Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন যে, আলিফ লাম র, হা মীম এবং নুন এর সমষ্টি হচ্ছে 'আর রহমান” । হজরত ইবনে আব্বাস বলেছেন, আলিফ লাম মীম এর অর্থ আনাল্লাহু আলীম (আনা শব্দের আলিফ, “আল্লাহ্‌ শব্দের লাম এবং “আলীম' শব্দের মীম)। আল্লামা বাগবী সাঈদ ইবনে জোবায়েরের মাধ্যমে হজরত ইবনে আব্বাসের বাণী হিসেবে উল্লেখ করেছেন, আলিফ লাম মীম ছুদ অর্থ আনাল্লাহু আয়ূলামু ওয়াফছাল (আমি আল্লাহ্‌ সর্বজ্ঞ এবং সকল কিছুর সুষ্ঠু সমাধান দাতা)। অনুরূপ আলিফ লাম র অর্থ *আনাল্লহ আরা' (আমি আল্লাহ্‌ সব্ধদ্রষ্টা) | আলিফ লাম মীম র অর্থ আনাল্লাহু আয়্লামু ওয়া আরা (আমি আল্লাহ সমধিক পরিজ্ঞাত ও দ্রষ্টা) ১। কোনো কোনো প্রাজ্জনের ধারণা আবজাদের হিসাবানুযায়ী এর মর্ম হচ্ছে- জাতির জীবনেতিহাসের সময়কাল নিরূপণ এবং ওই জাতির মহৎ বিবর্তনকে চিহ্তকরণ২। যেমন- বোখারী তার ইতিহাসে এবং ইবনে জারীর অশক্ত সূত্র সহযোগে বর্ণনা করেছেন, রসুল স.এর খেদমতে কতিপয় ইহুদী আগমন করলো । তিনি স. সুরা বাকারা পাঠ করলেন । ইহুদীরা হিসাব করে এবং মনে কিছু ভেবে নিয়ে বললো, আমরা এমন ধর্মে কেমন করে আসবো যার স্থায়িত্ব মোটে একাত্তর বৎসর (আবজাদের হিসাবে আলিফ লাম মীমের গাণিতিক সংখ্যা দীড়ায় একাত্তরে)। রসুল স. তাদের কথা শুনে মৃদু হেসে নীরব হয়ে গেলেন। ইহুদীরা বললো, আরো কিছু কি আপনার উপর অবতীর্ণ হয়েছে? তিনি বললেন, হ্যা। আরো অবতীর্ণ হয়েছে 'আলিফ লাম মীম ছৃদ', “আলিফ লাম র' এবং “আলিফ লাম মীম র'। ইহুদীরা বিস্ময়াভিভূত হয়ে বললো, আবুল কাশেম! তুমিতো আমাদেরকে সন্দেহের মধ্যে ঠেলে দিলে । আলিফ লাম মীম ছুদের সংখ্যা একশ একফস্টি, আলিফ লাম র এর সংখ্যা দু'শ একত্রিশ এবং আলিফ লাম মীম র এর সংখ্যা দুইশ একাত্তর । ভাবালে কিন্তু আমরা তো এখন ভীষণ সংশয়াচ্ছন্ন। বুঝতে পারছি না কোনটা গ্রহণ করবো আর কোনটা পরিত্যাগ করবো। ১. হজরত আলীয়া এবং ইবনে আব্বাসের মন্তব্য সমুহের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, হরূফে মুকাত্তায়াত বা বিচ্ছিন্ন প্রতিটি বর্ণ কোনো না কোনো শব্দের বাহন। ২. পারস্যের অধিবাসীরা তাদের জন্ম ও মৃত্যু দিবস অথবা কোনো রাজার অভিষেক কিংবা কোনো ঘটনা সংঘঠিত হওয়ার তারিখের স্মৃতিচারণের জন্য আরবী বর্ণমালার আবজাদ করে বিভিন্ন সংখ্যা নির্ধরণ করে রেখেছিলো । আবজাদ সংখ্যার আবিষ্কারক আরবী নয় । আর আরবে এর প্রচলনও ছিলো না। তাই একে আরবী নিয়ম বলে সনাক্ত করা সঙ্গত নয়। ইহুদী পন্তিতেরা বিষয়টি জানতো । তাই তারা হরূফে মুকাত্তায়াতের আবজাদ হিসাব কঘতে প্রবৃত্ত হয়েছিলো । আমি বলি, হরূফে মুকাত্তায়াত সম্পর্কে ঘে আলোচনাগুলো এসেছে, তার সবগুলোই সত্যপস্থী আলেমগণের নিকট পরিত্যাজ্য । ১. প্রথম মতটি পরিত্যাজ্য একারণে যে, এগুলো সুরার নাম হলে একই সুরার এরকম মিশ্রত নাম ॥॥.]1100118.00| শক্পীর সা্থাও,

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।