Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানদের অমুসলমান আত্মীয় থাকাও সন্ভব। যেমন আল্লাহপাক এরশাদ করেছেন, 'এজগতে তাদেরকে (অমুসলমান পিতা মাতাকে) উত্তম সঙ্গ দিবে।' হজরত আবু বকরের কন্যা হজরত আসমা বলেছেন, আমার মা তখনো ইসলাম গ্রহণ করেননি । তখনো তিনি ছিলেন পৌত্রলিক। একদিন তিনি আমার কাছে এলেন। আমি রসুলে আকরম স.কে জিজ্ঞেস করলাম, আমি আমার মূর্তিপূজারিণী মায়ের সঙ্গে কী রকম ব্যবহার করবো। তিনি স. এরশাদ করলেন, আপনজনোচিত ব্যবহার কোরো । হজরত আমর ইবনে আস বলেছেন, আমি মহানবী স.কে বলতে শুনেছি, ওমুক গোত্রের লোক আমার বন্ধু নয়। আল্লাহ্‌ পাক ও বিশ্বাসীরাই আমার বন্ধু । তবে অবিশ্বাসী ওই গোত্রের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান । সে সম্পর্ক আমি অবশ্যই সংরক্ষণ করবো। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, রসুলুল্লাহ্‌ স. এরশাদ করেছেন, রক্ষাকারী নয়। আত্মীয়তার বঙ্ধান রক্ষাকারী সে-ই যে ছিন্র সম্পর্কের একত্রীকরণে সচেষ্ট হয়। বোখারী । রসুল পাক স. এরশাদ করেছেন, জান্নাতে এতিমের প্রতিপালনকারী ও আমার মধ্যে নৈকট্য থাকবে তর্জনী ও মধ্যমা অঙ্গুলীর নৈকট্যাপেক্ষা অধিক। বোখারী, আহমদ, আবু দাউদ, তিরমিজি । পর্যটক অর্থ মুসাফির, পথিক। যারা প্রবাসী, পরিবার পরিজন থেকে পৃথক তারাই পর্যটক বা পথিক। কেউ কেউ বলেছেন, পর্যটক অর্থ অতিথি । হজরত আবু শোরাইহ্‌ থেকে বর্ণিত হয়েছে- রসুল পাক স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌ ও পরলোকে বিশ্বাসী, সে যেনো অতিথিবৎসল হয় । বোখারী, মুসলিম। সাহায্যপ্রার্থীগণকেও দান করার কথা এসেছে । হজরত উম্মে বুজাইদ থেকে বর্ণিত হয়েছে_ রসুলপাক স. এরশাদ করেছেন, যাঞ্চাকারীকে কিছু না কিছু দিও। ছাগলের পোড়া খুর হলেও। অন্য বর্ণনায় এসেছে, হে উম্মে বুজাইদ! ছাগলের পোড়া খুর ছাড়া আর অন্য কিছু যদি তোমার না থাকে, তবে তাই দিও প্রার্থীকে । আহমদ, আবু দাউদ ও তিরমিজি । হজরত হোসাইন বিন আলী থেকে বর্ণিত হয়েছে_ রসুল পাক স. এরশাদ করেছেন, যাধ্যাকারীদের অধিকার রয়েছে_ যদিও তারা অশ্বারোহী হয়ে আগমণ করে। হজরত আলী থেকে আবু দাউদ, হজরত ফাতেমা থেকে রাহওয়াইহ্‌, হজরত হারমাস বিন মিয়াদ থেকে তিবরানী এবং আযৃযোহদ গ্রহ্থে ইমাম আহমদ, সালাম বিন আবীল জা'য়াদ থেকে বর্ণনা করেছেন_হজরত ঈসা বলেছেন, যাথ্যাকারীর একটি হক রয়েছে-যদিও সে তোমাদের নিকট রৌপ্যের কণ্ঠহার শোভিত অশ্বারোহী হয়ে আসে । আমি বলি, এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, তাফসীরে মাযহারী/৩৩৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।