সুরা বাকারা $ আয়াত ১৭৭ :055-505585358552885515 4৬0৩0052৮05588156946১32058552 358054৩5889-064806347555 - 25৩৩ 5125450৯% 65595890788 ৬৮] »১০০এসস ৮৫৩০০ গা ০৮০৮৯। 55,692) এ শর ১০ ০১5:-89% 0 পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোন পুণ্য নাই; কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ্, পরকাল, ফেরেশতাগণ সমস্ত কিতাব এবং নবীগণে বিশ্বাস করিলে এবং আল্লাহ্প্রেমে আত্মীয়স্বজন, পিতৃহীন, অভাবধ্স্ত, পর্যটক, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থদান করিলে, সালাত কায়েম করিলে ও জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে, অর্থ-সংকটে দুঃখ-দারিদ্ধে ও সংগ্রাম-সংকটে ধৈর্যধারণ করিলে। ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই সাবধানী । হজরত কাতাদা থেকে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন_ ইহুদীরা পশ্চিমমুখী হয়ে এবং খৃষ্টানেরা পূর্বমুখী হয়ে বায়তুল মাকদিসকে কেবলা করে উপাসনা করতো । এই আয়াতের শুরুতেই এই কথা বলা হয়েছে। বলা হয়েছে, পূর্ব পশ্চিম মুখী হওয়াতে কোনো লাভ নেই। কারণ শেষ কিতাবের মাধ্যমে তাদের কেবলা রহিত হয়েছে। তাই রহিত কেবলার দিকে মুখ করাতে কোনো কল্যাণ নেই । আর আল্লাহ্র নির্দেশবিরোধী কাজ কম্মিনকালেও কোনো পুণ্যের কাজ নয়। এ রকম বলেছেন আবী হাতেম আবুল আলীয়া থেকে । বাগবী বলেছেন, হজরত কাতাদা এবং মুকাতিলও এই অভিমত পোষণ করেন। কোনো কোনো ভাষ্যকার বলেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে মুসলমানদেরকে লক্ষ্য করে। তারা আরো বলেছেন, ইসলামের প্রথম দিকে শরিয়তের বিধানাবলী সম্পূর্ণ অবতীর্ণ হয়নি। তখন কেবল তওহীদ ও রেসালতের উপর বিশ্বাস স্থাপন করতে হতো । বিশ্বাসীরা তখন যে দিকে ইচ্ছা মুখ করে নামাজ আদায় করতেন। নামাজ ছাড়া অন্য আমলের হুকুম তখনো আসেনি । রসুল পাক স. এর হিজরতের পর শরিয়তের সকল বিধান অবতীর্ণ হলো। এভাবে শরিয়তের পরিপূর্ণতা সাধনের পর এই মাযহারী/৩৩১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।