Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

0) আকাশমন্ডল ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনে, যাহা মানুষের হিতসাধন করে তাহা সহ সমুদ্রে বিচরণশীল জলযান সমূহে, আল্লাহ্‌ আকাশ হইতে যে বারিবর্ষণ দ্বারা ধরিত্রীকে তার মৃত্যুর পর পুনজীবিত করেন তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীবজন্তর বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রহিয়াছে । আল্লাহ্‌ পাকের বিশাল সৃষ্টি তার এককতের প্রকৃষ্ট নিদর্শন। বহুবিচিত্র সৃষ্টির একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছে এই আয়াতে । প্রথমেই উল্লেখ করা হয়েছে আকাশমন্ডল ও পৃথিবীর কথা। পরক্ষণেই বলা হয়েছে এতদুভয়ের মধ্যে বিরাজমান চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, তরঙ্গবিক্ষুধ জলধি, পর্বতমালা, বৃক্ষরাজি, জলবতী নদী, প্রাণীকুল, অনুপরমাণু এবং বহুবিচিত্র মৃত্তিকার কথা- কোথাও হিমশীতল বরফাচ্ছাদন। কোথাও খরতপ্ত মরুভু। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম এবং ইবনে মারদুবিয়া নির্ভরযোগ্য সূত্রপরম্পরায় বর্ণনা করেছেন- অবিশ্বাসী কোরাইশরা একবার নবী পাক স.কে বললো, আপনি আল্লাহ্‌ পাকের নিকট প্রার্থনা করুন_ তিনি যেনো সাফা পাহাড়টিকে সোনার পাহাড়ে রূপান্তরিত করে দেন। যেনো আমরা শক্রর উপরে বিত্তবিজয়ী হতে পারি। আল্লাহ্‌ পাক তখন নবী পাক স.কে জানিয়ে দিলেন, একটি শর্তে তাদের আবেদন মঞ্তুর করা যেতে পারে । যদি তারা স্বর্ণপাহাড় লাভের পর পুনরায় কুফ্রীকর্মে লিপ্ত হয়ে পড়ে, তবে তাদেরকে আমি এমন কঠিন শাস্তি দেবো যা কাউকে কখনো দেয়া হয়নি এবং ভবিষ্যতেও দেয়া হবে না। দয়াল নবী স. তৎক্ষণাৎ আল্লাহ্‌ পাকের দরবারে নিবেদন করলেন, হে আমার মহান প্রতিপালক! আমাদেরকে ক্ষমা করুন। আমাকে এবং আমার সম্প্রদায়কে বর্তমান অবস্থার প্রতি সন্তষ্ট রাখুন। আমি ক্রমাগত তাদেরকে সত্যপথের দিকে আহবান জানাতেই থাকবো । আল্লাহ্‌ পাক তখন এই আয়াতটি অবতীর্ণ করলেন। বর্ণিত হাদিসের প্রেক্ষিতে আয়াতটির মর্ম হচ্ছে_সোনার পাহাড় প্রত্যাশীদের সম্মুখে এর চেয়ে অনেক বিচিত্র বিস্ময়কর প্রমাণপঞ্জি রয়েছে। যারা জ্ঞানবান তারা এ সকল নিদর্শনের প্রতি দৃষ্টিপাত করে না কেনো? আলোচ্য আয়াতে আকাশকে বহুবচনে এবং পৃথিবীকে একবচনে প্রকাশ করা হয়েছে। কাফেরেরা ধারণা করতো অসংখ্য গ্রহ নক্ষত্রমুদ্রিত আকাশ অনেক আর পৃথিবী একটি । তাই আয়াতের বর্ণনাভক্ষি তাদের ধারণার অনুকূলে করা হয়েছে। উল্লেখ করা হয়েছে বহুবচনে; এবং জমিনের মৌল উপাদান যেহেতু এক, তাই পৃথিবীর জন্য ব্যবহৃত হয়েছে একবচন। আবার কেউ বলেছেন, আকাশের স্তর সমুহ পৃথক । তাই আকাশকে বহুবচনে এবং পৃথিবীর স্তর যেহেতু সম্মিলিত তাই তাফসীরে মাযহারী/৩১০ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।