Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

অন্তর্ভুত। কিন্তু রসুল পাক স. এর একটি হাদিস অনুসারে এ দু'টোকে হারাম বহির্ভূত মনে করতে হবে । হাদিসটি হচ্ছে_ হজরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর থেকে ইবনে মাজা বর্ণনা করেছেন, রসুল পাক স. বলেছেন, আমাদের জন্য দু'টো মৃত বস্তুকে এবং দু'টো রক্তপিন্তকে হালাল করা হয়েছে। মৃতবস্তর দু'টো হচ্ছে, মাছ ও টিড্ডি এবং রক্তপিন্ড দু'টো হচ্ছে, যকৃৎ ও পিত্ত। জীবিত কোনো পশুপ্রাণী থেকে পৃথক করে নেয়া গোশ্তও মৃত পশুতুল্য, তাই হারাম। এ প্রসঙ্গে রসুল পাক স. বলেছেন, যে গোশৃত কোনো জীবন্ত পশু থেকে কেটে নেয়া হয়, সেটা মৃত তুল্য হজরত আবু ওয়াকেদ লাইসী থেকে হাদিসটি উদ্ধীত করেছেন আবু দাউদ ও তিরমিজি । আলেমগণ বলেছেন, মৃত প্রাণীর ক্রয়বিক্রয় হারাম। বিক্রয়লন্ধ অর্থও হারাম । মৃতপ্রাণীর চর্বি ও অপক চামড়া ব্যবহার করাও অবৈধ । হজরত জাবের থেকে বোখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে_ তিনি মক্কা বিজয়ের বছরে রসুলে পাক স. থেকে একথা শুনেছেন যে, আল্লাহ্‌্পাক_ মদ, মৃতপশু, শুকর এবং বিগ্রহ বিক্রুয় হারাম করেছেন। তখন কেউ একজন আরজ করলো, হে আল্লাহ্‌র রসুল! মৃত পশুর চর্বিব বিধান কী? যেগুলোকে লোকে নৌকার লাগায়, তেল হিসেবে গায়ে মাখে এবং আলো জ্বালানোর কাজে ব্যবহার করে? তিনি এরশাদ করলেন, সব হারাম । পুনঃ এরশাদ করলেন, ইহুদীরা নিপাত যাক। আল্লাহ্‌ পাক তাদের উপর এই মর্মে বিধান জারী করেছিলেন যে, মৃত পশুর চর্বি ব্যবহার হারাম । কিন্তু তারা এই বিধান মানতো না। অবলীলায় মৃতের চর্বি কেনাবেচা করতো এবং অর্থ ভক্ষণ করতো। হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে বণিত হয়েছে রসুলুল্লাহ স. বলেছেন, আল্লাহ্‌ পাক ইহুদীদেরকে ধ্বংস করুন। মৃতের চর্বি ব্যবহারে নিষিদ্ধতা ছিলো তাদের উপর । কিন্তু তারা গলিত চর্বি ক্রয়বিক্রয় করতো । বোখারী ও মুসলিম । হজরত আবদুল্লাহ্‌ বিন হাকেম থেকে শাফেয়ী, আহমদ এবং সুনান রচয়িতা চতুষ্টয় বলেছেন, বর্ণনাকারী বলেন, আমাদের নিকট রসুলুল্লাহ্‌র পক্ষ থেকে এই মর্মে পত্র পৌছেছিলো যে, হুশিয়ার! মৃতের অপক চামড়া এবং তার নিতম্ব থেকে উপকৃত হতে চেয়ো না। আবু দাউদের বর্ণনায় একথার্টি অতিরিক্ত রয়েছে _ ঘটনাটি ঘটেছিলো তার মহাতিরোধানের এক মাস আগে । আহমদের বর্ণনায় রয়েছে এক মাস অথবা দু'মাসের কথা । হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে_ রসুলে করীম স. বলেছেন, মৃতের কোনো অংশ থেকে উপকার গ্রহণ কোরো না। আবু বকর, শাফেয়ী এই হাদিসটি উদ্ধৃত করেছেন এবং বলেছেন, বর্ণনাটি উত্তম । হজরত উসামা থেকে হাকেম, আবু দাউদ এবং নাসাঈ বর্ণনা করেছেন- রসুলুল্লাহ স. মাংসভূক প্রাণীর চামড়া নিষিদ্ধ করেছেন । হাকেম এর সঙ্গে অতিরিক্ত যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, মাংসাশী প্রাণীর চামড়া শয্যারূপে ব্যবহার করা তাফসীরে মাযহারী/৩২৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।