Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

শোকর. তিনি দয়া করে প্রবঞ্চনা পর্যস্তই শয়তানের কার্যক্রমকে সীমাবদ্ধ রেখেছেন । আবু দাউদ । সুরা বাকারা ঃ$ আয়াত ১৭০,১৭১ (25144540625505764555514৩51%5 “৯৭5 কপপ টেপ ৯০৯৫6 তু পর্ীসপধা, এনেছি :255410559950255454255৭ভ985 051৬ *প6৫%%6 52525 ঠ। পাত, তঠোপত ৫ 9৮১০৯ ০5, হ , পু ৩৯৪১ ৬2৩, 2১১1৩৪৩৫৩৩৬ 0 যখন তাহাদিগকে বলা হয় “আল্লাহ্‌ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ কর,' তাহারা বলে, “না, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদিগকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব।' এমন কি, তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না তথাপিও? 0 যাহারা সত্য প্রত্যাখ্যান করে তাহাদের উপমা যেমন কোন ব্যক্তি এমনকিছুকে ডাকে যাহা ডাক-হাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না-_ বধির, মূক, অন্ধ; সুতরাং তাহারা বুঝিবে না। এখান থেকে নতুন প্রসঙ্গ শুরু হয়েছে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম বলেছেন, রসুল পাক স. ইহুদীদেরকে ইসলামের দিকে আহবান জানালেন, জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করলেন এবং অবাধাতার জন্য শাস্তি যে অবধারিত সে কথাও বললেন । তখন রাফে বিন হারমিলা এবং মালেক বিন আউফ ইহুদী বললো, হে মোহাম্মদ! আমরা আপনার অনুসরণ করবো না, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে পথে চলতে দেখেছি সে পথে চলবো । কারণ, তারা ছিলো আমাদের চেয়ে অধিক বিজ্ঞ ও উত্তম। তখন এই আয়াত (১৭০) অবতীর্ণ হয়। “মা আনযালাল্লাহু' (আল্লাহ্‌ যা অবতীর্ণ করেছেন) - একথার মাধ্যমে বুঝানো হয়েছে তওরাত শরীফকে। কেউ কেউ বলেছেন, আয়াতটি অবতীর্ণ হয়েছে মুশরিক ও কোরাইশ কাফেরদেরকে লক্ষ্য করে। যদি তাই হয় তবে আয়াতটি সম্পর্কিত হবে ইতোপূর্বে উল্লেখিত ১৬৮নং আয়াতের সঙ্গে- যেখানে সম্বোধন করা হয়েছে, 'হে মানবজাতি" (ইয়া আইয়্যুহান্নাস)। এরকম হলে মুশরিক ইহুদীসহ সকল অবিশ্বাসীরা হবে এই আয়াতের লক্ষ্য। সকল অবিশ্বাসীদেরকে বিশেষ করে ইহুদীদেরকে এখানে মধ্যম পুরুষ হিসেবে সম্বোধন করা হয়েছে। এর তাফসীরে মাযহারী/৩১৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।