Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতটি অবতীর্ণ হয় । এই ব্যাখ্যার প্রেক্ষাপটে আলোচ্য আয়াতটির অর্থ দীড়াবে এরকম-_ দেখো, শুধু পূর্বে অথবা পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে পূর্ণ সফলতা নেই। সতআমল রয়েছে আরো অনেক প্রকারের । পরক্ষণেই সেগুলোর বিবরণ দেয়া হয়েছে। বাগবী বলেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস, মুজাহিদ এবং জুহাকও এই অভিমতের সমর্থক। এর পোষকতা রয়েছে ইবনে জারীর, ইবনে মুনজির এবং হজরত কাতাদা থেকে । আমি বলি, আল্লাহ পাক এখানে কেবল মুখ ফেরানোর কথা বলেছেন, নামাজ আদায়ের কথা উল্লেখ করেন নি। এতে করে প্রমাণিত হয়, আয়াতটি অবতীর্ণ হয়েছে ইহুদী খৃষ্টানদেরকে লক্ষ্য করে, বিশ্বাসীদেরকে লক্ষ্য করে নয় । কেননা আল্লাহপাক অন্যত্র এরশাদ করেছেন, তিনি তোমাদের নামাজ অসফল করেন না। পুবে ও পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই_ একথা বলার পর পুণ্য লাভের প্রক্রিয়া সম্পর্কে বিবরণ দেয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে বিশ্বাসের কথা । বিশ্বাস্য বিষয়গুলো হচ্ছে- আল্লাহ্‌, পরকাল, ফেরেশতামন্ডলী, আসমানী কিতাবসমূহ এবং প্রেরিত পূরুষগণ। আল্লাহ্‌র প্রাতি বিশ্বাস স্থাপন করার অর্থ, তাঁর মহান সন্তার অতুলনীয় এককত্বকে মেনে নেয়া। সত্তা, গুণাবলী, কার্যাবলী সকল কিছুতেই তিনি এক, একক । তিনি নশ্বরতার স্পর্শমুক্ত । সমকক্ষতা ও সমান্তরালতা থেকে পবিত্র। অর্থাৎ তার সম্পর্কে তিনি নিজে যেমনটি বর্ণনা দিয়েছেন, ঠিক তেমনটিই বিশ্বাস করতে হবে। পরকাল অর্থ, কিয়ামত দিবস থেকে পরবর্তী জীবন । অর্থাৎ কিয়ামতের দিনে কবর থেকে উথথিত হওয়ার পর সেই অন্তহীন ও চিরস্থায়ী অধ্যায়। আমলের হিসাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, শাফায়াত, মাগফিরাত, চিরস্থায়ী পুরস্কার ও শাস্তি এ সকলই পরকালের অধ্যায়ভূত। ফেরেশতামন্ডলীর প্রতি বিশ্বাস রাখতে হবে এরকম-_ তারা আল্লাহ্‌ পাকের বান্দা। আল্লাহপাক তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। তারা অনেকেই চারটি, ছয়টি কিংবা আটটি ডানা বিশিষ্ট । রসুল পাক স. তাদের নেতা হজরত জিব্রাইলের ছয়শত ডানা প্রত্যক্ষ করেছিলেন । ফেরেশতারা পানাহার করেন না। আল্লাহ্‌পাকের জিকিরই তাদের পানাহার । তারা না নারী না পুরুষ । তাই তারা বিবাহের প্রয়োজন থেকে মুক্ত। আল্লাহ্‌পাকের নির্দেশ পালনে তারা নিখুত। তবুও তাদের মৃত্য আছে। সকল সৃষ্টির মতো তারাও মৃত্যুর পর পুনরোথিত হবেন। তাদের কেউ কেউ আল্লাহ্‌ পাকের দূত । আল্লাহপাক এবং রসুলের সঙ্গে চলে তাদের এই দৌতকর্ম। আল্লাহ্পাকের নৈকট্য ও সন্তোষই তাদের ইবাদতের প্রতিফল । তাদের জন্যে না বেহেশত রয়েছে না দোজখ। বরং তাদের অনেকেই বেহেশতের প্রহরী । দোজখের রক্ষক। এই বিষয়টি মনে রাখতে হবে যে, সাধারণ বিশ্বাসীরা ফেরেশতাদের চেয়ে উত্তম নয়। বিশ্বাসীদের কেউ পাপী, কেউ পুণ্যবান। পাপী পুণ্যবান সকলেই আবার শাস্তির মাধ্যমে অথবা শাস্তি ব্যতিরেকে লাভ করবেন তাফসীরে মাযহারী/৩৩২ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।