Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের শেষ দলিল হচ্ছে নিম্নের বিবরণটি। বিবরণটি লিপিবদ্ধ করেছেন বোখারী । এই বিবরণে লিখিত হয়েছে, ইমাম জুহুরী বলেছেন, আমি পরবর্তী আলেমগণকে হাতির দীতের চিরুনী ছারা চুল আঁচড়াতে দেখেছি। তারা হাতির দীতের পেয়ালায় রক্ষিত তেলও ব্যবহার করতেন। এ রকম করাকে তারা দূষণীয় মনে করতেন না। আমি বলি, ইমাম জুহুরী যাদের কথা বলেছেন, তারা হয় সাহাবা নয় তো তাবেঈন- একথা জানার পর আমাদের আর অতিরিক্ত বক্তব্য প্রকাশের সুযোগ কোথায়? হাম্মাদ বিন সালমা বলেছেন, মৃত জীবের পশম দ্বারা উপকার লাভ করায় কোনো অসুবিধা নেই । ইবনে সিরিন এবং ইব্রাহিম বলেছেন, হাতির দাতের ব্যবসায় ক্ষতি নেই। ইমাম শাফেয়ী, ইমাম আহমদ এবং ইমাম মালেক বর্ণিত হাদিস সম্পর্কে বলা যেতে পারে যে, তীদের প্রথমে বর্ণিত হাদিসগুলোর সকল সনদই অগ্রহণীয় (মুনকার)। পরে বর্ণিত হাদিসের এক রাবির নাম আবদুল্লাহ্‌ বিন আজীজ। তার বর্ণনাগুলো সম্পর্কে আবু হাতেম রাজী বলেছেন, তার হাদিসগুলো মুনকার । আর আমার বিবেচনায় সে সত্যের মাপকাঠি নয়। হজরত আলী ইবনে হোসাইন বলেছেন, আবদুল্লাহ্‌ ইবনে আজীজ অপদার্থ। তার মিথ্যা বর্ণনা আমি গ্রহণ করি না। যদি ধরে নেয়া যায়, প্রথমোক্ত হাদিসটি শুদ্ধ তবুও তা এ কারণে পরিত্যাজ্য হবে যে, বর্ণনাটি হজরত ইবনে আব্বাস বর্ণিত একটি বিশুদ্ধ হাদিসের প্রতিকূল। রক্ত ও শুকরের গোশত হারাম! রক্ত অর্থ, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত অপবিভ্র। আর শুকরের সবকিছুই অপবিত্র । আলোচ্য আয়াতে কেবল গোশ্তের কথা বলা হয়েছে। কিন্ত গোশত বলতে এখানে সকল অঙ্গ প্রত্যঙ্গকে বুঝতে হবে। অর্থাৎ গোশ্ত যখন হারাম তখন অন্যান্য অঙগ-প্রত্যঙ্গও হারাম । এমন কি চুল ও পশমও হারাম। শুকর এমন একটি প্রাণী যা মূলতঃই অপবিত্র (আইঈনি নাজাসাত)। ইনশাআল্লাহ্‌ সুরা আনআমে বিষয়টির বিস্তৃত ব্যাখ্যা করা হবে। শুকরের পশম ব্যবহার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ দৃষ্ট হয়। ইমাম আবু হানিফা এবং ইমাম মালেকের মতে, শুকরের পশম দ্বারা জুতা বা মশক তৈরী করা যায়। ইমাম শাফেয়ী বলেছেন, যায় না। আর ইমাম মালেক বলেছেন, এরকম করলে মাকরূহ হবে। এভাবে বিষয়টির উপর জায়েয, হারাম, এবং মাকরূহ হওয়ার ফতোয়া এসেছে। অল্প পানিতে শুকরের চুল পড়ে গেলে পানি অপবিত্র হয়ে যাবে। ইমাম মোহাম্মদ বলেছেন, হবে না। ইমাম ইউসুফ বলেছেন, প্রয়োজন পূরণের জন্য শুকরের চুল ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। প্রয়োজন নিণীতি হবে ব্যবহারের দিক থেকে । কাজেই পানিতে নিক্ষিপ্ত হওয়া এক কথা আর ব্যবহার অন্য ব্যাপার ৷ এখানে প্রয়োজনের কোনো দিক নির্দেশনা নেই। হেদায়া গ্রন্থে এ রকমই বলা হয়েছে। ফকীহ্‌ আবুল লাইস বলেছেন, ক্রয়যোগ্য হলেও শুকরের চুল ক্রয় করা বৈধ নয়। ইবনে হুম্মাম বলেছেন, চুলের ছারা সেলাই করা প্রয়োজনের মধ্যে পড়ে তাফসীরে মাযহারী/৩২৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।