Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

0 তাহারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে; আগুন সহ্য করিতে তাহারা কতই না ধৈর্যশীল! 0 ইহা এই হেতু যে আল্লাহ্‌ সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিয়াছে নিশ্চয়ই তাহারা অশেষ মততেদে রহিয়াছে। “আল্লাহ্‌ যে কিতাব অবতীর্ণ করেছেন'-- অর্থ, যে তওরাত শরীফ তাদের প্রতি অবতীর্ণ করেছেন। “যারা তা গোপন রাখে' -_একথার মাধ্যমে ওই সকল লোককে চিহিদিত করা হয়েছে যারা তওরাতে বর্ণিত রসুল পাক স. সম্পর্কিত তথ্যগুলোকে গোপন করে। ইহুদী নেতা ও আলেমেরা দরিদ্র লোকদের নিকট থেকে উপটৌকন, পানাহারের সামগ্রী ইত্যাদি গ্রহণ করতো । তারা ধারণা করতো, শেষ যুগের রসুল তাদেরই গোত্রভৃত হবেন । কিন্তু তা যখন হলো না তখন তাদের আশাভঙ্গের জ্বালা পরিণত হলো বিদ্বেষে। তারা তখন তওরাতে উল্লেখিত রসুলে পাক স. সম্পর্কিত বিবরণগুলো বিকৃত করে ফেললো । সাধারণ জনতা বিভ্রান্ত হলো। তারা বিকৃত বর্ণনার সঙ্গে রসুল স. এর বাস্তব অবস্থার মিল খুঁজে পেলো না। সামাজিক ও ধর্মীয় নেতাদের মতো তারাও তখন আশ্রয় নিলো বিরোধী শিবিরে। এরকম পরিস্থিতির প্রেক্ষিতেই অবতীর্ণ হলো আলোচ্য আয়াতগুলো। বাগবী বলেছেন, এটাই শানে নুজুল। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে আবু সালেহ্‌ এর মাধ্যমে ছা'লাবীও এ রকম বলেছেন। ইবনে জারীর বলেছেন, আলোচ্য আয়াতগুলো এবং সুরা আলে ইমরানের কতিপয় আয়াত ইহুদীদের উদ্দেশ্যেই অবতীর্ণ হয়েছে। “বিনিময়ে স্বশ্লমূল্য গ্রহণ করে'- একথার অর্থ, পরকালের তুলনায় পৃথিবীকে প্রাধান্য দেয়। পৃথিবীর বিপুল বৈভব আখেরাতের তুলনায় কিছুই নয়। তাই পৃথিবীপ্রাপ্তিকে এখানে স্বল্পমূল্য বলে অভিহিত করা হয়েছে। তারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত কিছুই প্রবেশ করায় না- একথার অর্থ, তারা ঘুষ গ্রহণকারী এবং হারাম বস্ত ভক্ষণকারী। এই হারাম তাদেরকে আগুনের সান্নিধ্যে পৌছিয়ে দেবে। অথবা আখেরাতে ওই নিষিদ্ধ বস্তগুলোই আগুনে রূপান্তরিত হবে। কিংবা হারাম তক্ষণকারীরা তখন আগুন দ্বারা উদরপূর্তি করবে । কিয়ামতের দিন আল্লাহ্‌ তাদের সঙ্গে কথা বলবেন না-একথার অর্থ, তাদেরকে সাদর-সম্ভাষণ জানাবেন না। দয়ার্দ্রচিত্ততা প্রকাশ পায়_ এ মতোন বাক্যালাপও করবেন না। যারা অবিশ্বাসের কারণে শাস্তির উপযোগী তারা সমাদর ও শুভ সম্বোধনের উপযোগী নয়৷ কিছুতেই নয়। “তাদেরকে পবিভ্র করবেন না'-_এর অর্থ, শাস্তি তাদের পাপপ্রক্ষালনের কারণ হবে না । অর্থাৎ পাপী বিশ্বাসীরা যেমন পাপের শাস্তি ভোগ করার পর পবিত্র হয়ে যাবে, তারা সে রকম হবে না। তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন মর্ম্তদ শাস্তি । ||| 21 00118.00 শসা মার (৩২৯

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।