ওঠে । যেনো সকলের প্রতি বিষয়টিকে পরিষ্কার করার জন্য এই মর্মে বক্তব্য পেশ করা হচ্ছে, ওই নিবেধিগুলোর দিকে তাকিয়ে দেখো, সত্যের প্রতি পথপ্রদর্শন করার পরেও তারা কি রকম মূর্খজনোচিত কথা বলছে। সত্যের আহবান পেয়েও ইহুদীরা বলে বসলো, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে পথে পেয়েছি সে পথের অনুসারী হবো। আল্লাহপাক তাদের একথার জবাবে বলেছেন, তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝতো না এবং তারা সৎপথের পথিকও ছিলো না। তথাপিও কি তারা তাদের বিভ্রান্ত পিতৃপুরুষদেরকে অনুসরণীয় হিসেবে মেনে নিবে? 'তাদের পিতৃপুরুষেরা কিছুই বুঝতো না" একথার অর্থ, তারা ছিলো ধর্মজ্ঞান বিবর্জিত, যদিও পার্থিব ব্যাপারে তারা ছিলো যথেষ্ট প্রান্্র। যদি প্রশ্ন করা যায়-- তাদের পিতৃপুরুষতো ছিলো তওরাতের অনুসারী । যদি তাই হয়, তবে তারা যে ধর্মজ্ঞান বিবর্জিত তা কি করে বলা যায়? এর জবাব হচ্ছে_ তারা তওরাতধারী বলে দাবী করলেও প্রকৃতার্থে তওরাতের অনুসারী ছিলো না। তওরাতের অনুসারী হলে তারা হজরত ঈসার উপর ইমান আনতো এবং ইসলামও গ্রহণ করতো! কারণ, তওরাতে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। পরের আয়াতে সত্পপ্রত্যাখ্যানকারী ইহুদী ও মুশরিকদের উপমা দেয়া হয়েছে এরকম- যেমন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যা কেবল তাদের চিৎকারই শ্রবণ করে। প্রকৃতার্থে তারা মূক. বধির ও অন্ধ । সুতরাং তারা বুঝবে না। মুশরিকেরা তাদের পৃজপীয় প্রতিমাগুলোকে ডাকে । কিন্তু সেগুলো মূক, বধির ও অন্ধ। ইহুদীরাও তাদের বিকৃত বিশ্বাসের প্রতি মনোযোগী । তাদের আহবান প্রান্তরে বিচরণরত পশুপালকে আহবানকারী রাখালের মতো । পশুগুলো রাখালের ডাক শুনে বটে কিন্তু সে ডাকের মর্ম উপলন্ধি করতে পারে না। চিৎকার শোনা এবং আহবানের মর্মোপলন্ধি করা এক কথা নয়। তাই আয়াতের শেষে বলা হয়েছে, “সুতরাং তারা বুঝবে না।' প্রকৃত ব্যাখ্যা হবে এরকম-_ হে আমার রসুল । আপনি যেনো মানবতার মরমী রাখাল আর অবিশ্বাসীরা চতুষ্পদ জন্ত তুল্য। আপনার আহবানের আওয়াজ কেবল তারা শুনতে পায়, কিন্তু মর্ম বুঝে না। চিরাচরিত অর্থে স্থিত করলে আয়াতের অর্থ দাড়াবে এ রকম- সত্যের প্রতি আহবানপ্রাপ্তরা জন্তজানোয়ার সদৃশ। আর অবিশ্বাসীদের প্রতি আহবানকারী হচ্ছেন ওই সংবেদী রাখাল, অবিশ্বাীরা যার আওয়াজ মাত্র শোনে কিন্তু অর্থ হদয়ঙ্গম করতে পারে না। রসুলুল্লাহ স. এর আবির্ভাবের পূর্বে ইহুদীরা তওরাতের কোনো কোনো বিধান প্রতিপালন করতো । তারা তওরাতে বর্ণিত শেষ নবীর জন্য প্রতীক্ষারতও ছিলো । কিন্তু তিনি যখন এলেন, তখন তারাই হয়ে গেলো প্রধান প্রতিপক্ষ । তাদের এই তাফসীরে মামহারী/৩২০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।