Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মর্যাদা অননুধাবনীয়। যারা বেহেশতের সুখসন্দর্শনের আশায় এবং দোজখের অনলাশংকায় আল্লাহ্‌র ইবাদত করে, তারা নিশ্চয়ই দোজখ প্রবেশের নির্দেশ পেয়ে অবলীলায় মান্য করতে পারবে না। যখন সীমালংঘনকারীগণ শাস্তির সম্মুখীন হবে, তখনই হবে তাদের প্রকৃত জ্ঞানোদয়। তাদের শাস্তি প্রত্যক্ষ করার বিষয়টিকে 'ইয়ারা' শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। নাফে, ইবনে আমর এবং ইয়াকুব “ইয়ারা' শব্দটিকে পড়েছেন *তারা'। অন্যেরা ইয়ারা-ই পড়েছেন । "তারা" পড়লে শব্দটি সম্বন্ধিত হবে নবীপাক স. এর সঙ্গে । অর্থ হবে, হে নবী! আপনি তখন প্রত্যক্ষ করবেন। অথবা সাধারণভাবে ধরলে অর্থ হবে, সকলেই প্রত্যক্ষ করবে । কিন্তু এখানে “তারা' নয় ইয়ারা' শব্দটি বসানো হয়েছে । সুতরাং অর্থ হবে, সীমালংঘনকারীরা দেখবে । সেই জ্ঞানোদয় যদি পৃথিবীতে হতো তবে তা তাদের জন্য কতোই না উত্তম হতো। সেই প্রকৃত জ্ঞানটি হচ্ছে এই-_সমস্ত শক্তি আল্লাহ্‌র এবং আল্লাহ্‌ শাস্তিদানে অত্যন্ত কঠোর । আর আল্লাহ্‌র ইচ্ছা ও ক্ষমতাবলেই বান্দার সমস্ত কিছু সম্পাদিত হয়। আল্লাহ্‌ পাকের ইচ্ছায় যা ঘটবার, তা ঘটবেই। কেউ তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আর তিনি যা ঘটাবেন না, তা ঘটাবার হিম্মতও কারো নেই। বিশ্বাসীরা এ বিষয়ে সম্যক অবগত । তাই তারা তার সঙ্গে অংশী সাব্যস্ত করে না এবং আল্লাহ্‌ ছাড়া কারো সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় না। আয়াতের এ রকম মর্মও গ্রহণ করা যেতে পারে যে, জালেমরা হাশর প্রান্তরে যখন আল্লাহতায়ালার শাস্তির ভয়াবহতা অবলোকন করবে তখন বুঝতে পারবে সকল ক্ষমতার নিরঙ্কুশ অধীশ্বর একমাত্র আল্লাহ্‌। তখন তাদের লজ্জার সীমা পরিসীমা থাকবে না। হায়! সেই বোধোদয় যদি তাদের এখন হতো তাহলে বিশ্বাসীদের মতো তারা বুঝতো, সমস্ত শক্তি আল্লাহর এবং আল্লাহ্‌ শাস্তি দানে অত্যন্ত কঠোর । সুরা বাকারা ঃ আয়াত ১৬৬, ১৬৭ কর্ড ৩/2598951%5) রি পু £৮ পা পলা ৫ ৩০০৮৫455646 :500$ ০৬9 4 ১5108168825 %৬1৫৮ তাফসীরে মাযহারী/৩১৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।