Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

না। কারণ অন্য বস্তু দ্বারাও সেলাই করা যায়। তিনি আরো বলেছেন, ইবনে সিরীন শুকরের চুল দ্বারা সেলাইকৃত মোজা ব্যবহার করতেন। তিনি এরপর বলেছেন, কিন্ত তাই বলে চুলের ক্রয় বিক্রয় বৈধ নয়। এভাবে উপকার বা লাভ গ্রহণ করাও তাই বৈধ নয়। শযা জবাই কালে আল্লাহ্‌ ব্যতীত অন্যের নাম নেয়া হয়েছে এ প্রসঙ্গে রবী বিন আনাস বলেছেন, যে পশু জবাইয়ের সময় আল্লাহ্‌ ছাড়া অন্য কোনোকিছুর নামোচ্চারণ করা হয় । "ইহলাল' শব্দের অর্থ, সজোরে চিৎকার করা । আরববাসীরা নতুন চাদ দেখলে উল্লসিত হয়ে সজোরে তকবীর ধ্বনি দিতো । অবিশ্বাসীরা পশু জবাই করার সময় চিৎকার করে তাদের দেবতাদের নাম উচ্চারণ করতো। এরকম উচ্চস্বরে চিৎকারের নামই ইহলাল। যারা এরকম করতো তারা “মুহিল'। এভাবে গায়রুল্লাহ্‌র জন্য উৎসগীঁকৃত (জবাইকৃত) পশু হারাম । যারা ক্ষুধার্তাবস্থায় অনন্যোপায় হয়ে (সীমালংঘন না করে) হারাম বস্তু ভক্ষণ করে তাদের কোনো পাপ হবে না। কেনোনা তারা অন্যায়কারী নয়। আর এমতাবস্থায় খাদ্য আস্বাদনও তাদের উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য থাকে কেবল জীবন ধারণের অমোঘ প্রয়োজন। এ রকম নিরুপায় অবস্থায় যতোটুকু খাদ্য গ্রহণ করলে মৃত্যুর আশংকা রোধ হয়, ততোটুকুই কেবল গ্রহণ করা বৈধ। এর অতিরিক্ত নয়। ইমাম শাফেয়ী বলেছেন, পরিতৃপ্ত আহারেরও অনুমতি রয়েছে। ইমাম মালেক ও ইমাম আহমদও এরকম বলেছেন। নির্ভরযোগ্য বর্ণনা এই যে, ইমাম শাফেয়ীর মত হচ্ছে, শীঘ্রই হালাল খাদ্য প্রান্তির নিশ্চয়তা থাকলে অতিরিক্ত ভক্ষণ করা সিদ্ধ হবে না। আর নিশ্চয়তা মাত্র না থাকলে পেট পুরে খেতে পারবে। বরং কিছু কিছু সংরক্ষণও করে রাখতে পারবে। বায়হাকী বলেছেন, ইমাম আহমদ ও শাফেয়ীর মত হচ্ছে, অবৈধ উদ্দেশ্যে ভ্রমণকারীরা প্রয়োজনের সময়েও হারাম খাদ্য ভক্ষণ করতে পারবে না। বৈধ উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য জীবন রক্ষার্থে হারাম গ্রহণের যে শিথিলতা দেয়া হয়েছে তাদের জন্যও তওবা জরুরী । অর্থাৎ তওবা ব্যতিরেকে তাদের অনন্যোপায়তা ক্ষমার্হ হবে না। বাগবী বলেছেন, এই বিধানের প্রবক্তা হচ্ছেন হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস, মুজাহিদ এবং সাঈদ বিন জোবায়ের । আমি বলি, খাদ্য গ্রহণের ক্ষেত্রে যেমন বিধান মান্য করতে হবে তেমনি সীমারেখাও বজায় রেখে চলতে হবে (শিথিলতাকে আশ্রয় করতে হবে এবং অতিরিক্ত ভোজন থেকেও বেচে থাকতে হবে)। মুকাতিল বিন হাব্বান বলেছেন, পবিত্রতা ও বৈধতা সম্পর্কে জানতে হবে এবং শিথিলতার বিধানকেও বিধান হিসেবে মেনে নেয়ার ব্যাপারে সংকীর্ণতাকে প্রশ্রয় দেয়া যাবে না। “আল্লাহ্‌ ক্ষমাশীল পরম দয়ালু'- এখানে একথার অর্থ, উপায়বিহীন অবস্থায় হারাম ভক্ষণের অনুমতি দান আল্লাহ্‌ পাকের দয়ার একটি অনন্য নিদর্শন । এ ধরনের অনন্যোপায়তাকে তিনি ক্ষমা করবেন। এখানে আরো একটি কথা স্পষ্ট তাফসীরে মাযহারী/৩২৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।