Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

"] হে বিশ্বাসীগণ! নরহত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হইয়াছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, ক্রীতদাসের বদলে ক্রীতদাস ও হইলে প্রচলিত প্রথার অনুসরণ করা ও সদয়ভাবে তাহার দেয় আদায় বিধেয়। ইহা তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ভার লাঘব ও অনুগ্রহ । ইহার পরও যে সীমালংঘন করে তাহার জন্য মর্মন্্ুদ শাস্তি রহিয়াছে। ৮ হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ! কিসাসের মধ্যেই তোমাদের জীবন রহিয়াছে-_ যাহাতে তোমরা সাবধান হইতে পার। হজরত কাতাদা, শান্বী এবং কালাবী বলেছেন, ইসলামের অভ্যদয়ের কিছুকাল পূর্বে দু'টি বিবদমান গোত্রের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ি সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিলো । সে সংগ্রামে নিহত হয়েছিলো উভয় পক্ষের অনেক লোক । মুকাতিল বিন হাব্বান বলেছেন, ওই সংগাম ঘটেছিলো বনী কুরাইজা এবং বনী নাজিরের মধ্যে। হজরত সাঈদ বিন জোবায়ের বলেছেন, আউস এবং খাজরাজ গোত্রদয়ের মধ্যে সংঘটিত হয়েছিলো ওই যুদ্ধ। সাঈদ এবং মুকাতিল উভয়ের বর্ণনায় রয়েছে-এক গোত্র অপর গোত্র অপেক্ষা ছিলো সংখ্যাগরিষ্ঠ এবং অধিক প্রভাবশালী । প্রভাবশালী গোত্র অপর গোত্রের রমণীদেরকে মোহর নির্ধারন ব্যতিরেকেই বলপূর্বক বিবাহ করতো। আরও অনেক প্রকারের জুলুম করতো তারা। অত্যাচারিত গোত্র এক সময় রুখে দীড়ালো। তারা এই মর্মে শপথ করে বসলো যে, আমরা দাসের পরিবর্তে স্বাধীন লোককে, নারীর পরিবর্তে পুরুষকে এবং একজনের পরিবর্তে দুইজনকে হত্যা করবো। একটি আঘাতের পরিবর্তে হানবো দু'টি আঘাত। তাদের এই ক্ষিপ্ত শপথের সংবাদ রসুলেপাক স. এর গোচরীভূত হলে এই আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতে রয়েছে সমতার নির্দেশনা । তাই সকলেই এই নির্দেশনাকে স্তরষ্টচিত্তে সমর্থন করলো । হজরত সাঈদ বিন জোবায়ের থেকে এ রকম বর্ণনা করেছেন ইবনে আবী হাতেম । আমি বলি, “ইয়৷ আইয়ুহাল্লাজিনা আ*মানু' বলে এখানে কেবল ইমানদারদেরকে সম্বোধন করা হয়েছে। সুতরাং আয়াতের উদ্দেশ্য ছিলো, আউস ও খাজরাজ সম্প্রদায় । কারণ, তারা ছিলেন ইমানদার এবং দ্বীনের সাহায্যকারী । বনী নাজির এবং বনী কুরাইজা এই আয়াতের লক্ষ্য নয়। হত্যাকান্ডের দন্ডঃ ইমাম আবু হানিফা বলেছেন, পরিকল্পিত হত্যাকান্ডের দন্ড হচ্ছে কিসাস (খুনের বদলে খুন)। অপরিকল্পিত বা অনিচ্ছাকৃত হত্যার দন্ড কিসাস নয়। ইমাম আজমের মতে এই আয়াতে উল্লেখিত কিসাসের বিধান কেবল ইচ্ছাকৃত হত্যাকান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, ইচ্ছাকৃত হত্যার শাস্তি কিসাস। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন- ইমাম শাফেয়ী, আবু দাউদ, ইবনে মাজা এবং নাসাঈ । হাদিসটি তাফসীরে মাযহারী/৬৩৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।