নবী ও ফেরেশতার মতো ইমাম প্রসঙ্গটিও পাশাপাশি উল্লেখিত হতো । আল্পাহ্পাকই সমধিক জ্ঞাত । কল্যাণকর বিশ্বাস্য বিষয়সমূহ বর্ণনার পর পুণ্য কর্মসমূহের বিবরণ দেয়া হয়েছে। প্রথমেই এসেছে দানের কথা । আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যে দান করা হয়, তিনি তার যথাপুরহ্ার দিবেন । আর যে দানের সঙ্গে আল্লাহ্ প্রেমের সংশ্রব নেই সে দান পুণ্যবিহীন। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুল পাক স. এরশাদ করেন, হাশরের প্রান্তরে সর্বপ্রথমে যে বিষয়টির নিম্পত্তি হবে তাতে জড়িত থাকবে তিন প্রকারের মানুষ৷ ধনাঢ্য ব্যক্তিরা হবে এক প্রকারের অন্তর্ভুক্ত । আল্লাহ পাক এক বিত্তশালীকে তখন জিজ্ঞেস করবেন, পৃথিবীতে আমি তোমাকে বিপুল বিস্তের অধিকারী করেছিলাম, সেকথা কি তোমার মনে আছে? লোকটি বলবে, হ্যা। আল্লাহপাক বলবেন, তোমার বিস্তরাশি দিয়ে তুমি আমার কোন কর্ম সম্পাদন করেছো? সে বলবে, হে আমার প্রভুপালয়িতা! তুমি দানের যতোগুলো পথ খুলে দিয়েছিলে, সে সকল পথেই আমি আমার সম্পদ ব্যয় করেছি। আল্লাহ্ বলবেন, তুমি আমার উদ্দেশ্যে দান করোনি । তোমার দানের উদ্দেশ্য ছিলো দানবীর নামে খ্যাত হওয়া। পৃথিবীতে সেই খ্যাতি তুমি পেয়েছো। এরপর আল্লাহ্ নির্দেশ দিবেন একে অধঃমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো । মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে আরো বর্ণিত হয়েছে_- মহানবী স. বলেছেন, আল্লাহ্ পাক তোমাদের অবস্থা ও সম্পদের প্রতি লক্ষ্য করেন না, লক্ষ্য করেন তোমাদের অন্তর ও আমলের প্রতি । মুসলিম । আরো বর্ণিত হয়েছে_ আল্লাহ্ বলেন, আমি পকল মুশরিকের শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত। আমি শিরিককারীকে এবং তার কর্মকান্ডকে পরিত্যাগ করি। অন্য একটি বর্ণনায় এসেছে- আমি তাদের প্রতি বিমুখ এবং যার সঙ্গে তারা সম্পৃক্ত তাদের থেকে বিমুখ । “আলা হুব্বিহি' অর্থ, আল্লাহ্ প্রেমে উদ্ুদ্ধ হয়ে। সম্পদের প্রেমে উদ্বুদ্ধ হয়ে এরকম অর্থ করা যেতে পারে। সম্পদের প্রতি উদ্ুদ্ধ হয়ে অর্থ, সম্পদ নিমজ্জিত অবস্থায় । হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ এরকম বলেছেন। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রসুল পাক স. কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! অধিক পুণ্যার্জন করা যায় কীরূপ দানের মাধ্যমে? তিনি স. বললেন, সম্পদ হতে হবে ক্রটিমুক্ত, আকর্ষণীয় ও প্রয়োজনীয় । সম্পদ,হাসের ভয় এবং ধনী হওয়ার লালসা থাকা সর্তেও যে দান করা হয়, সেই দানেই রয়েছে অধিকতর পুণ্য । দানের সময় টালবাহানা করা চলবে না। প্রাণবায়ু নির্গত হওয়ার সময় দানের অঙ্গীকার করাতে কোনো লাভ নেই। কারণ, তখন ধনসম্পদ উত্তরাধিকারীদের অধিকারে প্রায় । বোখারী । আল্লাহ্ পাক অন্যত্র বলেছেন, প্রিয় সামগ্রী দান না করা পর্যন্ত পুণ্য অর্জিত হবে না। এই আয়াত দৃষ্টে প্রতীয়মান হয় যে, আলোচ্য আয়াতের “আলা হুব্বিহি' কথাটির অর্থ হবে আল্লাহ্র প্রেমে উদ্বুদ্ধ তাফসীরে মাযহারী/৩৩৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।