হয়ে, সম্পদপ্রিয়তায় উজ্জীবিত হয়ে নয় । এখানে “হা' সর্বনামটি সম্পদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে আরেকটি ব্যাখ্যা এই হতে পারে যে, এমন সম্পদ দান করতে হবে, যে সম্পদ সর্বাধিক প্রিয়। এই মতের পোষকতায় রয়েছে ওই আয়াতটি যেখানে বলা হয়েছে, “তোমাদের আর্জত সম্পদ থেকে পবিত্র বস্তু দান করো। আর আমি যা উদগত করি ভূমি থেকে এবং দৃষণীয় বস্তু দান করার অভিপ্রায় কোরো না। “আল্লাহ্র প্রেমে অথবা সম্পদের প্রেমে ছাড়াও দানের প্রেমে_ এ রকম অর্থও করা যেতে পারে। অর্থাৎ যে দানে অন্তর প্রসন্ন হয়- অন্তরের উদগ্ধ আকর্ষণে যে দান সম্পাদিত হয়। দান করতে হবে আত্্ীয়স্বজনকে । "আত্মীয়স্বজন" অর্থ, সকল আত্মীয়। রক্ত সম্পর্কধারী অথবা রক্তসম্পর্কবহির্ভত। তবে নিকটাত্্ীয়দের দান করাই অধিকতর উত্তম। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে_ মহানবী স. বলেছেন, যদি তুমি এক দিনার আল্লাহ্র পথে ব্যয় করো, এক দিনার দাও অভাবগ্রস্তকে এবং আরেক দিনার বায় করো পরিবার পরিজনের জন্য_ তবে জেনো, শেষোক্ত ব্যয়ে রয়েছে অধিকতর পুণ্য । মুসলিম । হজরত আবদুল্লাহ ইবনে মাসউদের সহধর্মিণী হজরত জয়নাব থেকে বর্ণিত হয়েছে__ রসুলপাক স. বলেছেন, হে রমণীকুল! দান খয়রাত করো, অলংকার থেকে হলেও । হজরত জয়নাব এবং অন্য এক রমণী তখন বললেন, হে দয়াল নবী! স্বামী এবং পোষ্য এতিমদের যদি দান করা হয়, তবে কি তা দান বলে গণ্য হবে? তিনি স. বললেন, এরকম দানে রয়েছে দ্বিগুণ সওয়াব । একটি সওয়াব আত্মীয়তার অধিকারকে সম্মান জানানোর জন্য এবং আরেকটি কেবল দানের জন্য । হজরত সুলায়মান বিন আমের থেকে বর্ণিত হয়েছে তিনি স. এরশাদ করেছেন, দরিদ্রকে দান করার জন্য রয়েছে একটি পুন্য । আত্মীয়দের দান করলে রয়েছে দু'টি একটি আত্মীয়তার হক প্রতিপালন, অন্যটি নিছক দান। আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, দারেমী । “পিতৃহীন' একথার অর্থ, ওই সকল এতিম বালক অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যাদের পিতৃবিয়োগ ঘটেছে অথবা পিতা নিরুদ্দেশ হয়েছে। বায়যাবী বলেছেন, “ইয়াতামা' অর্থ ইয়াতিম এবং “জাবিল কুরবা' অর্থ, অভাবী আত্মীয়বর্গ । আল্লাহ্ পাক এ আয়াতে দানের নির্দিষ্ট সীমা নির্দেশ করেননি । আমি বলি, সীমা নির্দেশের প্রয়োজনও নেই । সকল প্রকার দানই এই আয়াতে উল্লেখিত দানের অন্তর্ভুক্ত । সে দান ফরজ হোক অথবা নফল । এখানে যদি কেবল ফরজ দানের কথা বলা হতো তবে তার স্পষ্ট সীমা রেখাও চিহিত করে দেয়া হতো । আর নফল দান যে কেবল অভাবীকে দিতে হবে এমন কোনো কথা নেই। নফল দান কেবল মনোরঞ্জনের কারণেও হতে পারে। এক্ষেত্রে গ্রহীতাকে যে অভাবী হতেই হবে এমন কোনো কথা নেই। আর আত্মীয় বলতে কেবল মুসলমান আত্মীয়ই বুঝায় না। তাফসীরে মাষহারী/৩৩৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।