হজরত সাঈদ বিন জোবায়ের বলেছেন, আল্লাহ্ পাক হাশরের দিন ওই সকল প্রাতিমাসমর্পিতদের বলবেন, তোমরা এই প্রতিমাগুলোকে মনে প্রাণে ভালোবাসতে । এবার তবে তাদের সঙ্গে নরকাঠিতে প্রবিষ্ট হও । বিগ্রহপূজকেরা তখন এই সিদ্ধান্তকে কিছুতেই পছন্দ করবে না। তাদের উপস্থিতিতেই আল্লাহ্ পাক তখন তার প্রেমিক বান্দাদেরকে বলবেন, যদি তোমরা সত্যিই আমাকে ভালোবাসো তবে দোজখে চলে যাও । এই নির্দেশনার সঙ্গে সঙ্গে তারা দোজখের দিকে রওয়ানা হয়ে যাবেন। তখন নেপথ্য থেকে উচ্চারিত হবে, 'ওয়াল্লাজিনা আমানু আশাদ্ুু হুব্বাল লিল্লাহ্' (যারা ইমানদার তারা নিজের চেয়ে আল্লাহ্কে অধিক ভালোবাসে)। আমি বলি, উদ্ধৃত বাক্যের আরেকটি অর্থ হতে পারে- পৃথিবীতে যার সঙ্গেই মহব্বত থাকুক না কেনো, মু'মিনদের অন্তরে আল্লাহ্ পাকের ভালোবাসাই হবে দৃঢ়তম। পার্থিব ভালোবাসার প্রকৃতি এরকম-__মানুষ অন্যকে ভালোবাসে হয়তো কিছু উপকার অর্জনের জন্য অথবা তার ক্ষতি থেকে নিষ্কৃতি পাবার নিমিত্তে । অথবা পার্থিব ভালোবাসা প্রতিষ্ঠিত হয় সৌন্দর্য সন্তোগের উপর। ভালোবাসার বন্ধন বংশগত সম্পর্কের উপরেও নির্ভরশীল থাকে । পিতা-পুত্র, মাতা-কন্যা ইত্যাদি এ ধরনের মহব্বতের প্রমাণ । মোট কথা, আল্লাহ্ ব্যতীত অন্যের ভালোবাসার ক্ষেত্রে উদ্দেশ্য চরিতার্থতার লক্ষ্যই থাকে প্রধান। উদ্দেশ্য অচরিতার্থ হলে ভালোবাসায় ধরে ফাটল । আর আল্লাহ্ পাকের ভালোবাসা এ ধরনের উদ্দেশ্য থেকে পবিভ্র। তাই তা চিরন্তন। স্মরণ রাখা প্রযোজন যে, অবিশ্বাসীদের মূল উদ্দেশ্য জাগতিক কল্যাণ এবং ভোগ লিল্সা । তারা কেবল নামেই জানে যে, সকল কিছুর স্রষ্টা একজনই । কিন্ত বাস্তবে মানুষ, গ্রহ নক্ষত্র অথবা কল্পিত দেবদেবীর সঙ্গেই থাকে তাদের কামনাবাসনাকন্টকিত ভালোবাসা । তাৎক্ষণিক অর্জনই তাদের কাছে বড়ো। তাই তারা গায়রুল্লাহ্র উপাসক। যুক্তিবিদ মোতাজিলা, রাফেজী, খারেজী ইত্যাদি বাতিল সম্প্রদায়গুলোও আল্লাহপাকের ভালোবাসার দাবীদার । প্রকৃত সত্যানুরাগীদের মতো তারাও বলে, চিরস্থায়ী কল্যাণ সম্পূর্ণতই আল্লাহ্ তায়ালার অনুগ্রহনির্ভর। পার্থিব ভালোমন্দের সিদ্ধান্ত তার । আর তিনি শেষ বিচার দিনের মালিক । বিশুদ্ধ ধর্মানুরাগীদের বিশ্বাস এরকমই । সুতরাং যারা পার্থিব বিস্তবিলাসমগ্র, তারা ইসলাম বহির্ভত। কারণ, তারা আলাহ্পাকের ভালোবাসার সঙ্গে পার্থিব ভালোবাসাকেও অংশীদার করেছে। ভালোবাসাই সকল লাভ লোকসানের নিয়ামক । আর লাভ লোকসানের নিরংকৃশ অধিকার কেবল আল্লাহ্র । যারা বান্দাকে তার আপন কর্মের স্রষ্টা বলে বিশ্বাস করে (যেমন মোতাজিলারা), তারা কি আল্লাহ্ পাকের সঙ্গে শরীক সাব্যস্ত করলো না? যতোই শাণিত যুক্তি তারা প্রদর্শন করুক না কেনো, প্রকৃতপক্ষে তারা কি মুশরিক নয়? ভাফলীবে মাযহারী/৩১৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।