Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

যেমন সে হজরত আদমকে সেজ্দা করতে প্রকাশ্যে অস্বীকৃতি জানিয়েছিলো । তাকে জান্নাত থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করেছিলো এবং তার পরবর্তী বংশধরকে প্রবঞ্চিত করার অঙ্গীকার করেছিলো । পরের আয়াতে শয়তানের এই শক্রতার বিবরণ দেয়া হয়েছে। বলা হয়েছে__'সে তোমাদেরকে কেবল মন্দ ও অশ্লীল কার্ধের এবং আল্লাহ সমন্ধে তোমরা যা জানো না এমন সব বিষয়ে বলার নির্দেশ দেয়।' “সু' অর্থ মন্দ। 'ফাহ্‌শা" অর্থ অশ্লীলতা । মন্দ ও অশ্লীলতা উভয়টিই পাপ। পাপের প্রকারভিন্নতা বুঝাতে এখানে শব্দটি “এবং অব্যয়ের মাধ্যমে পাশাপাশি শ্য্ত করা হয়েছে। ধারা বিবেকবান তারা মন্দকাজে অনুতপ্ত হন এবং অশ্লীলতাকে কল সময়েই দূষণীয় মনে করেন। তারা সাধারণ পাপকে মন্দ এবং অশ্লীলতাকে কবীরা গোনাহ মনে করেন। কেউ কেউ বলেছেন, যে পাপের কারণে শরিয়তে “হদ' বা প্রাণসংহারের বিধান প্রয়োগ করা হয়-_-এখানে ওই পাপের কথাই বলা হয়েছে। শয়তান পাপের কুমন্ত্রণা দেয় কিন্তু তার কুমন্ত্রণা যে সব সময় বাস্তবায়িত হয়-একথা ঠিক নয়। যারা প্রকৃত বিশ্বাসী তাদের প্রতি তার কুমন্ত্রণার কোনোই প্রতিক্রিয়া নেই। হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে, রসুল পাক স. এরশাদ করেছেন_ অভিশপ্ত শয়তান পানির উপর তার সিংহাসন স্থাপন করে তার অনুসারীদেরকে প্রবঞ্ধনা দানের জন্য পৃথিবীর মানুষের নিকট প্রেরণ করে। তারা পৃথিবীতে অনেক অনাসৃষ্টি ঘটায়। বিভিন্ন অপকর্ম সম্পাদনের পর তারা শয়তানের সকাশে প্রতিবেদন পেশ করে। একজন বলে, আজ আমি একটি বিরাট দুষ্কর্ম ঘটিয়েছি। ইবলিস তার কথা শুনে বলে, নাহ্‌। তুমি তেমন কিছু করতে পারোনি। এভাবে একেক শয়তান একেক অপকর্মের ফিরিস্তি পেশ করবে । সেগুলোর কোনোটাই শয়তানের সম্পূর্ণ মনঃপুত হবে না। একজন বলবে, আমি আজ এক দম্পতির সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছি । শয়তান তখন বলবে, তুমিই একমাত্র কাজের মতো কাজ করেছো । একথা বলে ইবলিস তাকে প্রধান সহচর হিসেবে গ্রহণ করবে। মুসলিম। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, রসুল পাক স. বলেছেন-__মানুষের প্রতি দু'টি প্রভাব কার্যকরী । একটি শয়তানের আর একটি ফেরেশতার। শয়তানের প্রভাব অশ্লীলতাকে অঙ্গীকার করে এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে। আর ফেরেশতার প্রভাব করে সত্যের প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং স্বীকৃতি দান করে সত্যের । যারা শুভচিন্তা এবং সৎকর্মের প্রতি ধাবিত, নিঃসন্দেহে তারা আল্লাহপাকের অনুগ্বহভাজন। তাদের উচিৎ তারা যেনো আল্লাহতায়ালার প্রতি কৃতজ্চিন্ত হন। আর যারা অশুভচিন্তাও কর্মের প্রতি আকৃষ্ট তাদের উচিৎ তরিৎ তওবা করা এবং শয়তানের চক্রান্তমুক্ত হওয়ার জন্য আল্লাহ্‌র আশ্রয়প্রার্থী হওয়া । এরপর নবী পাক স. পাঠ করলেন-*শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং লজ্জাজনক কাজের আদেশ দেয়।' হজরত আব্দুল্পাহ্‌ ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে__ রসুল পাক স. বলেছেন, আল্লাহ্‌ পাকের তাফসীরে মাধহারী/৩১৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।