0] যখন অনুসৃতগণ অনুসরণকারীগণ সম্বন্ধে দায়িত্ব গ্রহণে অস্বীকার করিবে এবং অনুসারীরা শাস্তি প্রত্যক্ষ করিবে ও তাহাদের সহিত সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে, 07] এবং যাহারা অনুসরণ করিয়াছিল তাহারা বলিবে, হায়! যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটিত তবে আমরাও তাহাদের সম্পর্ক ছিন্ন করিতাম; যেমন তাহারা আমাদের সম্পর্ক ছিন্ন করিল। এইভাবে আল্লাহ্ তাহাদের কার্যাবলী তাহাদের পরিতাপরূপে তাহাদিগকে দেখাইবেন আর তাহারা কখনো অগ্নি হইতে বাহির হইতে পারিবে না। যাবে। কেউ কেউ বলেছেন শয়তান তখন তার অনুসারীদের নিকট থেকে সম্পর্কচ্যুত হতে চাইবে । যে সব কারণের জন্য পৃথিবীতে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হয় সেই কারণগুলো সেখানে থাকবে না। যেমন প্রতিমা পূজার মাধ্যমে কোনো আকাঙখা পূরণের প্রত্যাশা, নেতৃত্ব, কর্তৃত্ব বা প্রভাব বিস্তারের চেষ্টা, আপনজনের সাহায্য লাভ । এ ধরনের কোনো প্রাপ্তি ও প্রত্যাশা সেই দিন চিরতরে রুদ্ধ হয়ে যাবে। অবিশ্বাসী নেতা, প্রতিমা কিংবা শয়তানের অনুসারীরা চরম অসহায়ত্ব মধ্যে সেই দিন বলতে শুরু করবে হায় একবার যদি আমরা পৃথিবীতে তারা আজ আমাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। নবী রসুলগণের অনুসরণ পরিত্যাগ করে দুষ্র্ম ও অনাসৃষ্টিতে সময় ব্যয় করার জন্য কাফেরদের তখন অনুশোচনার সীমা পরিসীমা থাকবে না। আত্মধিক্কারে জর্জরিত হতে থাকবে তারা। দ্বীনের উপর দুনিয়ার প্রাধান্য দেয়ার কারণে তাদের সামনে থাকবে শুধু পরিতাপ ও আক্ষেপ। সুদ্দী বলেছেন, অবিশ্বাসীরা ইমান আনলে আখেরাতে যে সকল পুরস্কার পেতো হাশরের দিন আল্লাহৃতায়ালা সে সকল পুরস্কার তাদেরকে দেখাবেন। তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে দেখো! এসকল ছিলো তোমাদের জন্যই-যদি তোমরা পৃথিবীতে বিশ্বাসকে গ্রহণ করতে । তাদের সামনে তখন বিভিন্ন পুরস্কার ও মর্যাদা বিশ্বাসীদের মধ্যে বন্টন করে দেয়া হবে। বিষয়টির চাক্ষুষ অবলোকন করে তারা অনুতপ্ত ও লজ্জিত হবে, আক্ষেপে জর্জরিত হয়ে কাদতে শুরু করবে । আর যখন শুনবে তাদের শাস্তি চিরস্থায়ী, নরকাগ্নি থেকে তারা আর কোনো দিন মুক্ত হতে পারবে না; তখন তাদের সামনে থাকবে শুধু নিরাশার অন্তহীন অন্ধকার। তাদের চিরকালীন অগ্নিবাসের বিষয়টিই আয়াতে উল্লিখিত হয়েছে এভাবে- তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। তাফসীরে মাযহারী/৩১৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।