মুত্তাসিল না মুরসাল সে বিষয়ে মতভেদ রয়েছে। দারা কৃতনী বলেছেন, হাদিসটি মুরসাল। আর মুরসাল হাদিস আমাদের নিকট দলিল হিসাবে গণ্য । দারা কুতনী কর্তৃক এই হাদিসটি আবু বকর বিন মোহাম্মদ বিন হাজম থেকে তার পিতা ও দাদার মাধ্যমে মারফু পদ্ধতিতে বর্ণিত হয়েছে। বর্ণনাটিতে রয়েছে ইচ্ছাকৃত হত্যার জন্য কিসাস আর অনিচ্ছাকৃত হত্যার জন্য দিয়ত (রক্তপণ)। এই হাদিসটির সূত্রপরম্পরাতেও দুর্বলতা দৃষ্ট হয়। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ থেকে এ সম্পর্কে দু'টি অভিমত পাওয়া যায়। একটি হচ্ছে- কিসাস ওয়াজিব । কিন্তু নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের প্রতি এই বিধানটি প্রযোজ্য যে, তারা যেনো হত্যাকারীর সম্মতি ব্যতিরেকেই কিসাসের পরিবর্তে রক্তপণ গ্রহণ করে। অপর অভিমতটি হচ্ছে কিসাস ও রক্তপণ- এর যে কোনো একটি ওয়াজিব। যে কোনো একটি বিধান কার্যকর করতে হবে। নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা যদি রক্তপণের প্রসঙ্গ উল্লেখ না করে বলে, আমরা কিসাস ক্ষমা করে দিলাম; তবে প্রথমোক্ত অভিমতের প্রেক্ষিতে কিসাস স্থগিত হবে। কিন্তু রক্তপণ স্থগিত হবে না। আর শেষোক্ত অভিমতের প্রেক্ষিতে কিসাস স্থগিত হওয়ার সাথে সাথে রক্তপণ প্রতিষ্ঠিত হবে। বর্ণিত তিন ইমাম উত্তরাধিকারের সম্মতি ব্যতীতও রক্তপণ গ্রহণের দলিল হিসাবে নিঙ্গে বর্ণিত হাদিসগুলি উপস্থাপন করেছেন। হজরত আবু শুরাইহ্ কারাবী বলেছেন, মক্কা বিজয়ের দিন মহানবী স. এক নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, কিসাস এবং রক্তপণ -এ দু'টির যে কোনো একটিকে তারা গ্রহণ করতে পারে । তিরমিজি, শাফেয়ী । হজরত আবু শুরাইহ্ খাজাঈ থেকে ইবনে জাওজী এবং দারেমী বর্ণনা করেছেন, আমি রসুল পাক স.কে বলতে শুনেছি যদি কারো প্রিয়জনকে হত্যা করা হয় কিংবা তাকে আঘাত করা হয়, তাহলে সে তিনটি বিধানের যে কোনো একটিকে গ্রহণ করতে পারে। ১. কিসাস ২. ক্ষমা ৩. রক্তপণ। এই তিন বিধানের যে কোনো একটিকে গ্রহণ করার পর যদি সে সীমালংঘন করে তবে তার জন্য নির্ধারিত রয়েছে চিরস্থায়ী নরক। হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল পাক স. এরশাদ করেন-_ যে ব্যক্তির আপনজন নিহত হয় সে কিসাস অথবা দিয়ত-- যে কোনো একটিকে গ্রহণ করতে পারবে । আমর বিন শুয়াইব তার পিতা ও দাদার মাধ্যমে বর্ণনা করেছেন-_ রসুলপাক স. বলেছেন, পরিকল্লিত হত্যাকারীকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের দায়িত্বে ছেড়ে দাও। তারা তাকে হত্যা করুক অথবা রক্তপণ গ্রহণ করুক। আর রক্তপণের পরিমাণ হলো তিরিশটি হিক্কা, তিরিশটি জাম'আ এবং চল্লিশটি খালফা। আহমদ তিরমিজি, ইবনে মাজা । ইমামত্রয়ের বর্ণিত দলিল প্রমাণ সমূহের প্রেক্ষিতে হানাফীগণ মন্তব্য করেছেন তারা হাদিসগুলোর প্রকৃত মর্ম বুঝতে অপারগ হয়েছেন। বর্ণনাগুলোর মাধ্যমে মহানবী স. এর প্রকৃত বক্তব্য ছিলো এই- অকষসীরে সনহার/৩৪০ |||. এ 1001118.00।
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।