এমনকি অন্য সকল প্রাণীরাও । আয়াতের মর্ম হচ্ছে, অভিশাপ দাতারা- আল্লাহপাকের নিকট অভিশাপ প্রদানের আবেদন করে । হজরত বারা বিন আজিব থেকে বর্ণিত হয়েছে-তিনি বলেছেন, আমি রসুলপাক স. এর সঙ্গে একটি জানাজায় উপস্থিত ছিলাম। তিনি স, এরশাদ করলেন, অবিশ্বাসীরা মৃত্যুবরণ করলে তাদের গন্ডদেশে প্রহার করা হয়। মানুষ ও জ্বিন ছাড়া অন্য সকল প্রাণী তাদের আর্তচিৎকার শুনতে পায় এবং তাদেরকে অভিশম্পাত দেয় । সেই অভিশম্পাত দানের কথাই এ আয়াতে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা, ইবনে আবি হাতেম ও ইবনে জারীর । হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এখানে অভিশাপদানকারিগণ অর্থ মানুষ ও জন ছাড়া অন্য সকল প্রাণী । হজরত কাতাদা বলেছেন, অভিশাপদানকারিগণ অর্থ ফেরেশতামন্ডলী । হজরত আতা বলেছেন, জ্বিন ও ইনসান । হজরত হাসানও তাই বলেছেন। হজরত মুজাহিদ বলেছেন, যখন খরা ও দুর্ভিক্ষ আসে তখন প্রাণীকুল পাপীষ্ঠদেরকে অভিশাপ দেয় এবং বলে এই হতভাগ্যদের জন্যই এতো বালামুসিবত । কিন্তু যারা তওবা করে ও সংযত হয়, আল্লাহ্র আয়াতকে সুস্পষ্ট ভাবে ব্যক্ত করে: তাদের প্রতি আল্লাহতায়ালা ক্ষমাপরবশ | -_- তওবা অর্থ বিরত থাকা । শব্দটি বান্দার সঙ্গে সম্পর্কিত হলে অর্থ হবে পাপ থেকে বিরতি । এবং আল্লাহ্র সঙ্গে সম্পর্কিত হলে অর্থ হবে, শাস্তি থেকে নিষ্কৃতি । হজরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে-__নবীপাক স. বলেছেন, বান্দা পাপ স্বীকার করলে এবং তওবা করলে আল্লাহপাক তার তওবা কবুল করেন। হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে- রসুলুল্লাহ স. এরশাদ করেছেন, বান্দা তওবা করলে আল্লাহপাক ওই ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত হন, যার উট বিজন বনে হারিয়ে যায়, যার পিঠে ছিলো পানাহারের সামগ্রী । লোকটি সম্পূর্ণ নিরাশ হয়ে বৃক্ষচ্ছায়ায় বসে থাকে । তারপর চেতনাশূন্য হয়ে যায়। চেতনা ফিরে পেতেই দেখে হারানো উটটি তার সামনে দীড়িয়ে । তখন লোকটি উটের লাগাম ধরে আত্মহারা হয়ে বলে উঠে, "আল্লাহ তোমার কতো রহমত! তুমি আমার বান্দা আমি তোমার গ্রভু'- অতি আনন্দিত হওয়ার কারণেই সে এরকম বলতে থাকে। পাপীরা তওবা করলে আল্লাহপাক ওই আত্মহারা ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত হন। “যারা সত্য প্রত্যাখ্যান (কুফুরী) করে এবং কুফুরী অবস্থায় মৃত্যমুখে পতিত হয় তাদেরকে আল্লাহ, ফেরেশতা, ও মানুষ সকলেই অভিশাপ দেয়।'__এখানে কুফরী করার অর্থ আল্লাহ্র কালাম গোপন করা এবং কুফ্রী অবস্থায় মৃত্যুবরণ করা অর্থ, তওবা ব্যতিরেকে মারা যাওয়া । আবুল আলীয়া বলেছেন___আল্লাহ, ফেরেশতা ও মানুষের যে অভিশাপের কথা এখানে বলা হয়েছে; তা দেয়া হবে হাশরের দিন। সেদিন কাফেরদেরকে একত্রিত করে আল্লাহ্ পাক অভিশম্পাত দিবেন। মানুষ ও ফেরেশতারা অভিশম্পাত করবেন । যারা অভিশাপপ্রস্ত তারাও অভিশাপ করবে । তাই অন্য আয়াতে বলা হয়েছে__ তারা পরস্পর পরস্পরকে অভিশাপ দিবে ।' কেউ কেউ বলেছেন, সেদিন মানুষেরা বলবে জালেমদের প্রতি অভিশাপ । এভাবে যারা জালেম তাদের অভিশাপও তাদের নিজেদের উপরেই বর্তাবে । ভাফনীরে মাযহারী/৩০৪ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।