Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীকে একবচনে প্রকাশ করা হয়েছে । আমি বলি, এ সম্পর্কিত কোনো ব্যাখ্যাই সামগ্িকতাকে স্পর্শ করে না । এ যেনো জলগাত্রে চিত্রাংকন সদৃশ । আকাশ পৃথিবীর উল্লেখের পর বলা হয়েছে, দিবস রাত্রির আবর্তনের কথা । সময়ের এই বহমান বিভঙ্গতা আরেকটি বিস্ময়কর নিদর্শন। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে খতুবৈচিত্র, আলো অন্ধকারের হ্রাস বৃদ্ধি এবং শীতথরীচ্মের অবস্থান্তরতা। সমুদ্রে বিচরণশীল জলযানসমূহ আরেকটি রহস্যময় নিদর্শন । মানুষের হিতসাধনার্থে সেগুলোর মাধ্যমে আবহমানকাল ধরে বয়ে চলেছে মুখরিত বেসাতি । বিশাল জলধিতরঙ্গে ভাসমান নিরাপদ এই বাণিজ্যবহর সমূহ এক বিস্ময়কর নিদর্শন। ভাসমান মেঘমালা, পরিমিত বৃষ্টিবর্ষণ এবং বর্ষণসিক্ত মৃত ধরিত্রীর বুকে তৃণরাজি ও বৃক্ষের লীলারহস্য নিরন্তর বিষ্ময়কর নিদর্শন হয়ে রয়েছে। ফল ও ফসলের অফুরন্ত সমাহার, প্রাণীকুলের অস্তিত্ব ও বিস্তারণে স্থবিরতাহীনতাকে সুনিশ্চিত করেছে। প্রাণীকুলেও সধ্রিত রয়েছে কত সহস্র বিস্ময়। এমন অসংখ্য প্রাণী রয়েছে, যা অবলোকনের অতীত । আরো রয়েছে শান্ত হিংস্র ক্ষুদ্র বৃহৎ কতো অগণিত জীবন। তৃণ-উত্তিদের উপর নির্ভরশীল পশুকুল ও মানুষ। আবার প্রতিবেশের সজীবতা নির্ভর করে পানির উপর। বায়ুর দিক পরিবর্তনও আরেক রহস্য । কখনো দক্ষিণে, কখনো উত্তরে, কখনো পৃবে, কখনো পশ্চিমে, কখনো বিচিত্র কৌণিক গতিতে বয়ে চলেছে, ক্ষিপ্র অথবা শ্থ গতিসম্পন্ন সমীরণ। এই প্রবাহ কখনো আনে উপকার, কখনো ক্ষতি। মন্দ মলয় সৃষ্টিকুলে আনে প্রসন্নতা। ঝগ্জাবাযুতে বিধ্বস্ত হয় শহর, নগর, জনপদ । কখনো তপ্ত, কখনো শীতল বায়ু পরিবর্তনের এই বহুধা বৈচিত্র বিস্ময়কর নিদর্শন ব্যতীত আর কী হতে পারে! শেষে বলা হয়েছে, সুনিয়ন্ত্রিত মেঘমালার কথা যা পৃথিবীর উপরে এবং আকাশের নিঙ্গে শত সহস্র রঙে ও রহস্যে ভাসমান । এ নিয়ন্ত্রণ কার? জ্ঞানবানরা কি এই রহস্যের প্রতি তাদের চিন্তাকে সংবদ্ধ করবে না। হজরত আবদুল ওয়াহাব বলেছেন, তিনটি বস্তুর উৎস কোথায় তা কেউ জানে না। সেই তিনটি বস্তু হচ্ছে_ বন্ত, বিদ্যুৎ ও মেঘ। জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে_ একথার মাধ্যমে সৃষ্টির নিত্যনতুন রূপ ও আয়োজনের প্রতি চিন্তাশীলদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে । সত্যান্বেষণের প্রতি এই মর্মে আহবান জানানো হয়েছে যে. নিশ্চয় সৃষ্টির এই রহস্যাভিসারের স্রষ্টা ও নিয়ন্ত্রক কেউ রয়েছেন। কে তিনি? তিনি নিশ্চয়ই একক,চিরপ্ত্রীব, সর্বজ্ঞ, কুশলী ও অপার ক্ষমতাধর ৷ তিনি নিশ্চয়ই ক্রটি ও ওঁদাসীন্যমুক্ত । কেউ তার সমতুল নয়। সকল গুণের অধিকারী তিনি। তাই সৃষ্টির বহমানতায় প্রতিষ্ঠিত রয়েছে এমন শৃংখলা । তার সমান্তরাল কেউ থাকলে নিশ্চয়ই এই সৌন্দর্যমন্ডিত শৃংখলায় দেখা দিতো বিপত্তি । শুরু হতো অনাসৃষ্টি। অতএব তিনি এক, একক এবং অংশীহীন। তাফসীরে মাযহারী/৩১১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।