নিষিদ্ধ । হজরত মুয়াবিয়া থেকে বর্ণিত হয়েছে_রসুল স. চিতাবাঘের চামড়ায় বসতে নিষেধ করেছেন। হজরত মেকদাম বিন মাদী কারাব থেকে আহমদ ও নাসাঈ বলেছেন- রসুল স. রেশম, সোনা এবং চিতার চামড়া দ্বারা বালিশ ইত্যাদি তৈরী করা নিষেধ করেছেন। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে- রসুলুল্লাহ স. এরশাদ করেছেন, চিতার চামড়াযুক্ত পোশাক থেকে ফেরেশতারা দূরে থাকেন। মৃতের চামড়া পাকা (দাবাগত) করার পরে তার ব্যবহার বিধানসম্মত কি না, সে সম্পর্কে ওলামাগণ মতভেদ করেছেন । ইমাম আবু হানিফা এবং ইমাম শাফেয়ী বলেছেন, চামড়া পাকা করলে তা পবিত্র হয়ে যায়, তাই তার ব্যবহার এবং ক্রয় বিক্রয় বৈধ । তাদের দলিল এই-- হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে- একবার রসুলপাক স. একটি মৃত ছাগলের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, তোমরা এর চামড়া কাজে লাগাচ্ছো না কেনো? লোকেরা বললো, হে আল্লাহ্র রসুল! এটা যে মৃত। তিনি বললেন, এটা ভক্ষণ করা নিষিদ্ধ। কিন্তু পানি এবং করত দ্বারা এটিকে বিশুদ্ধ করা যায় নাকি? (করত একটি রাসায়নিক পদার্থ যদ্দারা চামড়া পাকা করা হয়)। অন্যান্য বর্ণনায় রয়েছে, মৃতের গোশত হারাম কিন্তু তার চামড়া ব্যবহার বৈধ৷ ইমাম দারা কুতনী বলেছেন, এই হাদিসের সবগুলো সনদ বিশুদ্ধ। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে আরো বর্ণিত হয়েছে- আমি রসুল স. কে বলতে শুনেছি, দাবাগত করা চামড়া পবিভ্র। এ সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে । যেমন, জননী আয়েশা থেকে বর্ণিত হয়েছে- রসুল স. বলেছেন, দাবাগত সব ধরনের চামড়াকে পবিত্র করে দেয়। তিনি আরো বলেছেন, রসুল স. এরশাদ করেন, দাবাগত করা চামড়া থেকে তোমরা উপকার গ্রহণ করতে পারো। জননী সাওদা বলেছেন, আমার একটি ছাগল মারা গিয়েছিলো । আমি তার চামড়া দাবাগত করে নিয়েছিলাম । ইমাম মালেক এবং ইমাম আহমদের মতে মৃতের কোনোকিছুই বৈধ নয়। দলিল হিসেবে তারা ওই হাদিসটিকে পেশ করেন যেখানে বলা হয়েছে রসুল স. এরশাদ করেন, মৃতের অংশ বিশেষ থেকে উপকার গ্রহণ করা সিদ্ধ নয়। তারা আরো বলেছেন, এটাই রসুল স. এর শেষ নির্দেশ। ইতোপূর্বে বর্ণিত হয়েছে_ হজরত আবদুল্লাহ্ বিন হাকেমের নিকট রসুল স. এই মর্মে পত্র প্রেরণ করেছিলেন যে, মৃতের অপক্ধ চামড়া এবং নিতম্ব থেকে উপকৃত হতে চেয়ো না। ঘটনাটি ঘটেছিলো তার মহাতিরোধানের এক অথবা দুই মাস আগে । হানাফীদের পক্ষ থেকে এ সম্পর্কে বলা যায় যে, হজরত আবদুল্লাহ বিন হাকেমের সনদ ও বর্ণনাভঙ্গি উভয়টি সমালোচনাযোগ্য । তাই আমরা বিশুদ্ধ হাদিসগুলোকে দলিল হিসেবে পেশ করেছি। আরেকটি কথা এই_ হজরত আবদুল্লাহ্ বিন হাকেম বর্ণিত হাদিসে “ইহাব' শব্দটি রয়েছে। ইহাব বলে অপক্ তাফসীরে মাযহারী/৩২৪ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।