সম্পদশালীর জন্য যাথ্র করা হারাম । তবু যদি সে যাগ করে তবে তাকে কিছু দান করা অত্যাবশ্যক । সবশেষে দাসমুক্তির জন্য অর্থদানের কথা বলা হয়েছে। আয়াতে উল্লেখিত “রিকাব' শব্দটির অর্থ মুকাতাব (চুক্তিবদ্ধ ক্রীতদাস)। মুকাতাব ওই ক্রীতদাসকে বলা হয়, যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে মুক্তিলাভের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এখানে এরকম ক্রীতদাসদেরকে অর্থ দানের কথা বলা হয়েছে। যে দাস চুক্তিবদ্ধ নয়, তাকে মুক্ত করার জন্য অর্থ দানও এই বাক্যটির অন্তর্ুস্ত। কেউ কেউ বলেছেন, আয়াতের সরল নির্দেশ হলো, মুক্তিপণ প্রদান করে দাস মুত্ত করো। এরপর দেয়া হয়েছে নামাজ পাঠের নির্দেশ। তারপর জাকাত প্রদানের । নামাজ পাঠ অর্থ ফরজ নফল সুন্নত মোস্তাহাব_ সকল বিধানসহ নামাজ পাঠ করা । নামাজের মতো জাকাত আদায় করাও ফরজ । আর “আতাল মালা' বলে বুঝানো হয়েছে, নফল সদকাকে অথবা সাধারণ দান খয়রাতকে । সাধারণ দান খয়রাতের মধ্যে ফরজ, নফল সকল প্রকার দানই অন্তর্তুত। কোনো তাফসীরবিদ বলেছেন, প্রথমে বর্ণিত “আতাল মালা" এবং পরে বর্ণিত 'আতাজ জাকাত' বলতে ফরজ জাকাতকেই বুঝানো হয়েছে। প্রথম বর্ণনাটির উদ্দেশ্য ছিলো জাকাতের খাত নির্ণয় করা এবং পরের বর্ণনাটি হচ্ছে, জাকাত প্রদানে উৎসাহিত করা । আমি বলি, প্রথমোক্ত ব্যাখ্যাটি অধিকতর যুক্তিসংগত । পুণ্যকর্মসমূহের বিবরণ প্রদান করাই এই আয়াতের মুখ্য উদ্দেশ্য । সে পুণ্যকর্ম ফরজ হোক অথবা নফল । আর আল্লাহ্ পাকের নিকট পছন্দনীয় বিষয় হচ্ছে, পুণ্যকর্ম ৷ এ প্রসঙ্গে বেশ কয়েকটি হাদিস রয়েছে । যেমন, হজরত ফাতেমা বিনতে কায়েস থেকে বর্ণিত হয়েছে_ রসুল পাক স. এরশাদ করেছেন, সম্পদে জাকাত ব্যতীত আরো হক রয়েছে। এরপর তিনি এই আয়াত পাঠ করে শোনালেন । তিরমিজি, ইবনে মাজা ও দারেমী। হক অর্থ দাবী বা অধিকার । ফরজ, ওয়াজিব, মোস্তাহাব সকল দাবীই হক। হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ্ থেকে বর্ণিত হয়েছে_ রসুল পাক স. এর খেদমতে এক ব্যক্তির আগমন ঘটলো । সে ইসলামের বিশেষতৃসমূহ সম্পর্কে জানতে চাইলো । তার প্রশ্নের উত্তরে রসুল পাক স. বললেন, পাচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা এবং জাকাতের কথা । লোকটি আরজ করলো, অতিরিক্ত আরো কিছু আছে কি? তিনি স. বললেন, তুমি যদি ইচ্ছা করো তবে অতিরিক্ত (নফল) কোরো । প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে'_ একথার অর্থ, আল্লাহ্ পাকের সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করলে । যেমন রূহের জগতে সকল রূহ অঙ্গীকারাবদ্ধ হয়েছিলো । এখন সেই অঙ্গীকার পূরণের সময়। এছাড়া পৃথিবীতে কৃত সকল বৈধ অঙ্গীকার পূর্ণ করতে হবে। মানত করলে তা বাস্তবায়ন করতে হবে। মানুষের সঙ্গে কৃত অঙ্গীকারও পূর্ণ করতে হবে। সদা সত্য কথা বলতে হবে। সাক্ষ্যের প্রয়োজন পড়লে সত্য সাক্ষ্য দিতে হবে। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে- মুনাফিকদের নিদর্শন তিনটি । ১. মিথ্যা বলা । ২. অঙ্গীকার ভঙ্গ করা । ৩. গচ্ছিত বস্ত আত্মসাৎ করা। বোখারী ও মুসলিম । মুসলিমের বর্ণনায় একথাটিও রয়েছে, যদিও সে (মুনাফিক) নামাজ রোজা সম্পাদনকারী হয় এবং নিজেকে মুসলমান 2 তাফসীরে মাযহারী/৩৩৭ ্ ||111.011100119.001
— পৃষ্ঠা ৩৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।