হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে- রসুলে আকরম স. এরশাদ করেছেন, আল্লাহ্পাক স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্র বস্তুই গ্রহণ করে থাকেন। তাই তিনি বিশ্বাসীদেরকেও পবিত্র (হালাল) বস্তু তক্ষণের নির্দেশ দিয়েছেন। নবীগণকেও বিশেষভাবে এই নির্দেশ দেয়া হয়েছে। যেমন বলা হয়েছে, “ইয়া আইয়্যুহার্রসুলু কুলু মিনাত্ তাইয়্যেবাত' (হে রসুলগণ! পবিত্র বস্তু ভক্ষণ করুন)। হজরত আবু হোরায়রা আরো বলেছেন, অবিন্যস্ত কেশরাজি এবং ধুলিধূসরিত বেশবাস নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেও যদি কেউ আল্লাহ্ পাকের নিকট প্রার্থনা করে, তবুও তার প্রার্থনা আল্লাহ্ পাকের সকাশে গৃহীত হবে না; যদি তার পানাহার ও পরিধেয় হারাম উপার্জন থেকে হয়। করো- একথার অর্থ, যদি তোমরা বিশেষভাবে আল্লাহ্ পাকের উপাসনা প্রত্যাশী হও এবং তাকে প্রতিপালক হিসেবে মান্য করো, তবে তার শুকরিয়া (কৃতজ্ঞতা) আদায় করো । কারণ, কৃতজ্ঞচিত্ততা ছাড়া পরিণত উপাসনা হয় না। রসুল পাক স. এরশাদ করেছেন, আল্লাহপাক বলেন, মানব দানবের সঙ্গে আমার অতি গুরুত্ববহ সম্পর্ক নির্ধারিত রয়েছে-_ তা হচ্ছে, আমিই তাদের স্রষ্টা । অথচ তারা অন্যের উপাসক । আমি তাদেরকে রিজিক দান করি, আর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে অন্যের । তিবরানী ও শামী তাদের গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন, এবং বায়হাকী উল্লেখ করেছেন তার শো'বুল ইমানে; আর দায়লামী বর্ণনা করেছেন হজরত আবু দারদা থেকে। আল্লাহ্পাক মৃতদেহ, রক্ত, শৃকরের গোশত এবং আল্লাহ্ ব্যতীত অন্যের উদ্দেশ্যে জবাইকৃত পশুকে খাদ্যবস্ত রূপে হারাম ঘোষণা করেছেন। আয়াতের শুরুতে বলা হয়েছে, “ইন্নামা হার্রামা' । “ইন্না অর্থ নিশ্চয় । কোনোকিছুকে সীমাবদ্ধ করাই এ শব্দটির উদ্দেশ্য । কিন্ত দেখা যাচ্ছে, এখানে হারাম হিসেবে যে বস্তগুলোকে সীমাবদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আরো অনেক হারাম বস্ত রয়েছে। এই জটিলতা নিরসনার্থে বলা যেতে পারে যে, হানাফী মাজহাবের অনুসারীগণ কুফাবাসী ব্যাকরণবিদগণের সিদ্ধান্তকে পছন্দ করেন এবং গ্রহণযোগ্য বলে মানেন। তাদের মতে ইন্া' শব্দটি সুনিশ্চিত অর্থে ব্যবহৃত । কোনোকিছুকে সীমাবদ্ধ করা এর উদ্দেশ্য নয়। যদি সীমাবদ্ধ বলে মেনে নেয়াও যায়, তবে মনে করতে হবে, এই সীমাবদ্ধতা চূড়ান্ত সীমাবদ্ধতা নয়। অবিশ্বাসীরা যে সকল বস্তুকে নিজেদের ধারণার বশব্তীতানুযায়ী হারাম করে নিয়েছিলো, সেই সকল হারামের প্রাসঙ্গিকতাকে সীমাবদ্ধ করা হয়েছে এই আয়াতে । সেগুলো হচ্ছে-১.“মাইতাত' অর্থাৎ মৃতপশু, যেগুলো জবেহ করার আগেই মরেছে। তবে দেখতে হবে শরিয়তের বিধান মতে সেগুলো জবেহযোগ্য কি না। পানির মাছ ও মৃত টিডিড কিন্ত হারাম নয়। কারণ, ওগুলোকে শরিয়তে জবেহযোগ্য মনে করা হয়নি। এরকমও বলা যেতে পারে যে, মৃত মাছ ও মৃত টিড্ডিও মৃত পশু ও প্রাণীর তাফসীরে মাধহারী/৩২২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।