চামড়াকে। অপকক বা কীচা চামড়া তো আমাদের নিকটও অসিদ্ধ। কেউ যদি একথা বলেন, তিবরানী ও ইবনে আদী আওসাত গ্রন্থে হজরত আবদুল্লাহ্ বিন হাকেমের হাদিসটি উল্লেখ করেছেন এভাবে- আমরা সে সময় জুহ্নিয়া অধ্যুষিত এলাকায় ছিলাম । তখন রসুল স. আমাদেরকে লিখে জানালেন, ইতোপূর্বে আমি তোমাদেরকে মৃতের চামড়া ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম । কিন্তু আজ নির্দেশ দিচ্ছি, মৃতের চামড়া ও নিতম্ব ব্যবহার কোরো না। এই হাদিস থেকে স্পষ্টতঃ বুঝা যায়, মৃতের চামড়া ব্যবহার সকলাবস্থায় অসিদ্ধ। এটাও জানা যায় যে, এটাই ছিলো রসুল পাক স, এর শেষ নির্দেশ এই আপত্তির প্রেক্ষিতে বলা যেতে পারে যে, হাদিসটি বর্ণনাকারীদের একজন হলো, ফুজালা বিন মোফাজ্জল । ইমাম আবু হাতেম রাজী বলেছেন, সে হাদিস বর্ণনার অযোগ্য । মুহাদ্দিসগণ তার বর্ণনা গ্রহণ করেননি। মৃতের পশম, হাড়, নিতম্ব, শিং এবং বিষ ব্যবহার করা না করা সম্পর্কে আলেমগণ একমত হতে পারেননি । ইমাম শাফেয়ীর মতে, বর্ণিত সকল অঙ্গই অপবিত্র । ইমাম আহমদ ও ইমাম মালেকের মতে কেবল পশম পবিত্র, অন্যগুলো নয়। তাদের দলিল হচ্ছে এই- রসুল স. বলেছেন, মৃতের কোনো অংশ থেকেই উপকার গ্রহণ করা যাবে না। পশম অপবিত্র হওয়ার দলিল হচ্ছে এই-- হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেছেন, নখ, রক্ত এবং চুল পুঁতে রাখো, এগুলো মৃত। ইমাম আবু হানিফা দলিল পেশ করেছেন হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বর্ণিত ওই হাদিস থেকে যেখানে বলা হয়েছে, রসুল স. এরশাদ করেছেন, মৃত প্রাণীর কেবল গোশৃত ভক্ষণ করা হারাম । দ্বিতীয় দলিল হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বর্ণিত ওই হাদিসটি, যেখানে বলা হয়েছে, রসুল স. কেবল মৃত প্রাণীর গোশ্ত খাওয়া হারাম বলেছেন। চামড়া ও চুল ব্যবহার অবৈধ বলেননি । এই হাদিসটি অবশ্য বিপর্যস্ত সনদবিশিষ্ট । কারণ, এর বর্ণনাকারীদের একজন দুর্বল হিসেবে চিহ্নিত। তার নাম আবদুল জাব্বার। ইবনে হাব্বান অবশ্য তাকে দুর্বল বলেননি । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে আরো বর্ণিত হয়েছে আমি রসুল পাক স.কে বলতে শুনেছি, মৃতের সেই অংশটি হারাম যা তক্ষণযোগ্য। সেক্ষেত্রে অবশিষ্টাংশ অর্থাৎ চামড়া, চুল, পশম, দাত, হাড় হালাল । এ হাদিসটির সনদ সমালোচনার উধের্ব নয়। কারণ, এর সূত্রসংযুক্ত বর্ণনাকারী আবু বকর হাজালী পরিত্যক্ত । গুনদার তাকে মিথ্যাবাদি বলেছেন । ইয়াহইয়া বিন নাঈম এবং আদী বলেছেন, আবু বকর হাজালী হাদিস শাস্ত্রের কেউ নয়। হজরত সাওবান থেকে বর্ণিত হয়েছে রসুল স. তার কন্যা হজরত ফাতেমার জন্য একটি আসবের হার এবং একটি হাতির দাতের চিরুনী ক্রয় করেছিলেন। এই হাদিসটির সনদও নিষ্কন্টক নয়। কেনোনা এর দুই বর্ণনাকারী হুমাইদ এবং সুলায়মান অধ্যাত। তাফসীরে মাযহারী/৩২৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।