত আয়েশা থেকে মুসলিম, আবু দাউদ ও অন্যান্যরাও এরকম বলেছেন। কিন্ত্র ইমাম আবু হানিফা এই কথাটি জোর দিয়ে বলেছেন যে, যদি কোনো ব্যক্তি আপন ক্রীতদাস, মালিকের মৃত্যুর পরে মুক্তির চুক্তিতে আবদ্ধ ক্রীতদাস, মুক্তিপণের চুক্তিতে আবদ্ধ ক্রীতদাস, আংশিক মালিকানাধীন ক্রীতদাস অথবা আপন পুত্রের ক্রীতদাসকে হত্যা করে, তবে তার উপর কিসাস প্রযোজ্য হবে না। শেষোক্ত অবস্থায় পুত্র পিতার নিকট রক্তপণও গ্রহণ করতে পারবে না। দাউদ জাহেরী বলেছেন, বর্ণিত ক্ষেত্রগুলোতেও কিসাস প্রযোজ্য । তিনি তার মতের সমর্থনে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা ও দারেমী বর্ণিত হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন। হজরত সামুরা থেকে হাসান বলেছেন, মহানবী স. এরশাদ করেন, যে ব্যক্তি তার ক্রীতদাসকে হত্যা করে, আমি তাকে হত্যা করবো । যে তার ক্রীতদাসের নাসিকা কর্তন করে আমি তার নাসিকা কর্তন করবো । সাধারণ আলেমগণ এই হাদিস সম্পর্কে বলেছেন, হাদিসটি মুরসাল ও প্রশাসন সংক্রান্ত । মুরসাল এই কারণে যে, হজরত সামুরার সঙ্গে হাসানের সাক্ষাত হয়েছিলো- এমতো প্রমাণ পাওয়া যায়নি । পক্ষান্তরে হজরত আমর বিন শুয়াইব থেকে তার পিতা ও দাদার মাধ্যমে দারা কুতনী কর্তৃক বর্ণিত হয়েছে- এক ব্যক্তি জেনেশুনে তার ক্রীতদাসকে হত্যা করেছিলো। রসুল স. সেই হত্যাকারীর জন্য একশত দোররা, দেশান্তর এবং গনিমতের অধিকার হরণের শাস্তি নির্ধারণ করেছিলেন-কিসাস কার্যকর করেননি । উপরন্ত্ত তাকে বলেছিলেন, একটি ক্রীতদাসকে মুক্ত করে দাও। অবশ্য এই হাদিসটির এক বর্ণনাকারী ইসমাইল ইবনে আয়াশ দুর্বলতার দোষে দুষ্ট । ওয়াল্লাহু আ'লাম। ইমাম আবু হানিফা ছাড়াও ইমাম মালেক, শাফেয়ী এবং আহমদের অভিমত হচ্ছে, কিসাসের বিধানে স্বাধীন লোকের বদলে ক্রীতদাসকে এবং পুরুষের বিনিময়ে স্ত্রীলোককে হত্যা করা যাবে। এভাবে কাফেরের পরিবর্তে মুসলমানকেও হত্যা করা যাবে। এই নিয়মে উর্ধ্বস্তরধারীর বিনিময়ে নিশ্নস্তরের লোককে হত্যা করা যায়। কিন্তু এর বিপরীত করা যাবে না। অর্থাৎ নিম্স্তরের নিহতদের জন্য উর্ধ্বস্তরের লোকদের হত্যা করা যাবে না । তবে এ ব্যাপারে সকল ইমাম একমত তাফসীরে মাযহারী/৩৪২ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।