কেনো? সুরার শুরুতে হরূফে মুকাত্তায়াতের প্রতিষ্ঠার আরো একটি উদ্দেশ্য, মানুষের স্মৃতিতে এমন একটি শুঞ্জরণকে আন্দোলিত করে তোলা-_ যা তাদের অজ্ঞতা ও অক্ষমতাকে সুপ্রকট করে । বর্ণ ব্যতিরেকে লিখা ও পড়া অসম্ভব! তাই অনক্ষর কোনো ব্যক্তির উপরে অবতারিত বিচ্ছিন্ন শব্দরাজির এরকম রহস্যাচ্ছন্নতা একটি নিশ্চিত অলৌকিকত্ব (মোজেজা) নয় কি? এই রহস্যপূর্ণ বর্ণগুলোর মাধ্যমে যে সূক্ষ্ম বিষয়ের অবতারণা হয়েছে, তার সম্মুখে আরবী ভাষা বিশারদগণ বিস্ময়ে হতবাক হতে বাধ্য ৷ মোট কথা, লক্ষ্য করতে হবে আরবী বর্ণমালার চৌদ্দটি বর্ণ উনত্রিশটি সুরার শুরুতে সন্নিবেশিত হয়েছে- যেগুলো গণনায় বর্ণসমষ্টির সমান অথচ ব্যবহারে অর্ধেক । আর পরিমাণ নির্ধারণও এরকম যে, কোনো অক্ষরই এর আওতা বহির্ভূত থাকেনি । হরফে মুকাত্তায়াত হিসেবে যে চৌদ্দটি বর্ণ নির্ধারণ করে অধিকাংশ বাক্যগঠিত হয়, সেগুলো দিয়েই অন্য অক্ষরগুলোর ব্যবহার নিতান্তই কম। যেমন, আলিফ লাম মীম, আলিফ লাম র ইত্যাদির উদ্দেশ্য এই যে, একই বর্ণমালা দ্বারা আল্লাহ্ ও মানুষের বাক্যাবলী গঠিত হলেও, হে কোরআন অস্বীকারকারীগণ (হরফে মুকাত্তায়াত সহ) কোরআন সদৃশ বাণী নির্মাণ করতে তোমরা অক্ষম হয়েছো কেনো? এ প্রসঙ্গের শেষ কথাটি হচ্ছে এই যে, হরূফে মুকাত্তায়াত আল্লাহ্ ও তার প্রিয় রসুলের একধরনের রহস্যময় আলাপন, যা দুর্জেয়। এটাই আমার সার কথা এবং সঠিক সমাধান । বিষয়টি আল্লাহ্ ও আল্লাহ্র রসুলের একান্ত বিষয়। সাধারণ মানুষ খানে যোগ্যতারহিত। আর এ বিষয়ে সাধারণকে জ্ঞান দান করা আল্লাহ্র ইচ্ছা নয়। আল্লাহ্র রসুলও তার পরম প্রিয় প্রভুপালকের ইচ্ছানুসারী। রসুল স. এর পূর্ণ অনুসরণকারীগণ অবশ্য এর ব্যতিক্রম । ইমাম বাগবী বলেন, হজরত আবুবকর সিদ্দিক রা. বলেছেন_ প্রত্যেক গ্রন্থেরই একটি গোপন রহস্য থাকে । আর কোরআনের গোপন রহস্য হচ্ছে, কোনো কোনো সুরার প্রথমে ব্যবহৃত বিচ্ছিন্ন বর্ণরাজি। হজরত আলী বলেছেন, প্রতিটি পুস্তকের একটি সার সংকলন থাকে । আর কোরআন মজীদের সার সংকলন হলো এই বিচ্ছিন্ন হরফগুলো। হজরত আবুবকর, হজরত আলী ও অন্যান্যদের নিকট থেকে ইমাম ছা'লাবীও এরকম বর্ণনা পেশ করেছেন । হজরত ওমর, হজরত ওসমান ও হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ থেকে এরকম বর্ণনা এনেছেন সমরখন্দী। সুফিয়ান সওরী থেকে বর্ণনা করেছেন ইমাম কুরতুবী, রবীয়া ইবনে খাসয়াম, আবুবকর ইবনে আম্বরি, ইবনে আবী হাতেম। মুহান্দিসগণের একটি বড় দলও বিভিন্ন সূত্রসহযোগে এই বর্ণনাটি পেশ করেছেন। হজরত সাজওয়াদী বলেছেন, এ সম্পর্কে সুপ্রবীণ আলেমগণের একমত্য এই যে, ইন্াহা সির্রুন বাইনাল্লাহি ওয়া বাইনা নাবীইয়্যিহি সল্লাল্লাহু ওয়া আলইহি ওয়া সাল্লাম (এগুলো একমাত্র আল্লাহ্ ও তার নবীর মধ্যকার গোপন রহস্য)। এরকম বাকভঙ্গি গোপন আলাপনের ইঙ্গিতবহ। মাযহারী/৩৩ ্িু ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।