Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এরকমও বলা হয়েছে যে, বিচ্ছিন্ন হরফগুলোর জ্ঞান কেবল আল্লাহই রাখেন । এ সম্পর্কে আল্লাহ্র রসুলও কিছু জানেননা, রসুলের অনুসারীগণ তো নয়ই । এই অভিমতটি যুক্তিসম্মত নয় । অভিমতটি মেনে নিলে একথাটিও মেনে নেয়া জরুরী হয়ে পড়ে যে, কোরআন অর্থবহ নয় (শব্দ ও অর্থ সহযোগেই কোরআন প্রকাশিত হয়েছে। কোরআন যেমন কেবল শব্দমালার সংকলন নয়, তেমনি সম্পূর্ণত অর্থনির্ভরও নয়। কোরআন হচ্ছে শব্দ ও অর্থের সমন্বয় । _ উর্দু অনুবাদক)। শ্রোতাকে কিছু জানানোই বক্তার উদ্দেশ্য হয়ে থাকে_ তাই হরূফে মুকাত্তায়াতের অর্থ অবশ্যই রয়েছে। নতুবা ব্যাপারটি দীড়াবে এরকম, যেমন কোনো ভারতীয় ভাষাভাষীকে আরবী ভাষায় বক্তৃতা শোনানো হচ্ছে। এরকম ভাবলে কোরআন সামধিক ভাবে বোধগম্যতার আড়ালে থেকে যাবে । তখন একে হেদায়েতও বলা যাবেনা । আর আল্লাহপাকও এই মর্মে ঘোষণা দিয়েছেন যে, ছুম্মা ইন্না আলাইনা- বায়ানুহু (অতঃপর বর্ণনার দ্বায়িত্ব আমার উপরেই)। আল্লাহতায়ালার এই প্রতিশ্রুতি সত্য। সুতরাং আল্লাহ জানেন আর কেউ জানেন না- হরূফে মুকাত্তায়াত সম্পর্কে এই অভিমতটি গ্রহণীয় নয়। কারণ, আল্লাহ্পাকের পক্ষে প্রতিশ্রতি ভঙ্গকারী হওয়া অসম্ভব । সুস্পষ্ট (মোহকামাত) আয়াত যেমন সত্য, তেমনি অস্পষ্ট (মোতাশাবিহাত) আয়াতও সত্য । তাই আল্লাহতায়ালার জন্য এটা নিতান্তই জরুরী যে, তার কৃত অঙ্গীকারাণুসারে অবতীর্ণ কোরআনের বিশদ ব্যাখ্যা তিনি অবশ্যই তার প্রিয় রসুলকে জানাবেন । জানতেন। সারকথা হচ্ছে, অস্পষ্ট আয়াত সমূহের জ্ঞান রসুল স. এর তো ছিলোই, সেই সঙ্গে তার পরিপূর্ণ অনুসারীগণও এই জ্ঞান রাখেন। হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি 'রসিখিনা ফিল ইলম" (জ্ঞানে সুগভীর) দের মধ্যে একজন । আর যারা অস্পষ্ট আয়াত ও বিচ্ছিন্ন বর্ণ সম্পর্কে জ্ঞান রাখেন, আমি তাদেরও একজন । শব্দগত কিছু তারতম্যসহ মুজাহিদও এরকম বর্ণনা করেছেন। হাদিস শরীফে এরকম উল্লেখিত রয়েছে যে, বুঝা যায় না আমার উম্মতের পূর্ববর্তীগণ উত্তম না প্রবর্তীগণ। সম্ভবতঃ পূর্ববর্তীরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ । তাদের জ্ঞান ছিলো সুবিস্ীতি ও সুগভীর। সুমহান ছিলেন তীরা। হজরত মোজাদ্দেদে আল্ফে সানী র. দাবী করেছেন, আল্লাহপাক কোরআন পাকের হরূফে মুকাত্তায়াতের রহস্য আমার নিকট উন্মোচন করেছেন । কিন্তু সাধারণ্যে এ সম্পর্কে বিবরণ প্রদান অসন্ভব। কেউ কেউ বলেন, বিচ্ছিন্ন বর্ণগুলো আল্লাহপাকের নাম। যেমন_ আল্লাহ্‌র নাম ও সিফাত কিতাবে হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে এই মর্মে বর্ণনা পেশ করেছেন ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম এবং ইবনে মারদুবিয়া। বলা হয়েছে, এ বর্ণনাগুলোর সনদও সহীহ্‌। ইবনে মাজা বর্ণিত একটি হাদিসে এসেছে হজরত আলী তার প্রার্থনায় বলতেন, ইয়া কাফ, হা, ইয়া, শষসীর সহ |||. |1001118.00

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।