Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

উত্তরাধিকারীদের সামনে দু'টি পথ খোলা- হয় তারা কিসাস গ্রহণ করবে অথবা হত্যাকারীর সঙ্গে একটি সমাধানে উপনীত হবে । বলা বাহুল্য, হত্যাকারীর সঙ্গে সংযোগ স্থাপন ব্যতিরেকে সমাধানে উপনীত হওয়া সম্ভব নয়। এ কথাটিও সুস্পষ্ট যে, হত্যাকারী তার জীবন বাচাতে চাইবে । তাই রসুল পাক স. হত্যাকারীর সম্মতির উল্লেখ করেননি । আল্লাহপাকই সমধিক জ্ঞাত । “স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি । দাসের পরিবর্তে দাস ও নারীর বদলে নারী'_ একথার অর্থ স্বাধীন ব্যক্তি নিহত হলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে। ক্রীতদাস নিহত হলে ক্রীতদাসকে এবং নারী নিহত হলে নারীকে হত্যা করাই আল্লাহতায়ালার বিধান। তবে একথা বলা যাবে না যে, স্বাধীন ব্যক্তি কোনো ক্রীতদাসকে হত্যা করলে সে স্বাধীন হত্যাকারীকে হত্যা করা যাবে না। কিংবা নারী যদি কোনো পুরুষকে হত্যা করে, তবে সেই নারীকে হত্যা করা যাবে না। বরং আয়াতের অর্থ সাবলীল এবং বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে করতে হবে। কিসাস কার্যকর করার ক্ষেত্রে একের প্রভাব প্রতিপত্তি অন্যের ওপর প্রভাব বিস্তার করবে না। হত্যাকারী প্রভাবশালী হলেও বিধান নড়চড় হবে না। নিহত ব্যক্তির হত্যাকারী স্বাধীন, ক্রীতদাস বা নারী যেই হোক না কেনো সকলের প্রতি কিসাস প্রযোজ্য। হত্যার বিনিময়ে হত্যাঃ স্বাধীন ব্যক্তি ক্রীতদাসকে হত্যা করলে, ক্রীতদাস স্বাধীন ব্যক্তিকে হত্যা করলে কিংবা রমণী কোনো পুরুষকে হত্যা করলে কোন বিধান প্রযোজ্য হবে? ইমাম আবু হানিফা বলেছেন, একটি প্রাণের বিনিময়ে একটি প্রাণ সংহার করা হবে। সে স্বাধীন, ক্রীতদাস, নর কিংবা নারী, মুসলমান কিংবা কাফের যেই হোক না কেনো। কারণ, আল্লাহ্‌ পাকের বিধানে এ সম্পর্কে কোনো পার্থক্য করা হয়নি। সাধারণভাবে বলা হয়েছে, আমি (বনী ইসরাইলদের সম্পর্কে তাদের তওরাতে) লিখে দিয়েছি, অবশ্যই একটি জীবনের বিনিময়ে একটি জীবন সংহার করা হবে। সুতরাং দেখা যায় কিসাসের বিধান সব সময় ছিলো একই । আল্লাহ পাক এবং তার রসুল এই বিধানেরই বর্ণনা দিয়েছেন। এক্ষেত্রে বিচারক এক । বিধানও একটি । তাই এই বিধানের আনুগত্য অপরিহার্য । এমতো ক্ষেত্রে আল্লাহ পাকের এরশাদ এরকম, 'আপনি তাদের পদ্ধতির অনুসরণ করুন।' আরো এরশাদ হয়েছে, “আল্লাহ্‌ পাক তোমাদের জন্য সেই পথ নির্ধারণ করেছেন, যে পথনির্দেশ দিয়েছিলেন নৃহকে, আর যে প্রত্যাদেশ আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি । আর সেই নির্দেশনাও, যা অবতীর্ণ করেছিলাম ইব্রাহিম, মুসা এবং ঈসার প্রতি ।' পূর্ববর্তী কিতাবের কোনো বিধান রহিত করা না হলে, সেই বিধানটি কার্ধকর অবস্থায় রয়েছে বলে বিশ্বাস করতে হবে। এই কার্যকারিতা সম্পর্কে এখানে দু'টি হাদিস উপস্থাপন করা যেতে পারে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে রসুল পাক স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌ পাকের এককত্ব এবং রেসালাতকে স্বীকার করে ও এই তাফসীরে মাযহারী/৩৪১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।