Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আহলে সুন্নত ওয়াল জামাতই হচ্ছে প্রকৃত সত্যানুরাগী । এদের মধ্যে একদল হচ্ছে সাধারণ জন। আরেক দল হচ্ছেন দৃঢুচিত্ত সুফী সম্প্রদায় । সাধারণ জনেরা প্রকাশ্যতঃ আল্লাহ্‌ ছাড়া অন্য কারো উপাসনা করে না। তাদের সকলের বিশ্বাস, আল্লাহ্‌ পাক যেমন সকল কিছুর স্রষ্টা তেমনি বান্দার সকল কাজেরও স্রষ্টা । আর তিনিই হলেন সকল লাভলোকসানের নিয়ামক । তারা গায়রুল্লাহ্র অনুরাগী হলেও একথা নিশ্চিত জানেন যে, আল্লাহ্‌ যাদের প্রতি সন্তুষ্ট তাদের বেহেশতে এবং যাদের প্রতি অসন্তুষ্ট তাদেরকে দোজখে নিক্ষেপ করবেন । মহান সুফীগণের বিশ্বাস এই সর্বসাধারণের বিশ্বাস অপেক্ষা অধিকতর উন্নত। তাদের অন্তরের প্রজ্বুলিত প্রেমের আগুন একমাত্র আল্লাহ্‌ ছাড়া অন্য সকল কিছুকেই ভস্মীভূত করে দিয়েছে। ভম্মীভূত করে দিয়েছে বেহেশতের লোত ও দোজখের ভীতিকেও। তারা স্বীয় সস্তা অপেক্ষা আল্লাহতায়ালার অধিকতর নিকটে । তারা শেষ পর্যন্ত এমন এক অবস্থায় উপনীত হন, যখন প্রেমাস্পদ আল্লাহ্‌র পক্ষ থেকে প্রশ্ন উচ্চারিত হয়, “মানুষের প্রতি কি এমন একটি সময় সমাগত হয় যখন সে আর স্মরণের যোগ্যই থাকে না ।' তখন এই প্রকৃত প্রেমিকেরা আত্মহারা হয়ে অন্তরের ভাষায় জবাব দেন, হ্যা। হে আমার আল্লাহ! মানুষের নিকট এমন সময় এসেছে। বরং এমন সুদীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন সে স্মরণের যোগ্য নয়। অধিকম্ত তখন তার সত্তার অনুভূতিও অবলুপ্ত। সাধারণ মানুষের নিকটতম লক্ষ্যবস্ত্র হলো তার আপন সত্তা । সে যখন কাউকে ভালোবাসে তখন নিজের কারণেই ভালোবাসে । আল্লাহ্‌র প্রতি ভালোবাসাও তার নিজের কারণেই । অর্থাৎ আল্লাহ্‌র উপাসনা সে এজন্যই করে যে, এতে করে তার শান্তিদায়ক আবাস নিশ্চিত হবে এবং সে নরকানল থেকে রেহাই পেয়ে যাবে। কিন্তু সুফী সম্প্রদায়ের নিকট আল্লাহ্‌ পাক স্বীয় সত্তাপেক্ষাও প্রিয় । অস্তিত্বাপেক্ষাও নিকটতর ৷ তাদের অবস্থা সম্পর্কে কালামে মজীদে এমর্মে উল্লেখিত হয়েছে, “তিনি তোমাদের প্রাণরগ অপেক্ষাও অধিকতর নিকটে ।' এই পুণ্যাত্াগণের ভালোবাসা এমন পর্যায়ে পৌছে যায়, যখন তারা অন্যকে ভালোবাসেন বটে, তবে সে ভালোবাসা হয় আল্লাহ্‌র জন্যই । আল্লাহ্‌ পাক তখন যদি তাদেরকে দুঃখ কষ্ট দান করেন তখন তীরা সেটাকে মনে করেন, প্রেমাস্পদ প্রদত্ত স্বীয় দান। প্রিয়তম যেহেতু প্রাণাধিক প্রিয় । তাই তার আনন্দ বেদনা সকল প্রকার দানই স্বীয় সুধায় ভরপুর ৷ বরং আনন্দাপেক্ষা বিষাদই তখন অধিক আস্থবাদ্য হয়। কারণ, আনন্দ আস্বাদনে থাকে প্রবৃত্তির অংশগ্রহণ, সে আনন্দ স্বর্গীয় হলেও । কিন্তু যন্ত্রণা ও তিক্ততায় প্রবৃত্তির কোনো অংশগ্রহণ নেই। প্রবৃত্তি প্রশাত্ত হলেও তিক্ততা আস্বাদনে অপারগ । এই মহান ব্যক্তিবর্গকেই হাশরের দিন আল্লাহপাক অবিশ্বাসীদের উপস্থিতিতে বলবেন, "যদি তোমরা আমার বন্ধু হও. তবে জাহান্নামে গমন করো।' তারা তৎক্ষণাৎ জাহান্নামের দিকে পথ চলতে শুরু করবেন। ঠিক তখনই আওয়াজ আসবে, "আল্লাহ্‌র প্রতি এদের ভালোবাসা দৃঢ়তম।' তাদের তাফলীরে মাযহারী/৩১৪ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।