বেহেশতের অধিকার । ফেরেশতাদের এই অধিকার নেই। কিন্তু তারা পবিভ্র। তাই সাধারণ বিশ্বাসীদের চেয়ে শ্রেষ্ঠ । কিন্তু বিশেষ বিশ্বাসীরা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। কারণ তারা জাতী তাজাল্লী (মহান সত্তার জ্যোতিচ্ছটা) লাভ করেছেন, যা কেবল মৃত্তিকাজাত সৃষ্টির পক্ষেই লাভ করা সন্ভব। ফেরেশতারা নূর থেকে জাত। মৃত্তিকা তাদের সৃষ্টির উপাদান নয়। তাই জাতী তাজাল্লী ধারণের যোগ্যতাও তাদের নেই। এটাও জেনে নিতে হবে যে, পুণ্যকর্মের বিনিময়েও ফেরেশতারা যেমন জান্নাতের অধিকারী হবেন না, তেমনি প্রেরিত পুরুষগণ আবার জান্নাতে গমনের পূর্বেই (পৃথিবীতেই) জান্নাতের উপকরণসমূহ প্রাপ্ত হন। তাই আল্লাহ্ পাক এজগতেই প্রদান করেছিলাম । আর আখেরাতে সে সংকর্মশীলদের অন্তর্ভূত থাকবে। কিতাবসমূহ অর্থ, কোরআন মজীদসহ পূর্ববর্তী সকল আসমানী কিতাব। কোরআন মজীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে । সর্বশেষে অবতীর্ণ এই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করলেই কিতাবের বিশ্বাস পূর্ণ হবে। অর্থাৎ সকল আসমানী কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা হবে। সকল কিতাবই আল্লাহ্ পাকের বাণী। আল্লাহ্্পাকের বাণীও তার সত্তা ও গুণাবলীর মতো চিরস্তন-_ সৃষ্ট নয়। এ বিষয়ে মতানৈক্য রয়েছে যে, কোনটা কোরআন, মর্ম না শব্দসমাহার? বিশুদ্ধ মত হচ্ছে, শব্দ ও মর্ম উভয়ের মিলিত নামই কোরআন । শুধু শব্ধ যেমন কোরআন নয়, তেমনি শুধু মর্মও কোরআন নামে অভিহিত হতে পারে না। শব্দ যদিও নশ্বর বলে মনে হয় এবং শ্রুতির গোচরে আসে- তবু তা কেবল নশ্বর শব্দ নয়, বরং আল্লাহ্্পাকের চিরন্তন ও অতুলনীয় বাণীসন্তার। নবী হিসেবে সকল নবী এক । তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সর্বপ্রথম নবী হজরত আদম আ. আর সর্বশেষ ও সর্বোত্তম নবী হজরত মোহাম্মাদুর রসুলুল্লাহ স.। নবীগণের প্রকৃত সংখ্যা নির্ণয় ও নির্দেশ করা হয়নি। সুতরাং তাদের সংখ্যা নির্ণয়ে প্রতর্ক পরিহার করতে হবে। আল্লাহপাক স্বয়ং এরশাদ করেছেন, “তাদের কিছু সংখ্যকের কাহিনী আপনাকে জানিয়েছি, আর কিছু সংখ্যকের কথা জানাইনি।' যে সকল হাদিসে তাদের সংখ্যা নির্দেশ করা হয়েছে, সেগুলো কিন্তু খবরে ওয়াহেদ (এককবর্ণিত)। খবরে ওয়াহেদ থেকে অকাট্য বিশ্বাস অর্জিত হয় না। সুতরাং সংখ্যা নিরুপণে গলদঘর্ম হওয়া নিরর্থক। নবীগণ কষু্র বৃহৎ সকল পাপ থেকে পবিভ্র। তাদের সকলের বিশ্বাস এক। বিধানগত শাখা প্রশাখায় অবশ্যই ভিন্নতা রয়েছে। বিধানাবলীর ক্ষেত্রে রহিতকরণ নীতি (নোসেখ মনসুখের নিয়ম) প্রচলিত বলেই এরকম পার্থক্য ঘটেছে। রাফেজী সম্প্রদায় বলে, নবীগণের প্রতি বিশ্বাসের মধ্যে ইমামগণের প্রতি বিশ্বাসের কথাও রয়েছে। আমি বলি, এখানে বরং নবীগণ ছাড়া অন্য সকলের প্রসঙ্গ পরিত্যক্ত হয়েছে। যদি ইমামগণ বিশ্বাস্য বিষয়গুলোর অন্তর্তৃত হতেন, তবে |. ]10011 8,001 কপ মন
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।