“তারা সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ ক্রয় করেছে'_-একথার অর্থ তওরাতের বিবরণবিকৃতির মাধ্যমে তারা সত্যপথ ত্যাগ করেছে। গ্রহণ করেছে ভ্রান্ত পথ । উপনীত হয়েছে ধ্বংসের মুখোমুখি ৷ ক্ষমার পরিবর্তে ক্রয় করেছে শাস্তি- একথার অর্থ মাগফিরাত ও মুক্তি ছেড়ে দিয়ে শাস্তিকে আবাহন করেছে তারা । 'আগুন সহ্য করতে তারা কতোই না ধৈর্যশীল'_ এ বাক্যটির অর্থ, হে বিশ্বাসীরা! দেখো কী অবাক ব্যাপার! তারা জেনে শুনে জাহান্নামের পাথেয় সংগ্রহে কতোই না একাগ্রচিত্ত। মনে হয়, দোজখের আগুনে বসেও তারা কেমন নির্বিকার ধৈর্যের পরাকাষ্টা প্রদর্শনকারী। কী হেতু এই নির্বৃদ্ধিতার? শেষ আয়াতে আল্লাহপাক এ প্রশ্নের জবাব দিয়েছেন। 'হেতু এই যে, আল্লাহ্ সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন" এখানে কিতাব অর্থ, তওরাত অথবা অন্য সকল আসমানী কিতাব । মানবতা দ্বিখন্ডিত হয়েছে এই কিতাব নাজিলের কারণেই । স্পষ্ট হয়েছে সত্য এবং মিথ্যা। স্পষ্ট হয়ে উঠেছে, কারা বিশ্বাসী_ কারাই বা অবিশ্বাসী । অবিশ্বাসীরাই শাস্তির উপযোগী-যার বিবরণ লিপিবদ্ধ হয়েছে সকল আসমানী কিতাবে । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, এখানে কিতাব অর্থ,ওই আয়াত যেখানে বলা হয়েছে- তাদের ভীতি প্রদর্শন করা না করা সমান। তারা ইমান গ্রহণ করবে না। আল্লাহ্ তাদের অন্তরে মোহরাংকিত করে দিয়েছেন। এই দৃষ্টান্তটি গ্রহণ করা হলে আয়াতের মর্ম হবে, ইহুদীদের পাপানুবর্তন ও দৌরাত্ম্য অনড়- অনপসারণীয়। তাই আল্লাহ্ তাদের এই অনড়তা লক্ষ্য করেই সিদ্ধান্তমূলক ঘোষণা দিয়ে বলেছেন, তারা ইমানই গ্রহণ করবে না। আর ইহুদীরাও তেমনি, ভয়ভাবনার লেশমাত্রও তাদের নেই। অমোঘ ধ্বংস তাদের একগুয়েমিকে টলাতে পারেনি। “যারা কিতাব সম্পর্কে মতভেদ সৃষ্টি করেছে'. এর অর্থ, তারা আসমানী কিতাবেও ঘটিয়েছে পরিবর্তন, পরিবর্ধন, রূপান্তর । কিতাবের কিছু অংশ বিশ্বাস করেছে, আবার কিছু অংশ করেছে পরিত্যাগ ৷ তারা যেমন তওরাতের নির্দেশ অমান্য করেছে, তেমনি অমান্য করেছে কোরআনেরও নির্দেশ। তওরার্ত ও কোরআন উভয় কিতাবের নির্দেশ এই যে, শেষ নবীর উপর ইমান আনতে হবে । এই নির্দেশ তারা মানেনি ৷ তওরাত মেনেছে আংশিকভাবে, যা না মানারই নামান্তর । আর কোরআন মজীদ সম্পর্কে কখনো বলেছে_-এটা যাদু । কখনো বলেছে, আল্লাহ্ নয় মানুষই এর রচয়িতা । আবার কখনো বলেছে এ সব তো প্রাচীন কাহিনীর সমাহার মাত্র । শেষ বাক্যে বলা হয়েছে, নিশ্চয়ই তারা অশেষ মতভেদে রয়েছে। অর্থাৎ তাদের মতবিরোধ অন্তহীন । তাই তারা সত্যচ্যুত, বু্ধিরহিত। তাফসীরে মাযহারী/৩৩০ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।