অশোভনীয় । আলংকারিকগণ এরকম জগাখিচুড়ী নাম কিছুতেই পছন্দ করবেন না। একই বিষয়ের তিন অথবা দুই তিন অথবা ততোধিক বৈসাদৃশ্যপূর্ণ নাম রুচিসম্মত নয়। আর কিছু সুরার নামকরণ হবে, আবার কিছু সুরা হবে নামবিহীন-এরকম ব্যবস্থা নামকরণকারীর মর্যাদাকে ক্ষুণ্ন করে । ২. দ্বিতীয় মতটি একারণেই গ্রহণীয় নয় যে, এগুলোকে এক বাক্যের শেষ ও অন্য বাক্যের শুরু বলে কিছুতেই মেনে নেয়া যায় না। এরকম হলে প্রত্যেক সুরার প্রারন্তে এই ব্যবস্থাটি বলবৎ থাকতো । ৩. তৃতীয় অভিমতটিও ভুল। শব্দসমূহের কোনো কোনো বর্ণকে নির্বাচন করে একত্রিত করার রীতি আরবী ভাষায় নেই। এসম্পর্কে যে কবিতাটি উদ্ধৃত করা হয়েছে তাতে কিফি শব্দটি ছারা সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, কবির সম্বোধনকৃত উক্তি কাফ যা ওয়াকাফতু শব্দ থেকে ব্যুৎপত্তি লাভ করেছে। এই রীতিটি হরূফে মুকাত্তায়াতের অক্ষর বিন্যাসের সম্পূর্ন বিপরীত। কবিতার দৃষ্টান্তটির সঙ্গে হরূফে মুকাত্ায়াতের কোনোই সৌসাদৃশ্য নেই (আলিফ লাম মীম এর আলিফ দ্বারা আল্লাহ্র নেয়ামত, লাম দ্বারা স্নেহাশীষ এবং মীম দ্বারা সীমাহীন রাজত্ব - এরকম মর্ম গ্রহণ করা কিছুতেই সঠিক হতে পারে না)। এবার আসা যাক কতিপয় সাহাবী ও তাবেয়ীর উক্তি সম্পর্কে । বর্ণিত উক্তিগুলো অপ্রচলিত এবং বিরোধাভাস সম্পন্ন। তাছাড়া উক্তিগুলো ভাষা ও অলংকারশাস্ত্রবিরুদ্ধ । একেক শব্দের একেক অক্ষরকে নির্দিষ্ট করে একত্রিত করা । ইচ্ছে মতো কোনো অক্ষর গ্রহণ ও বর্জন করা অভাবনীয় । শেষ প্রসঙ্গটি হচ্ছে ইহুদীদের কথোপকথন । তাদের মন্তব্য শুনে রসুল স. মৃদু হেসেছিলেন। তার এই মৃদু হাসি অনুমোদন মূলক ছিলো না। ছিলো অবজ্ঞামূলক। তাদের নির্বুদ্ধিতা ও অজ্ঞতা দেখে তিনি এরকম উপেক্ষাসূচক হাসি হেসেছিলেন। কোনো কোনো রকার বলেছেন, এই অক্ষরগুলো শপথের অক্ষর । অক্ষরগুলো শপথের মহিমাকে প্রকাশ করেছে। অক্ষরগুলো আল্লাহ্পাকের নাম সমূহের মূল আর ভাষারও আদি । তাই আল্লাহ্ ওগুলোর দ্বারা শপথ উচ্চারণ করেছেন। এই অভিমতটি গ্রহণ করলে এমন একটি বিষয়কে স্বীকার করে নিতে হবে, যার কোনো প্রমাণপঞ্জি কিংবা কোনো অকাট্য দলিল নেই। তাই এ অভিমতটিও ধর্তব্য নয়। মোট কথা, এ সম্পর্কে কোনো অভিমতই গ্রহণযোগ্যতাকে স্পর্শ করতে পারে না। স্বনামধন্য মুফাস্সির কাজী বায়যাবী আরেকটি অভিনব ও বিতর্কিত অভিমতকে আশ্রয় করেছেন। তার বক্তব্য হচ্ছে_ অক্ষরগুলো বাক্যের আদি অংশ ও ভাষার মূল; তাই কতিপয় অক্ষর দ্বারা কিছু কিছু সুরা শুরু করা হয়েছে- উদ্দেশ্য ওই সমস্ত লোকদেরকে সতর্ক করা, যারা কোরআন মজীদ যে আল্লাহ্পাকের নিকট থেকে অবতীর্ণ- একথা স্বীকার করে না। তারা আরো বলে, তোমরা যা পড়ে শোনাচ্ছো_ তা তো তোমাদের কথা মতোই অক্ষরাশ্রয়ী। তাদেরকে হুশিয়ার করার উদ্দেশ্যে বলা হয়েছে যে, কোরআন যদি আল্লাহ্্পাকের বাণী না হয়- তবে তোমরা এতোদৃশ বাণী নির্মাণ করতে পারো না তাফসীরে মাযহারী/৩২ ১ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।